তার ছেড়া গার্লফ্রেন্ড (পর্ব ৯ ) — গভীর রাতে সায়েম মাওয়ার রুমে ঢুকল - Valobasar Golpo Bangla

রিসোর্টে পৌঁছানোর পর থেকেই সায়েম নিজেকে ট্যুরের মূল গাইড টিচার ভাবতে শুরু করল। রাসেল স্যার আর বাকি শিক্ষকদের সামনে ও এমন এক দায়িত্বশীল ভাব নিল যে শিক্ষকরাও সব ওর ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন। 

কিছুক্ষণ পর সায়েম হাতে ডায়েরি নিয়ে সবার সামনে এসে দাঁড়াল।

সায়েম : শোনো সবাই, পাহাড়ি এলাকায় ডিসিপ্লিন মেইনটেইন করাটা খুব জরুরি। নাহলে যেকোনো সময় বিপদ হতে পারে। আমি স্যারদের সাথে কথা বলে সবার রুম বন্টন করে দিচ্ছি। কেউ নিজের ইচ্ছেমতো রুম চেঞ্জ করতে পারবে না।

সায়েম বুদ্ধি করে ফারুককে রিসোর্টের এক কোণায় একটা রুম দিল। ও ভেবেছিল গভীর রাতে ফারুককে একা পেয়ে ভয় দেখাবে। অন্যদিকে মেয়েদের ব্লকের এক কোণে একটা ছোট্ট রুম ও মাওয়ার জন্য বরাদ্দ করল।

ফারুক সায়েমের এই চালাকি স্পষ্ট বুঝতে পারছিল। কিন্তু সবার সামনে বিয়ের বিষয় গোপন থাকায় ও কিছু বলল না। ফারুক আড়চোখে মাওয়ার দিকে তাকাতেই দেখল মাওয়া সায়েমের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছে। তাহলে মাওয়াও সব বুঝতে পেরেছে। এতে ফারুক অনেকটাই নিশ্চিন্ত হলো।

Tar chera girlfriend couple image, Romantic Love Story
রাতে যখন সবাই মিলে খাবার খাচ্ছিল তখন ফারুক আর মাওয়া পাশাপাশি বসে সবার চোখ এড়িয়ে টেবিলের নিচে হাতে হাত রেখে দুষ্টুমি করছিল। হঠাৎ মাওয়া ফারুকের প্লেট থেকে মুরগির রানটা জাদু বলে নিজের প্লেটে নিয়ে এসে চোখ টিপল। ফারুক ওর এমন কাজে চোখ রাঙিয়ে নিচু স্বরে বলল,

ফারুক - মাওয়া এটা কিন্তু ভালো হচ্ছে না। আমার পছন্দের রানটা দিয়ে দাও বলছি।

মাওয়া - উফফ! দিব না। না দিলে তুমি কি করবে শুনি? আমি আমার জামাইয়ের ভাগেরটা নিয়েছি। তাতে তোমার কী?

ফারুক - তোমার সাহস খুব বেড়ে গেছে না? দাঁড়াও রাতে দেখাচ্ছি মজা।

ডিনার শেষে ক্লান্ত শরীর নিয়ে সবাই যার যার রুমে ঘুমাতে চলে গেল। পাহাড়ি এলাকায় রাত নামার পর পরই চারপাশটা নিঝুম অন্ধকারে ছেয়ে গেছে। আবহাওয়াটাও বেশ থমথমে লাগছে। বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। সাথে ঠান্ডা হাওয়া বইছিল। 

ফারুক একা বিছানায় শুয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। চারপাশটা বড্ড বেশি শান্ত। ও মনে মনে মাওয়ার কথা ভাবতে লাগল। মাওয়ার টানা টানা হরিণীর মতো চোখ, অসম্ভব লেভেলের দুষ্টুমি আর মিষ্টি ভালোবাসার মুহূর্তগুলো ওর চোখের সামনে ভেসে উঠছিল। 

ফারুকের হাতে মাওয়ার দেওয়া আংটিটা অন্ধকারেও কেমন নীল আলোয় চকচক করছিল। ফারুক আবারও মাওয়ার দুষ্টুমির কথা ভেবে মুচকি হেসে নিজের ঠোঁট দুটো আংটিটার ওপর চেপে ধরল।

ঠিক সেই সময় রিসোর্টের অন্যপাশের রুমে মাওয়া ফ্রেশ হয়ে বিছানার কাছে আসছিল, তখন সে অনুভব করল ওর নরম গালটাতে কেউ যেন ভালোবাসার উষ্ণ ছোঁয়া এঁকে দিল! মাওয়া চমকে উঠে গালে হাত দিল। ও বুঝতে পারল এটা ওর দুষ্টু জামাইটারই কাজ। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। 

মাওয়া দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে মনে মনে বলল, ইশশ্! পচা জামাইটা এখনি মুরগীর রান কেড়ে নেওয়ার প্রতিশোধ নিচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। হুট করে এসে এমন ভয় দেখাব না আজকে।😊

মাওয়া নিজের চোখ দুটো বন্ধ করে মনে মনে কিছু একটা বিড়বিড় করতে লাগলো।

ফারুক দেখল ওর বুকের ঠিক উপরে হঠাৎ এক টুকরো ধোঁয়াটে অবয়ব তৈরি হচ্ছে। ও কিছু বুঝে ওঠার আগেই  ফারুকের বুকের ওপর কেউ ধপাস করে এসে পড়ল! 

ফারুক চমকে উঠে ওকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল। তারপর অবাক হয়ে বলল,

ফারুক - মাওয়া! তুমি... তুমি সত্যি সত্যিই চলে এসেছো? কেউ দেখে ফেলেনি তো?

মাওয়া ফারুকের বুকে নিজের মুখটা লুকিয়ে লজ্জায় লাল হয়ে ফিসফিস করে বলল,

মাওয়া -  আমি তো জাদু করে এসেছি। কেউ দেখবে কিভাবে বোকা জামাই? আর তুমি ওভাবে আংটিতে চুমু খেতে গেলে কেন দুষ্টু। আরেকটু হলেই আমার গালটা খেয়ে ফেলছিলে। পচা বর একটা! শুধু লজ্জায় ফেলে দেয়।

ফারুক হেসে মাওয়াকে নিজের বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরল। ও মাওয়ার কপালে আলতো করে  চুমু খেল। তারপর ওর গালে ঠোঁট রেখে বলল, 

ফারুক - এতো সুন্দরী আর মিষ্টি দেখতে পরী বউ থাকতে এই সুযোগ হাতছাড়া করা পাপ, বুঝলে রাজকন্যা?

মাওয়া ফারুকের গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসতে লাগল। সায়েমের রুম প্লান নষ্ট করে দিয়ে নির্জন পাহাড়ি রিসোর্টের একাকী ঘরে ওদের এই মিষ্টি রোমান্সের মুহূর্তটা যেন এক স্বর্গীয় অনুভূতি তৈরি করল।

ওদিকে গভীর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সায়েম পা টিপে টিপে মেয়েদের ব্লকের সেই কোণের রুমটার দিকে এগোতে লাগল। ওর মুখে কুটিল  হাসি। ও চারদিকে তাকিয়ে দেখল সবাই ঘুমিয়ে গেছে। সায়েম আগেই রিসিপশনের লোককে ঘুষ দিয়ে মাওয়ার রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে রেখেছিল।

সায়েম মাওয়ার রুমের দরজার সামনে এসে দাঁড়াল। ওর বুকের ভেতর তখন এক নোংরা উত্তেজনা কাজ করছে। সায়েম ভেবেছিল মাঝরাতের এই নির্জনতায় মাওয়াকে একা পেয়ে ও এমন কিছু করবে যাতে ফারুক মাওয়ার থেকে মুখ ফিরিয়ে নেয়। তারপর সবাই যখন জানতে পারবে এমনিতেই মাওয়ার সাথে ওর বিয়ে দিয়ে দিবে। এসব ভেবেই সায়েমের বুকটা গর্বে ফুলে উঠছিল। সায়েম সাবধানে চাবি দিয়ে রুমের দরজাটা খুললল। এরপর পা টিপে টিপে ঘরের ভেতর ঢুকল। 

সায়েম অন্ধকারের সুযোগ নিয়ে ধীরে ধীরে মাওয়ার বিছানার কাছে এগিয়ে গেল। তারপর ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতেই ও যেন আকাশ থেকে পড়ল।

Tar Chera Girlfriend, Valobasar Golpo
পুরো রুমটাই ফাঁকা! বিছানার কম্বলটা সেভাবেই ভাজ করে রাখা, বালিশগুলো যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। ঘরে মানুষের থাকার কোনো চিহ্নই নেই! সায়েম পুরো হতভম্ব হয়ে গেল। ও বাথরুমে আর বেলকনিতে মাওয়াকে খুঁজতে লাগলো, কিন্তু মাওয়া কোথাও নেই। 

সায়েম মাথায় হাত দিয়ে পাগলের মতো বিড়বিড় করতে লাগল, এটা কীভাবে সম্ভব? একটা মেয়ে মাঝরাতে বন্ধ ঘর থেকে হাওয়ায় মিলিয়ে গেল নাকি? ও গেল কোথায়?

সায়েম রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হয়ে এল। ও বুঝতে পারছিল ফারুক আর মাওয়া নিশ্চয়ই এক রুমে থাকছে। সায়েমের ভেতরের প্রতিহিংসার আগুন এবার এক ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। ও ভাবতে পারেনি মাওয়া বিয়ে ছাড়াই ফারুকের সঙ্গে এক রুমে থাকবে।

Tar chera Girlfriend, Fantasy bangla golpo, love story

 "ক্যাম্পাসে দু'জন কত ভালো সেজে থাকিস। আর এখন সবার চোখ ফাঁকি দিয়ে রিসোর্টে একসঙ্গে রাত কাটাচ্ছিস না? দাঁড়া তোদের ভালো মানুষের মুখোশ আজ সবার সামনে খুলে দেব।"

চলবে.....

🥀লেখক - Antor Islam Shaon (Writer Shaon Ahmed) 

Valobasar Golpo Tar Chera Girlfriend আরও পড়ুন : 

তার ছেড়া গার্লফ্রেন্ড : পর্ব ৮  ও পর্ব ১০

Post a Comment

0 Comments