গুন্ডাটা যখন আমার কলার ধরে আচমকা টেনে তুলল, আমি কিছুটা অপ্রস্তুত হয়ে ওর দিকে তাকালাম। তারপর যাকে দেখলাম আমার রাগ যেন আরও বেড়ে গেল।
আলতাফ চৌধুরীর চামচা এলাকার সুপরিচিত বখাটে চাটা রাসেল আমার কলার ধরে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তখনি দামী বাইক নিয়ে হাজির হলো রফিক। রফিক আসতেই ওর চামচা ছেলেপুলেদের দল আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলল।
রফিক - কীরে জান্নাতের এক্স বেস্টফ্রেন্ড? তুই নাকি জান্নাতের পেছনে আজকাল খুব উড়ছিস। শুনলাম ও আজ তোকে আমার সাথে ফুচকা খেতে ইনভাইট করেছে, আর তুই ওকে সবার সামনে অপমান করেছিস?
রফিকের কথা শুনে আমার রাগ চরমে পৌছে গেল। তাহলে জান্নাত আমার নামে এর কাছে নালিশ করেছে? 😡 আমি একটানে রাসেলের হাত ছাড়িয়ে নিলাম।
শাওন - জান্নাত আমার ফ্রেন্ড। ওর সাথে আমি কিভাবে কথা বলব তার কৈফিয়ত কি তোর মতো মাস্তানের কাছে দিতে হবে?
রফিক আমার কথা শুনে তেড়ে এলো।
রফিক - কী বললি? তুই মিডেল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে বেশি ফাল পারিস না শাওন। ডানা ছেটে দিব।
শাওন - আমি মিডেল ক্লাস ফ্যামিলির হতে পারি, কিন্তু তোর মতো বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে না। শোন, শুধু শুধু ঝামেলা করিস না। জান্নাত তোর গার্লফ্রেন্ড, সেটা তোরা তোদের মধ্যে বুঝে নে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে যেতে দে।
চাটা রাসেল - বস! এই ফকিন্নিটা আপনার সাথে বেয়াদবি করছে। এখনি ওরে বোঝাচ্ছি রফিক বস কি জিনিস।
এই বলে ওরা সবাই মিলে আমার ওপর ঝাপিয়ে পড়ল। আমি একা আর ওরা ৩ জন হওয়ায় পেরে উঠছিলাম না। জানি ওদের সাথে একা পারব না। তাই সমস্ত শক্তি দিয়ে রফিকের মুখে এক ঘুষি মারলাম। রফিকের মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। এতে ওরা আরও রেগে গিয়ে আমাকে ইচ্ছামত মারতে শুরু করলো। কিছুক্ষণ পর মারা শেষ হলে সেখানেই ফেলে রেখে চলে গেল।
আমার সারা শরীর যন্ত্রণায় কেঁপে উঠছিল। কিন্তু এই ব্যাথার চেয়েও মনের ভেতর ব্যাথাটা যেন আরও বেশি কষ্ট দিচ্ছিল। জান্নাত শেষে এমন একটা করবে তা আমি ভাবতেই পারিনি। ওর প্রতি ঘৃণা যেন আরও বেড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ আবিরের গলার আওয়াজ পেলাম। দূর থেকে ঝাপসা চোখে দেখলাম সাথে ছিল জান্নাত।
জান্নাত দৌড়ে এসে আমার পাশে বসে হাত ধরে বসল। আমি ক্ষোভে ফেটে পরে জান্নাতের হাত ছাড়িয়ে নিলাম। তখনি আবির এসে আমার মাথাটা তুলে ধরল।
আবির - (আৎকে উঠে) শাওন! ভাই কি হয়েছে তোর? তোকে কে এভাবে মেরেছে? শরীর থেকে তো রক্ত বের হচ্ছে।
তখনি জান্নাত ব্যাকুল হয়ে আমার কাছে আসলো।
জান্নাত - শাওন তোর কি হয়েছে? কে মেরেছে তোকে। (কান্না জড়িত কন্ঠে)
শাওন - (জান্নাতের হাত ছাড়ানোর চেষ্টা করে) আবির, ওকে চলে যেতে বল। আমি,, আমি ওর মুখ দেখতে চাই না।
জান্নাত - শাওন! ভালো হচ্ছে না কিন্তু। তোর কে এই অবস্থা করেছে?
শাওন - (রেগে) তুই এখান থেকে চলে যা জান্নাত। বয়ফ্রেন্ড দিয়ে গুন্ডা ভাড়া করে এখন আর ন্যাকা কান্না কাঁদতে আসিস না। আমি তোর মুখ দেখতে চাই না। কোনোদিন তুই আমার সামনে আসবি না প্লিজ! আবির ওকে চলে যেতে বল।
আবির - শাওন তুই শান্ত হ। তোর কোথাও ভুল হচ্ছে। জান্নাত তোকে মারতে গুন্ডা ভাড়া করবে কেন? ওঠ, তোকে এখনি হাসপাতালে নিয়ে যেতে হবে। (এই বলে আবির আমাকে ধরে দাঁড় করালো। তারপর রেগে বলল,) ওই ঘুষ খোর আলতাফের ছেলেকে দেখছি। তোকে হাসপাতালে নিয়ে যাই। তারপর সিজানদের নিয়ে ওকে আমাদের বন্ধুকে মারার মজা বুঝাব।
আবির আমাকে ধরে অটোতে তুলে হাসপাতালে নিয়ে গেল। সাথে জান্নাতও এসেছিল। কিছু বলতে গিয়েও পারলাম না। সেই মুহুর্তে আমি বলার শক্তি হারিয়ে ফেলেছি।
পরেরদিন সকালে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি তখন জান্নাত স্যুপের বাটি নিয়ে কেবিনে ঢুকল। চোখদুটো লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে সারারাত জেগে কান্না করেছে। ও কাছে আসতেই আমি মুখ ঘুরিয়ে নিলাম।
জান্নাত - শাওন এদিকে ফের। স্যুপটা খেয়ে নে। ডাক্তার বলেছে তোকে হেলথি খাবার খেতে হবে।
শাওন - পারলে বিষ এনে দে একটু। খেয়ে মরে যাই।
জান্নাত - শাওওওন। তুই আমার সাথে কাল থেকে এমন করছিস কেন?🥲 আমি কি করেছি? দেখ, তুই ভুল ভাবছিস। আমি রফিককে কিছু বলিনি। ও নিজে থেকেই এসব করেছে।
শাওন - তাতে কি তোর দায় কমে যাচ্ছে জান্নাত? তুই আমার এই অবস্থার জন্য দায়ী। তোকে বলেছি না আমার সামনে আসবি না?
জান্নাত - কেন আসব না? তোর কাছে আসার আমার অধিকার নেই নাকি?
শাওন - না, নেই। যেটুকু ছিল সেটা দেড় মাস আগে। এখন আমার ওপর তোর কোনো অধিকার নেই। তোকে তো আমি অধিকার দিতে চেয়েছিলাম, কিন্তু তোর পছন্দ হয়েছে গুন্ডা রফিকের অধিকার। যা সেখানে গিয়ে অধিকার ফলা। আমাকে খাওয়ানোর জন্য আম্মু আছে। প্রয়োজনে আম্মুকে বলব মেয়ে দেখতে। কিন্তু তোর হাতে খাব না।
আমার কথা শুনে জান্নাত কিছু বলতে যাবে, তখনি আম্মু কেবিনে আসলো। তারপর আম্মু আমাকে স্যুপ খাইয়ে দিয়ে আব্বুর সাথে ডাক্তারের চেম্বারে চলে গেলে আবির কেবিনে ঢুকলো।
আবির - কীরে লাইলি-মজনু? তোদের রোমান্স কতদুর এগোলো? মিটমাট কি কিছু হয়েছে? নাকি এখনও ওকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিস?
শাওন - আবির, ফালতু প্যাচাল পারবি না৷ আমার কারো সাথে মিটমাট হবার শখ নেই। যার গার্লফ্রেন্ড তার কাছে যাক।
আবির - ধুর শালা, এখনও তাহলে তুই আসল কাহিনী শুনিস নি?
শাওন - আমি আসল নকল কাহিনি শুনতে চাই না। আব্বুকে বল দ্রুত আমাকে এই হসপিটাল থেকে নিয়ে যেতে। এখানে কিছু পেত্নীর জন্য আমার দম বন্ধ হয়ে আসছে।
জান্নাতকে পেত্নী বলতেই ও আবারও ক্ষেপে গেল। তারপর দ্রুত আমার কাছে এগিয়ে আসলো।
জান্নাত - আমাকে একদম পেত্নী বলবি না কু ত্তা। সেই কখন থেকে তোর মুখে বাজে কথা শুনছি। তোকে বাঁচানোর জন্য রফিকের সাথে নাটক করা আমার ভুল হয়েছে। ও তোকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল বলেই আমি বাধ্য হয়ে ওর সাথে কথা বলেছিলাম। কিন্তু গুন্ডাটা তাও তোকে মে-রেছে। আমি শুধু শুধু তোকে কষ্ট দিলাম শাওন। আর এখন এতো কথা শুনছি।🥲
শাওন - আবির! আমার নাটক পছন্দ না। ওকে এখান থেকে চলে যেতে বল। (উপরে উপরে রাগ দেখিয়ে কথাটা বললাম। শাকচুন্নিটা তাহলে রফিকের হুমকিতে ভয় পেয়ে এসব করছিল? বোকা মেয়েটা একবার আমার ভালোবাসা স্বীকার করে নিত। তারপর ওসব রফিক টফিক কে তুরি মেরে উড়িয়ে দিতাম। কিন্তু ও গাধার মতো একটা কাজ করলো।)
জান্নাত - আবির তুই বাইরে যা তো। কুত্তাটাকে আজকে স্পেশাল ভ্যাক্সিন দিব। ও পাগল হয়ে গেছে। ওর মুখে মিনিমাম ১৪ টা সুই ফোটাতে হবে।
আবির জান্নাতের কথা শুনে হেসে কেবিন থেকে বেড়িয়ে গেল। সাথে সাথে জান্নাত দরজাটা বন্ধ করে বেডের কাছে এসে বসল। তারপর আমার হাত টেনে আদুরে গলায় আর কিছুটা অভিমান নিয়ে বলল,
জান্নাত - শাওন, স্যরি! আমি রফিকের ভয়ে তোর সাথে এমন করেছিলাম। (তারপর হাল্কা রাগের ভান করল।) দেখ তুইও আমাকে কম কথা শোনাসনি। তাই সব শোধবোধ। আমি স্বীকার করছি আমি তোকে পছন্দ করি। আর আমি তোর বিয়ের প্রস্তাবেও রাজি। প্লিজ! অযথা আর ঝগড়া বাড়াস না। আমি আর তোর সাথে কোনো দুরত্ব চাই না।
জান্নাত নরম গলায় শেষের কথাগুলো বলল। ওর মুখে সরাসরি ভালোবাসার কথা শুনে আমার শরীরের ব্যাথা যেন মুহুর্তেই হাওয়া হয়ে গেল। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকালাম। জান্নাতের লজ্জায় রাঙা কান্নাভেজা মুখটা অসাধারণ লাগছিল। যা দেখার ইচ্ছে আমার অনেক দিনের।
আমি মুহুর্তের মধ্যে সবকিছু ভুলে গেলাম। তারপর জান্নাতের হাতটা আলতো করে চেপে ধরলাম।
শাওন - সত্যি বলছিস তো পেত্নী? আর কোনো নতুন নাটক করছিস না?
জান্নাত - (রাগের ভান করে) শাওওন!🤨 আমাকে পেত্নী বলবি না।
শাওন - ঠিক আছে, আমার পরী বউ। এবার ঠিক আছে? 🥰
আমার মুখে এমন মিষ্টি কথা শুনে জান্নাত লজ্জায় লাল টমেটো হয়ে গেল। তারপর এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিল।
জান্নাত - বেশি বাড়াবাড়ি করবি না তো। আমি বাইরে যাচ্ছি আন্টির সাথে কথা বলতে।
শাওন - এক পাও নড়বি না পেত্নী। চুপচাপ টুল এনে আমার পাশে বোস। তোর সাথে কথা আছে।
জান্নাত - তোর সাথে আমার কোনো কথা নাই। আমি যাচ্ছি।
জান্নাত মুখে মুখে "যাচ্ছি" বললেও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার পাশে এসে বসল। আমি আনন্দ ভরা চোখে ওর দিকে তাকালাম।
জান্নাত - (রাগের ভান করে) লু-চ্চা, ওভাবে তাকাচ্ছিস কেন?
শাওন - আমার বউকে দেখছি, তাতে তোর কী?
জান্নাত - ক,কে তোর বউ? (লজ্জায় তোতলে উঠে)
শাওন - কোনো একটা পেত্নী।
জান্নাত - যা! তোর সাথে থাকবই না। (আমার হাতে আলতো করে কিল দিয়ে কথাটা বলল)
তখনি আম্মু আব্বু রুমে আসলো। ডাক্তার বলেছে বিকেলে রিলিজ দিবে। তারপর আম্মু সোজা জান্নাতের কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে যা বলল, আমি তো চোখ বড় বড় করে আম্মুর দিকে তাকালাম।
আম্মু - (জান্নাতকে জড়িয়ে ধরে আদর করে আমার দিকে তাকিয়ে) শাওন। জান্নাত কিন্তু তোর নামে আমার কাছে নালিশ করেছে। তুই নাকি ওকে বকাঝকা করিস?
শাওন - (অবাক হয়ে) আম্মুউ! ঐ পেত্নীটা মিথ্যা বলছে। তুমিও ওর কথা শুনছো?
জান্নাত - (অসহায় মুখ করে) দেখেছো আন্টি, তোমার ছেলে আমাকে পেত্নী বলল।
জান্নাতের এমন মুখ দেখে আম্মু রাগের ভান করে আমার দিকে তাকালো।
আম্মু - শাওন! আমার হবু বউমাকে আর একবার বকলে তোর খবর আছে। জান্নাত আগে বউ হয়ে আসুক, তারপর আমি আর ও মিলে তোকে সাইজ করব।
শাওন - মাফ করো আম্মু। আমি এমনিতেই বিছানায় পড়ে আছি। আর সাইজ করলে আমি আর বাঁঁচব না। (আমার কথায় জান্নাত মুচকি হাসলো। তখন আমি আমতা আমতা করে বললাম,) আম্মু তুমি তাহলে ওকে মেনে নিচ্ছো?
আম্মু - তুই কি ভাবিস মা কিছু বোঝে না? আমি জান্নাতের আব্বু আম্মুর সাথে কথা বলেছি। আর পনেরো দিন পর তোদের বিয়ে।
আম্মুর মুখে বিয়ের কথা শুনে আমি আড়চোখে জান্নাতের দিকে তাকালাম। ও তখন লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকছিল। সবাই যখন বাইরে চলে গেল, আমি খপ করে জান্নাতের হাতটা টেনে ধরলাম।
জান্নাত - ছাড় অসভ্য। এভাবে হাত ধরছিস কেন?
শাওন - এখন তো শুধু হাত ধরেছি। বিয়েটা হতে দে, আমাকে এতদিন কষ্ট দেওয়ার শোধ কড়ায় গন্ডায় পুষিয়ে নিব।
জান্নাত - ক কী সব বলছিস? বিয়ের পর তুই আমাকে মারবি নাকি?
শাওন - ধুর! মারব কেন? এতো সুন্দর বউকে আদর করতে হয়, বউকে অযথা মারে তো কাপুরুষ রা। আমি তোর সুপুরুষ না?
জান্নাত লজ্জার চরম সীমায় পৌছে গেল। তারপর আমার হাতে চিমটি কেটে মুচকি হাসলো। সেই হাসিতে আমার প্রাণটা জুড়িয়ে গেল। এখন শুধু পনেরো দিনের অপেক্ষা। তারপর পেত্নী বান্ধবীকে বুঝিয়ে দিব শাওন কি জিনিস।😆🫶
(সমাপ্ত)
— লেখক: অন্তর ইসলাম শাওন



0 Comments