তার ছেড়া গার্লফ্রেন্ড (পর্ব ১০ ) — সায়েমের মুখোশ উন্মোচন - Valobasar golpo

 

Tar chera girlfriend bangla golpo, Premer Golpo, Romantic Love Story

পাহাড়ি রিসোর্টের সুন্দর পরিবেশে ফারুক মাওয়ার মিষ্টি রোমান্সের মুহূর্তটা বেশ ভালোভাবেই কাটল। মাওয়া ফারুকের বুকে মাথা রেখে শুয়ে ছিল। ওর ভেজা চুলগুলো ফারুকের শার্টের ওপর ছড়িয়ে আছে। ফারুক আলতো করে মাওয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। 

কিছুক্ষণ পর মাওয়া মাথা তুলে ফারুকের চিবুকে হাত দিয়ে ফিসফিস করে বলল,

মাওয়া - কী হলো মি. রোদ স্যার।? একটু আগে না খুব বড় বড় কথা বলা হচ্ছিল। পরী বউ থাকলে নাকি সুযোগ হাতছাড়া করা পাপ! এখন এত শান্ত হয়ে গেলে কেন শুনি?

মাওয়ার এমন দুষ্টুমি দেখে ফারুক মুচকি হেসে ওর নাকটা আলতো করে টিপে দিল।

ফারুক - আমি তো ভাবছি এই তার ছেঁড়া পরীটাকে সারাজীবনের জন্য আমার বুকের ভেতর লুকিয়ে রাখব। মেঘের আইসক্রিমের চেয়ে কিন্তু আপনার এই মিষ্টি গাল দুটো অনেক বেশি কিউট।

মাওয়া লজ্জায় আবারও ফারুকের বুকে মুখ লুকিয়ে ফেলল। তারপর ফারুকের টি শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে বলল, 

মাওয়া - উফফ! চুপ করো তো তুমি। মুখ খুললেই শুধু পচা কথা বলে। পরী বলে আমি বুঝি লজ্জা পাই না?

ফারুক হেসে আরও শক্ত করে ওকে নিজের সাথে মিশিয়ে নিল।

ওদের এই সুন্দর মুহূর্তে কাটতে না কাটতেই আচমকা বাইরে থেকে সায়েমের চেঁচামেচির আওয়াজ শোনা গেল। সায়েম পুরো করিডোর কাঁপিয়ে চিৎকার করছে আর বলছে, 

"স্যার! স্যার! আপনারা জলদি আসুন। তারাতারি এদিকে আসুন স্যার। এদিকে এক চরম কেলেঙ্কারী ঘটে গেছে!"

সায়েমের এমন চিৎকারে শুনে ফারুক আর মাওয়া অনেকটা চমকে উঠল। মাওয়া ফারুকের চোখের দিকে তাকিয়ে আবারও রহস্যময় মুচকি হাসি উপহার দিল।  

মাওয়া - সায়েম শয়তানটা নিজেকে খুব চালাক ভেবেছে। এবার বুঝবে আমার ফারুকের পেছনে লাগলে কেমন লাগে। ফারুক তুমি নিশ্চিন্তে দরজাটা খোলো, বাকিটা আমার জাদুর পাখিরা সামলে নেবে।

ফারুক কিছু বলতে যাবে অমনি মাওয়া চোখ বন্ধ করল। সাথে সাথে ফারুক মাওয়াকে এক টানে নিজের কাছে নিয়ে এলো।

ফারুক- এই রাজকন্যা, দাঁড়াও। এতো তারা কীসের তোমার?

মাওয়া - (অবাক হয়ে) আবার কী হলো? কিছু বলবে?

ফারুক - বলবই তো। তার আগে বলো আমার পরী রাজকন্যার এমন হুটহাট চলে যাওয়ার স্বভাব কেন শুনি?

মাওয়া - বাহ রে। এখন যদি আমি চলে না যাই তাহলে ধরা পড়ে যাব না?

ফারুক - যাচ্ছো যাও, বাট ঝামেলা মিটে যাওয়ার পর আবার আসবে কিন্তু? এতো সুন্দর বউ থাকতে আমি একা ঘুমাতে পারব না।

মাওয়া - উফফ! ছাড়ো তো। আমি একদম আসব না।

এই বলে মাওয়া লাজুক হেসে এক মুহুর্তে ফারুকের রুম থেকে হাওয়া হয়ে গেল।

ততক্ষণে সায়েম রাসেল স্যার, কুলসুম ম্যামসহ ট্যুরে আসা সবাইকে সাথে নিয়ে ফারুকের রুমের সামনে এসে দাঁড়িয়েছে। মধ্যরাতে চিৎকার চেচামেচি শুনে রিসোর্টের ম্যানেজার আর বাইরের কয়েকজন পর্যটকও চলে এসেছেন। সবাইকে দেখে সায়েমের চোখেমুখে জয়ের আনন্দ ফুটে উঠলো। ও চেয়েছিল যেভাবেই হোক ট্যুরে এসে ফারুক মাওয়ার ক্ষতি করবে। কিন্তু নিজে কিছু না করেই এতো সহজে যে ও সুযোগটা পেয়ে যাবে সায়েম তা ভাবতেও পারেনি। সায়েম স্যারদের কাছে এসে বলল,

সায়েম - স্যার! আমি রাতে একটু রাউন্ড দিচ্ছিলাম। এমন সময় দেখি মাওয়া নিজের রুমে নেই। ও নিশ্চয়ই সবার চোখ ফাঁকি দিয়ে এই ফারুকের রুমে এসে রাত কাটাচ্ছে! অবিবাহিত ছেলে মেয়ে এভাবে অসামাজিক কাজ করে আমাদের ইউনিভার্সিটির নাম খারাপ করছে। স্যার আপনারা কিছু করুন। ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।

সায়েমের মুখে এসব নোংরা কথা শুনে স্যাররা অনেক রেগে গেলেন। বাকি শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করে দিল। ঠিক তখনি সায়েম আগ বাড়িয়ে ফারুকের রুমের কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো।

সায়েম - এই ফারুক! দরজা খোল। আর লুকিয়ে থেকে লাভ নেই। তোদের ভালো মানুষের মুখোশ আজ সবার সামনে খুলে গেছে।

সায়েমের দরজা ধাক্কানিতে ফারুক খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজাটা খুলল। ওর মুখে ভয়ের কোনো চিহ্নই নেই। রাসেল স্যার ওকে দেখেই গম্ভীর মুখে বললেন,

স্যার - ফারুক! সায়েম যা বলছে তা কি সত্যি? মাওয়া কি এখন তোমার রুমে আছে? (রাগে চোখ লাল করে)

ফারুক কিছু বলার আগেই সায়েম ওকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। ও পাগলের মতো চেঁচিয়ে বলল, 

সায়েম - স্যার, দেখুন! বিছানার চাদর কেমন এলোমেলো হয়ে আছে! আমাদের আসার শব্দ পেয়ে মাওয়া নিশ্চয়ই কোথাও লুকিয়ে পড়েছে।

এরপর সায়েম ফারুকের ঘরের বাথরুম, ব্যালকনি,  আলমারি পর্যন্ত খুঁজে দেখল কোথাও মাওয়ার চিহ্নটুকুও নেই। পুরো রুম একদম ফাঁকা। সায়েম হাঁ করে চারদিকে তাকাতে লাগল। ওর মাথা ঘুরছে যেন এক্ষুণি পড়ে যাবে।

সায়েম - এটা, এটা কীভাবে সম্ভব? স্যার আমি তো নিজে ওর রুম ফাঁকা দেখে এখানে আসলাম! তাহলে ও গেল কোথায়?

ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে তানিয়াদের হাসির আওয়াজ শোনা গেল। ওদের আওয়াজ শুনে সবাই  তাকিয়ে দেখল মাওয়া হাতে পানির বোতল নিয়ে তানিয়াদের সাথে গল্প করতে করতে এদিকেই আসছে!

তার ছেড়া গার্লফ্রেন্ড গল্পের ছবি, প্রেমের গল্প রোমান্টিক

মাওয়া - স্যার! আপনারা সবাই এতো রাতে ফারুক ভাইয়ার রুমের সামনে কী করছেন? আমার একটু অসুস্থ লাগছিল। তাই তানিয়াদের রুমে আসতে গিয়ে দেখি আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন। আর সায়েম ভাইয়া এতো রাতে চিৎকার চেচামেচি করছে কেন?

মাওয়ার এমন সোজাসাপটা কথা শুনে আর তানিয়াদের সাথে ওদিক থেকে হেঁটে আসতে দেখে সায়েমের পায়ের তলার মাটি সড়ে গেল। ও পুরো বোকা বনে গিয়ে আমতা আমতা করতে লাগল।

সায়েম - না... মানে স্যার... আমি তো একটু আগেই ওর রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে...

সায়েম বলতে গিয়ে হঠাৎ নিজের জিভ কামড়ে ধরল। ও অজান্তেই সবার সামনে নিজের কুমতলব ফাঁস করে ফেলেছে। 

এদিকে সায়েমের মুখে ডুপ্লিকেট চাবির কথা শুনে ফারুকের ভেতর আগুন জ্বলে উঠলো। রাসেল স্যার প্রচণ্ড রেগে গেলেন। তিনি সায়েমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কড়া কন্ঠে বললেন, 

রাসেল স্যার - স্টুপিড সায়েম! তুমি মাঝরাতে একটা মেয়ের রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢোকার সাহস পাও কিভাবে? আর এখন নিজের দোষ ঢাকতে ডিপার্টমেন্টের ভালো দুজন ছেলে মেয়ের নামে এমন জঘন্য অপবাদ দিচ্ছ? ট্যুর থেকে ফিরেই তোমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তোমার হল সংসদের ভিপি পদ কিভাবে থাকে আমি দেখছি।

কুলসুম ম্যাম:  ছি: সায়েম, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। ছাত্ররা তোমাকে বিশ্বাস করে ভিপি বানিয়েছিল। আর তুমি এতো রাতে মাওয়ার ক্ষতি করতে ওর রুমে ঢুকেছিলে? দাঁড়াও ভিসি স্যারের সাথে কথা বলে তোমার ব্যবস্থা করছি।

উপস্থিত সবাই সায়েমকে নিয়ে আলোচনা শুরু করে দিল। ও যে এতটা নিচ সেটা কেউ ভাবতেই পারেনি। তানিয়া তো সবার সামনে ওদের বন্ধুমহল থেকে সায়েমকে বেরই করে দিল। তারপর ফারুক আর মাওয়ার কাছে এসে দাঁড়াল।

অন্যদিকে সায়েম লজ্জায় অপমানে মাটির সাথে মিশে যাচ্ছিল। ও এক দৌড়ে সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে গেল।

ফারুক আর মাওয়া একে অপরের দিকে তাকিয়ে মনে মনে এক চরম স্বস্তির নি:শ্বাস ফেলল। সায়েমের নোংরা চাল মাওয়ার জাদুতে ওর নিজের সম্মানই কেড়ে নিল।

কিন্তু সায়েম এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। ও নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রাগে ফুঁসতে লাগল।

সায়েম - ফারুক! মাওয়া! তোরা সবার সামনে আমাকে অপমান করলি? তোরা সামনের বার আমার বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার সুযোগটাও নষ্ট করে দিয়েছিস। এখন তো আমি ক্যাম্পাসের সবার সামনে চরিত্রহীন প্রমাণিত হয়ে গেলাম। আর লুকিয়ে থাকব না। বিশ্ববিদ্যালয়ে থাকতে পারি আর না পারি, এবার তোদের এমন অবস্থা করব আমার প্রত্যেকটা অপমানের শোধ আমি তোদের দুজনের থেকে আদায় করে ছাড়ব।

সায়েম যখন ওর রুমে বসে বিকেলের ভয়ংকর পরিকল্পনা সাজাচ্ছিল। ফারুক রুমে যেতেই কথামতো মাওয়া ওর কাছে এসে বসল। মাওয়া ফারুকের কাধে মাথা রেখে হাসছিল। আর ফারুক ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল।

সকালে সবাই ঘুম থেকে উঠে রাসেল স্যারের গাইডে বিভিন্ন জায়গা ঘুরতে লাগলো। মাওয়া ফারুককে পাহাড়ের গাছপালার আড়ালে নিয়ে গিয়ে নিজেদের কিছু সুন্দর সুন্দর পিক তুলে নিল।

Tar chera girlfriend, Love story golpo, Bangla love story

বিকেলের দিকে যখন সবাই পাহাড়ি ট্র্যাকিংয়ের জন্য যাচ্ছে, সায়েম তখন ওর এক চামচাকে দিয়ে ফারুক আর মাওয়াকে ট্রেইলের একদম শেষ ব্লকের নির্জন পাহাড়ি এলাকায় পাঠিয়ে দিল। চারপাশটা বড় বড় পাথরে ঘেরা। একটু দুরেই গভীর গিরিখাত। 

সায়েম ওপর থেকে একটা বিশাল পাথর ফারুকদের দিকে তাক করে নিচে গড়িয়ে ফেলল। তারপর কুটিল হেসে দূর থেকে দূরবীণ দিয়ে ওদের দিকে তাকাল।

কিন্তু সায়েম জানতো না জান্নাতুল মাওয়া কোনো সাধারণ মেয়ে নয়। ও হলো পরী রাজ্যের মায়াবী রাজকন্যা! 

মাওয়া দূর থেকেই তার অদৃশ্য জাদুর পাখিদের মাধ্যমে সায়েমের এই নোংরা ষড়যন্ত্রের কথা টের পেয়ে গেল। ও মৃদু হেসে নিজের ডান হাতের দুটো আঙুল নাড়াল। পাথরটা ফারুকের মাথার কাছাকাছি চলে এসেছিল। ঠিক তখনই অলৌকিকভাবে পাথরটা নিজে থেকেই বাতাসে কিছুক্ষণের জন্য থমকে গেল।

তারপর মাওয়ার জাদুর প্রভাবে ওটা দিক পরিবর্তন করে সোজা ওপরের দিকে উঠে গিয়ে সায়েম যেখানে লুকিয়ে ছিল, তার ঠিক পাশেই ধাম করে পড়ল! 

ওর চারপাশের মাটি নিজে নিজেই কাঁপতে শুরু করল। সায়েম ভয়ে চিৎকার করে উঠল।

সায়েম - ওরে মা গো! বাঁচাও! এতো ভারি পাথর নিচে না গিয়ে উলটো উপরে উঠে আসল কীভাবে? আমার প্যান্ট কে টানছে! ভূত! ভূত!

Tar chera girlfriend, Premer Golpo, Love story bangla

সায়েম নিজের প্যান্ট টেনে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে পাহাড়ি রাস্তা দিয়ে দৌড়ে নিচের দিকে নামতে লাগল। ওর এই কান্ড দেখে সবাই হা হা করে হাসতে শুরু করল। 

ফারুক মাওয়ার গালটা আলতো করে টিপে দিয়ে আদুরে কন্ঠে বলল, "আমার তার ছেঁড়া পরীটা। আজ অনেক বড় বিপদ থেকে বাঁচালে সোনা। আলহামদুলিল্লাহ! আল্লাহ যদি তোমাকে আমার করে না পাঠাতেন তাহলে এই সায়েম এতদিন আমাকে মেরেই ফেলত।

মাওয়া ফারুকের বুকে মাথা রেখে মিষ্টি করে হাসল। ওদিকে ফারুক ভেতরে ভেতরে সায়েমের ওপর কতটা রেগে আছে তা বলে বোঝানো যাবে না। শয়তানটা ওর বউয়ের ক্ষতি করতে রাতের বেলায় মাওয়ার রুমে গিয়েছিল। এবার সময় এসেছে ওকে ওর প্রাপ্য বুঝিয়ে দেওয়ার। 

চলবে.......

🥀লেখক : Antor Islam Shaon

তার ছেড়া গার্লফ্রেন্ড আরও পড়ুন : 

- পর্ব ৯ ও পর্ব ১১

Post a Comment

0 Comments