অনেক দিন হলো আমার বেস্ট ফ্রেন্ড জান্নাতকে বলছি আমি ওকে ভালোবাসি। কিন্তু শাকচুন্নিটা আমার কথা কানেই তুলছে না। আজ আর সহজে ছাড়ছি না। যেভাবেই হোক আমার ভালোবাসা আদাই করেই ছাড়ব।
জান্নাত - শাওওওন! এভাবে আচমকা আমার সামনে এসে দাড়ালি কেন? ভয় পাইয়ে দিছিস।
শাওন - তোর মতো শাকচুন্নিরাও ভয় পায় নাকি? ভয় পায় তো সাধারণ মানুষ।
জান্নাত - কী বললি? আমি শাকচুন্নি? দেখ ভালো হচ্ছে না কিন্তু। একদম আমাকে শাকচুন্নি বলবি না।
শাওন - তাহলে কী তুই পরী এটা শুনতে চাস? শোন, মানুষ ও জ্বিনদের মন থাকে। কিন্তু তোর সেটা নেই। তাই তুই অবশ্যই শাকচুন্নি।
জান্নাত - কুত্তা। লিমিট ক্রস করবি না। আমি তোকে বলেছি নাকি যে আমার মন নেই? রাস্তা থেকে সর। কলেজে যেতে দেড়ি হয়ে যাচ্ছে।
শাওন - তাই নাকি? তোর ও মন আছে? আমি তো জানি তোর মন বলতে কিচ্ছু নেই। একটা পাষাণ হৃদয়ের পেত্নী শাকচুন্নি।
আমার কথায় জান্নাত ক্ষেপে গিয়ে আমার শার্টের কলার খামচে ধরল। তারপর রাগী চোখে তাকালো।
জান্নাত : শাওন! কুত্তা! আর একটু পর স্যার ক্লাসে যাবে। ফালতু ফাইজলামি করবি না বলছি।😡
শাওন - করব! একশোবার করব। করলে তুই কি করবি? একবার হিসাব করে বলতো তোকে কতবার ভালোবাসি বলছি। তুই যদি মানুষ ই হতি তাহলে আমার ভালোবাসা গ্রহণ করছিস না কেন? আমি কি তোর সাথে খারাপ কিছু করতে চেয়েছি? আমি তোকে বিয়ে করতে চাই। 😍
জান্নাত - কীহ্! তুই আবারও শুরু করলি? দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি জানি তুই অনেক ভালো ছেলে। কিন্তু আমি তোকে আমার জীবনে মেনে নিতে পারব না। কেন বুঝছিস না?
শাওন - কেন মেনে নিতে পারবি না? আমি পড়ালেখায় তোর থেকে একটু কম পারি বলে? নাকি আমার গায়ের রঙ শ্যামলা বলে?
জান্নাত - সর! তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না।
এই বলে জান্নাত আমাকে আস্তে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে কলেজের দিকে হাটা দিল। আমি হতাশ হয়ে ওর পেছন পেছন হাটতে লাগলাম। জানিনা ও কেন এমন করে?
মাঝে মাঝে ভাবি আর ওর সামনে গিয়ে ভালোবাসি বলব না। কিন্তু মনকে বোঝাতে আমি বার বার ব্যার্থ হই। আর প্রতিবার সে আমাকে ফিরিয়ে দেয়। মেয়েটার মাথায় কি ঘোরে আল্লাহ জানে। কারো সাথে প্রেম করতেও দেখি না, তাহলে নাহয় মনটাকে বোঝাতে পারতাম সে এখন অন্য কারো।😐
এসব ভাবতে ভাবতে কলেজের কাছাকাছি চলে এলাম। গেট পার করে ক্যাম্পাসে একবার চোখ বুলিয়ে নিতেই আমার চোখ দুটো থমকে গেল। বুকের ভেতরটা কেমন যেন কাঁপতে লাগলো। না! এমনটা হতে পারে না, আমি তো জানি জান্নাত..... 🥲
আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। তবে কি জান্নাত এতদিন ধরে আমাকে শুধু মিথ্যা বলে এসেছে? ওর জীবনে অন্য কেউ আছে?
আমি নড়তে পারছিলাম না। কোনোমতে নিজেকে সামলে ওদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। জান্নাত ৩য় বর্ষের একটা ছেলের কাছাকাছি দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে।
দুর থেকে ওদের কথা শুনে বোঝা যাচ্ছে ওরা অনেক দিন ধরে পরিচিত। আর ওদের সম্পর্কটা শুধু চেনা পরিচিত না, এর চেয়েও বেশি কিছু। অথচ আমি ওর বেস্ট ফ্রেন্ড আমাকে একবার বলল না?
আমি চুপচাপ মাথায় হাত দিয়ে ঘাসের ওপর বসে পড়লাম। দূর থেকে আবির আর সিজান আমাকে হঠাৎ এভাবে বসে পড়তে দেখে দৌড়ে আসল। আমি একভাবে জান্নাতের সেই হাস্যজ্বল চেহারার দিকে তাকিয়ে রইলাম। ও ছেলেটার সাথে এতটাই বিজি ছিল যে আর কোনো দিকে তাকালো না।
আবির - শাওন! আরে কি হলো তোর? এভাবে মাঠের মধ্যে বসে পড়লি কেন? শরীর খারাপ লাগছে?
আবির যখন চিন্তিত হয়ে আমাকে ধরে তোলার চেষ্টা করছিল তখন সিজান পুরো বিষয় টা খেয়াল করল।
সিজান - শরীর খারাপ না ভাই। তুই আসল বিষয়টা ধরতে পারিস নাই। ও জান্নাতকে রফিকের সাথে দেখে শক খেয়েছে। শালারে কতবার বলছি জান্নাতের পেছনে না ঘুরতে। কিন্তু ও শুনলে তো?
এরপর ওরা আমাকে ধরে গাছের ছায়ায় নিয়ে আসল। তারপর এক বোতল পানি এগিয়ে দিল। আমি চোখে মুখে পানি দিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম।
শাওন - জান্নাত সত্যি সত্যি রফিকের সাথে রিলেশন করে? তোরা সত্যি বলছিস তো?
আবির - রিলেশন করে মানে কি? কলেজের প্রায় সবাই জানে ওদের কথা। তুই এমন বিহেভ করছিস যেন কিছুই জানিস না। তোকে অনেক আগেই বলেছিলাম বাসায় বলি, আংকেল আন্টি তোর জন্য ভালো মেয়ে দেখুক। তারপর বিয়ে করে ওই জান্নাতের সামনে দিয়ে বউ নিয়ে ঘুরবি। কিন্তু তুই তো সেটা শুনবি না।
আমি চুপ করে আছি। কি বলব ভেবে পাচ্ছি না। জান্নাত আমার সাথে এমন করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। বন্ধু হিসেবে অন্তত বলতে পারতো সে অন্য ছেলেকে পছন্দ করে।
এমন সময় ক্লাসের ঘন্টা বেজে গেল। আবিরদের সাথে ক্লাসে গিয়ে একদম লাস্ট বেঞ্চে বসলাম। মাঝ বেঞ্চে হয়তো আর কখনও বসা হবে না। কারণ সেখানে তার সাথে কত দুষ্টুমির স্মৃতি জড়িয়ে আছে। 💔
টিফিন টাইমে আমি চুপচাপ ব্যাগে মুখ বুজে শুয়ে ছিলাম৷ কোথাও যেতে ইচ্ছে করছিল না।।অন্যদিন হলে জান্নাত জোর করে ডেকে নিয়ে যেত। না খেতে চাইলে বকাবকি করত। কিন্তু আজ শুনলাম সে রফিকের সাথে ক্যান্টিনে বসেছে। শুনে মনটা আরও খারাপ হয়ে গেল।
রফিক এলাকার প্রভাবশালী আলতাফ চৌধুরীর ছেলে। চালচলনে অহংকারী ভাব। পা যেন মাটিতে পড়ে না। সেই ছেলে এখন জান্নাতের পছন্দের। যাকে ও কয়েক মাস আগেও দুচোখে দেখতে পারত না।
ছুটির সময় হঠাৎ জান্নাত আমার সামনে এসে দাঁড়ালো।
জান্নাত - কীরে কু ত্তা? তুই আজ সারাদিন আমার সাথে কথা বললি না? আমার পাশের বেঞ্চে বসলি না, এতো ভাব নিচ্ছিস কেন?
আমি ওর কথা শুনে কিছুটা বিরক্তি নিয়ে বললাম,
শাওন - তোর সাথে কথা বলার, তোর পাশে বসার মানুষ তো আছেই। অযথা আমাকে বিরক্ত করছিস কেন?🤔
জান্নাত - শাওন! দেখ ফাইজলামি করবি না। আমার সাথে কথা বলার মানুষ থাকতে পারে, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড ভুলে যাস না।
শাওন - বেস্ট ফ্রেন্ড?? তাও তোর বেস্ট ফ্রেন্ড?😂 হ্যাঁ, একসময় হয়তো ছিলাম। কিন্তু এখন আমি মনে করি না।
জান্নাত - মনে করি না মানে কি? চল, গেটের কাছে রফিক দাঁড়িয়ে আছে। আজ ও আমাদের ফুচকা খাওয়াবে।
ওর মুখে রফিকের কথা শুনে আমার ধৈর্যের বাধ যেন এক নিমিশে ভেঙে গেল। আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না।
শাওন - দেখ জান্নাত, একদম নাটক করবি না। আর তোর বেস্ট ফ্রেন্ডের গানও আমি আর শুনতে চাই না। তোর সাথে আমার বন্ধুত্ব সেই নার্সারি জীবন থেকে। আর তুই খুব ভালো করে জানতি একটু বড় হওয়ার পর আমি তোকে কতটা পছন্দ করতাম৷ আর সেই তুই কি করলি? আমাকে তো কোনোদিন বুঝলি না, উল্টো অন্য একটা ছেলের সাথে তোর দেড় মাসের রিলেশন।
- কলেজের সবাই জানে অথচ তুই আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না। আমি এতদিন বোকার মতো তোর মন পাওয়ার কত চেষ্টাই না করলাম। আর তুই, আমার কথিত বেস্ট ফ্রেন্ড আমার ইমোশনের সাথে খেললি?? এখন কোন মুখে বেস্ট ফ্রেন্ড দাবি করে বয়ফ্রেন্ডের টাকায় ফুচকা খেতে ডাকছিস?
- প্লিজ! আমার জীবন থেকে দূর হ! যে মেয়ে এতবছর ধরে একটা ছেলে তাকে মনের কথা বোঝাতে চাইলেও বোঝে না, এমনকি বোঝার সামান্য চেষ্টা টুকু করে না, তার সাথে কথা বলতেও ঘৃণা লাগে। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না জান্নাত। প্লিজ! আমি তোকে সহ্য করতে পারি না।
কথা বলার সময় আমার গলা ধরে আসছিল। এতদিনের জমিয়ে রাখা কষ্টগুলোকে চেপে রাখার ক্ষমতা আমার ছিল না। আমি ওকে পাশ কাটিয়ে গেটের দিকে এগিয়ে গেলাম। জান্নাত থ মে-রে আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
এদিকে আমি বাসায় এসে চুপচাপ নিজের ঘরে এসে দড়জাটা বন্ধ করে দিলাম। জান্নাতকে পাওয়ার এতদিনের স্বপ্নটা যেন এক নিমিষেই ঝাপসা হয়ে এলো।
বিকেলে বিলের ধারে মন খারাপ করে ছিলাম। এমন সময় কিছু গুন্ডা টাইপ ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। ওদের মধ্যে একজন আচমকা আমার শার্টের কলার ধরে টেনে তুলল। তারপর যা বলল,, আমি কখনও কল্পনাও করিনি এমন কিছু হবে।...... (চলবে)
লেখনীতে : অন্তর ইসলাম শাওন
🔷 পর্ব ০২ পড়তে: ক্লিক করুন



0 Comments