তার ছেড়া গার্লফ্রেন্ড (পর্ব ৮ ) — সায়েমের কুটচাল - Bangla romantic golpo

Tar Chera Girlfriend, Romantic Premer Golpo, Bangla Golpo, Study Tour Story
ট্যুরের দিন সকালে ডিপার্টমেন্টের সামনে দুটো বড় লাক্সারি বাস এসে দাঁড়াল। চারদিকে ছাত্র-ছাত্রীদের তুমুল হট্রগোল। সায়েম খুব ব্যস্ত ভঙ্গিতে সিট প্ল্যানের ডায়েরি নিয়ে সবার সামনে ঘুরঘুর করছিল।

ও ডিপার্টমেন্টের হেড রাসেল স্যারের কাছে গিয়ে বেশ ব্রিলিয়ান্ট একটা ভাব নিল।

সায়েম - স্যার, আমি একটা প্লান করেছিলাম। আমাদের ট্যুর বাসগুলোতে ছেলে আর মেয়ে শিক্ষার্থীদের সিট আলাদা ব্লকে রাখলে কেমন হয়? এতে ডিসিপ্লিন খুব ভালো থাকবে। আর ডিপার্টমেন্টের দু-একজন বিবাহিত কাপল আছে, ওদেরকে আমরা একসাথে বসার সুযোগ দিতে পারি। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি সব ব্যবস্থা করে ফেলব।

রাসেল স্যার সায়েমের এই নিয়মতান্ত্রিক প্রস্তাব শুনে ইজিলি রাজি হয়ে গেলেন। এখনকার ছেলে মেয়েরা একসঙ্গে থাকলে আরও ঝামেলা বাধাবে। তার চেয়ে আলাদা ব্লকে রাখলেই ভালো হবে। 

কিন্তু সায়েমের মনে মনে আসলে অন্য এক শয়তানি বুদ্ধি ঘুরছিল। ও আড়ালে সিট প্ল্যানে এমন এক কারসাজি করে রেখেছে যাতে ফারুকের সিট ওর বন্ধুদের সাথে একদম পেছনের ব্লকে পড়ে। আর মাওয়ার পাশের সিটটা ফাঁকা রেখে সেখানে সায়েম নিজে বসতে পারে। 

সায়েম ফারুক আর মাওয়ার দিকে তাকিয়ে মনে মনে হাসছিল। কারণ ওইদিন ক্যাম্পাসের অনুষ্ঠানে ফারুকের মাওয়াকে নিয়ে ভাব নেওয়ার শোধ নিতে পারবে ও। সায়েম ফারুকের সামনে এসে ভালো মানুষ সাজার ভান করল। 

সায়েম-  ফারুক! ওইদিন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিছু মনে করিস না ভাই। আমি একটু বেশিই বলে ফেলেছিলাম।

ফারুক - আমি সেসব কিছু মনে করিনি। ওসব কথা ভুলে যা। চল সবাই মিলে এনজয় করি।

ফারুক সায়েমের সরি বলা দেখে বেশ অবাক হলো। তবে ও যেহেতু ক্ষমা চেয়েছে তাই আর ওর ওপর রাগ পুষে রাখল না। কিন্তু কিছুক্ষণ না যেতেই সায়েমের চক্রান্ত প্রকাশ পেতে শুরু করল। সবাই যখন বাসে উঠছিল হঠাৎ মাওয়ার বেস্ট ফ্রেন্ড তানিয়া সিট লিস্ট দেখে চিৎকার করে উঠল।

তানিয়া - এই সায়েম ভাই! এটা কী করেছিস রে? ফারুক ভাই আর মাওয়ার সিট তো একদম আলাদা আলাদা ব্লকে পড়েছে! সেটা নাহয় বুঝলাম ওরা কাপল না দেখে আলাদা সিট পড়েছে। কিন্তু মাওয়ার তো মেয়েদের ব্লকে বসার কথা। লিস্টে মাওয়ার পাশের সিটে তোর নাম কেন বলতো?

তানিয়া কথাটা বলতেই মাওয়া অবাক হয়ে ফারুকের দিকে তাকাল। তখন সায়েম খুব ভাব নিয়ে গম্ভীর গলায় বলল, 

সায়েম - আরে তানিয়া, সবার সিট প্ল্যান তো লটারির মাধ্যমে হয়েছে। এখানে তো আমি ইচ্ছে করে মাওয়ার সাথে বসতে চাইনি। এখন আর কিছু করার নেই। নিয়ম সবার জন্যই সমান তাই না ফারুক?

সায়েম যখন নিয়ম নিয়ে ভাব নিতে আসছিল মাওয়া ফারুকের একদম গা ঘেঁষে দাঁড়াল। ও ফারুকের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, 

মাওয়া - এই ফারুক, তুমি ওর হাতের খাতাটা নিয়ে দেখো তো কী লেখা আছে। বাকিটা আমি দেখছি। 

মাওয়ার ঠোঁটে দুষ্টুমির হাসি দেখে ফারুক বুঝতে পারল মাওয়া এখন নিশ্চয়ই কিছু একটা করবে।

ফারুক মাওয়ার কথা মতো সায়েমের হাত থেকে সিট প্ল্যানের ডায়েরিটা একরকম কেড়েই নিল। সায়েম একটু ঘাবড়ে গিয়ে বলল, 

সায়েম - আরে কি হলো? এভাবে খাতা টানছিস কেন?

ফারুক ডায়রিটা নিয়ে লিস্ট দেখতে লাগলো। কিছুক্ষণ চোখ বোলাতেই ও দেখল মাওয়ার পাশের সিটে ওর নাম লেখা। ফারুক মুচকি হেসে খাতাটা সায়েমের মুখের সামনে ধরল।

Tar Chera girlfriend, Misti premer golpo, Bangla love story
ফারুক - সায়েম, তুই না বললি মাওয়ার সাথে তোর সিট পড়েছে? কিন্তু এখানে তো আমার আর মাওয়ার সিট টাই একসাথে লেখা আছে। দেখ এখানে পরিষ্কার লেখা - মোছা: জান্নাতুল মাওয়া ও মো: ফারুক হাসান রোদ, সিট নাম্বার ২৩ ও ২৪।

সায়েম ফারুকের কথা শুনে চমকে উঠলো। তারপর এগিয়ে এসে দেখল সত্যি সত্যিই মাওয়ার পাশের সিটে ফারুকের নাম লেখা। কিন্তু সায়েমের স্পষ্ট মনে আছে ও নিজের হাতে লিখেছিল মাওয়ার পাশে ও নিজে বসবে। বাট এখন সেখানে ফারুকের নাম আসলো কিভাবে?

সায়েম ডায়েরির পাতার দিকে তাকিয়ে মাথা চুলকাতে লাগল। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না।

সায়েম - (মনে মনে) এটা কীভাবে সম্ভব? আমি তো নিজ হাতে অন্য কিছু লিখেছিলাম! লেখা বদলাল কীভাবে?

ও চমকে উঠে মাওয়ার দিকে তাকাতেই দেখল মাওয়া নিষ্পাপ মুখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে।

বাস ছাড়ার সাথে সাথে বন্ধুরা সবাই গানের তালে নাচানাচি শুরু করে দিল। এদিকে  মাওয়া আর ফারুক পাশাপাশি বসে সবার চোখ এড়িয়ে দুষ্টুমি করতে ব্যস্ত। ফারুক মাওয়ার হাতে হাত রেখে,  

ফারুক - (ফিসফিস করে) এই ম্যাডাম! খাতায় সায়েমের লেখা তুমি বদলে দিয়েছ, তাই না? 

মাওয়া ফারুকের কাঁধে মাথা রেখে আলতো করে হাসলো।

মাওয়া - ইশশ! আমি আবার কী করলাম? ও হয়তো ভুল করে নিজেই আমাদের নাম একসাথে লিখে ফেলেছে। তবে ভালোই হয়েছে বলো। ভার্সিটির কেউ তো জানে না আমরা বিবাহিত। কিন্তু ওই সায়েম ভেবেছে আমাদের আলাদা সিটে বসাতে চাইলেই আমরা আলাদা থাকব? আমি নিশ্চিত রিসোর্টেও শয়তানটা আমাদের রুম দূরে দূরে দিবে। কিন্তু ও জানে না রাতে এই দুষ্টু মাওয়া ওর জাদুর সাহায্যে ঠিক তার জামাইয়ের রুমে এসে হাজির হবে! 

Tar chera girlfriend bangla golpo romantic
মাওয়ার মুখে এমন দুষ্টু প্ল্যান শুনে ফারুক হেসে উঠলো। তারপর ও মাওয়াকে আরও কাছে টেনে আনল। ফারুক মাওয়ার কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করে দিয়ে মনে মনে এক পরম সুখ অনুভব করল। 

ওদিকে পেছনের সিটে বসে সায়েম রাগে ফুঁসছিল। ও নিজের হাতটা শক্ত করে মুষ্টিবদ্ধ করে জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল,

 সায়েম - ফারুক! তুই মাওয়াকে নিয়ে একসাথে বসেছিস তো কী হয়েছে? আমার আসল প্ল্যান তো এখনও বাকি। সিলেট গিয়ে পাহাড়ি নির্জন এলাকায় তোদের জন্য এমন এক ভয়াবহ ফাঁদ পেতে রেখেছি, যা তোরা স্বপ্নেও ভাবতে পারবি না! আমি মাওয়াকে কিছুতেই তোর হতে দিব না ফারুক। কিছুতেই না।

সন্ধ্যার দিকে বাসটা সিলেটের শ্রীমঙ্গলের একটা সুন্দর পাহাড়ি রিসোর্টে গিয়ে পৌঁছাল। চারপাশটা ঘন চা বাগান আর বড় বড় গাছে ঘেরা। পরিবেশটা বেশ থমথমে আর নির্জন। রিসোর্টে পৌঁছানোর পর সায়েম তার শয়তানি বুদ্ধি খাটিয়ে ফারুককে ছেলেদের ব্লকের একদম শেষ মাথার এক ডরমিটরিতে সিট দিল। আর মাওয়াকে দিল মেয়েদের ব্লকের একদম কোণের একটা ছোট্ট একাকী রুমে, যা অন্য সবার থেকে বেশ খানিকটা দূরে। 

ফারুক যেহেতু তাদের বিয়ের বিষয়টা সবার সামনে এখনই প্রকাশ করতে চাচ্ছিল না, তাই ও সায়েমের এই রুম বন্টন মুখ বুজে মেনে নিতে বাধ্য হলো। সায়েম মাওয়াকে সেই একা রুমটা দেওয়ার পর মনে মনে এক কুটিল তৃপ্তি পেল। ও ভাবল মাঝরাতে মাওয়াকে রুমে একাকী পেয়ে ও নিজের চাল চালবে। 

কিন্তু সায়েম জানত না, এই একাকী ছোট রুমটাই ছিল ফারুক আর মাওয়ার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট! ফারুক ডরমিটরির জানালার বাইরে তাকিয়ে মৃদু হাসছিল। ও খুব ভালো করেই জানে গভীর রাতে যখন পাহাড়ি এলাকায় ঝিঁঝিঁ পোকার ডাক ডাকবে, তখন এই দুষ্টু তার ছেঁড়া পরীটা সব দেয়াল ভেঙে দিয়ে ঠিকই ওর বুকে এসে মাথা রাখবে।

রাতের অন্ধকার নামার সাথে সাথেই পুরো রিসোর্টের পরিবেশটা অদ্ভুত রকম নিঝুম আর থমথমে হয়ে উঠল। সায়েম তখন রিসোর্টের এক কোণে দাঁড়িয়ে অন্ধকারের মাঝে কালো চাদর পরা কিছু অচেনা স্থানীয় লোকের সাথে ফিসফিস করে গভীর কোনো ষড়যন্ত্রের কথা বলছিল। পাহাড়ের বুক চিরে এক শীতল হাওয়া বয়ে গেল, যা এক আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল।

চলবে......

🥀লেখক : Antor Islam Shaon 

তার ছেড়া গার্লফ্রেন্ড রোমান্টিক গল্প আরও পড়ুন 👇


Post a Comment

0 Comments