পরদিন সকালে ফারুক একটা কাজে কিছুক্ষণের জন্য বাসার বাইরে গেল। তখন রাইসা চুপিচুপি ফারুকের রুমে ঢুকল। ফারুকের আলমারি, টেবিলের ড্রয়ারে ও ফারুকের সাথে মাওয়ার সম্পর্কের প্রমাণ খুঁজতে লাগলো।
রাইসা যখন মন দিয়ে প্রমাণ খুঁজতে ব্যাস্ত, হঠাৎ করেই ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেল। ও যখন ফারুকের পড়ার টেবিলের ড্রয়ারটা টান দিল ড্রয়ার থেকে এক ঝাঁক বড় বড় কাকড়া ওর দিকে ছুটে আসতে লাগল!
রাইসা ভয়ে এক লাফ দিয়ে পিছিয়ে গেল। ও যখনি চিৎকার করতে যাবে তখনই পোকাগুলো আবার বাতাসে মিলিয়ে গেল। রাইসা বুক চেপে ধরে হাঁপাতে লাগল।রাইসা - ওরে বাবারে! এই ঘরে ভূত আছে নাকি? নাকি আমার চোখের ভুল ছিল?
ভয়ে রাইসার হাত-পা কাঁপছিল কিন্তু ওর ভেতরের জেদ তখন আরও বেড়ে গেছে। ও ব্যালকনির পর্দার দিকে তাকাতেই দেখল টেবিলের ওপর ফারুকের একটা ডিজিটাল ক্যামেরা রাখা। রাইসা কৌতুহল সামলাতে না পেরে দ্রুত ক্যামেরাটা অন করল। আর গ্যালারি স্ক্রল করতেই ওর চোখ কপালে উঠে গেল!
গত রাতে ক্যামেরায় কিছু ছবি তোলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে ফারুকের ব্যালকনিতে এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আর ফারুক হাসিমুখে ওকে জড়িয়ে ধরে আছে। ও ভালো করে দেখে বুঝল এই মেয়েটা ফারুকের সাথে থাকা মাওয়া!
রাইসা ছবিগুলো দেখে দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করতে লাগলো। "ফারুক এই মেয়েটার সাথে রাতের বেলায়.. ছি:! ও এতো খারাপ একটা ছেলে আমি ভাবতেও পারিনি। দাঁড়াও এই মেয়ের সাথে আমি তোমার অবাধ মেলামেশা বের করছি।
ও তড়িঘড়ি করে ক্যামেরাটা নিজের ওড়নার আড়ালে লুকিয়ে ফেলে ফারুকের রুম থেকে বেরিয়ে এলো।
সকালে রাইসা পুরো প্রস্তুতি নিয়ে নিচে নামল। আজ ও ফারুকের আব্বু-আম্মুর সামনে এই ছবিগুলো দেখিয়ে প্রমাণ করে দেবে যে ফারুক একটা বাজে সম্পর্কে জড়িয়ে পড়েছে। ছবিগুলো দেখার পর খালা খালু অনেক রেগে যাবেন। আর তখনি রাইসা ফারুকের সাথে ওর বিয়ের কথাটা বলবে।
এসব ভেবে ও মনে মনে অনেক খুশি হলো। কিন্তু ওর আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ফারুকের ক্যামেরাটা নিয়ে সিড়ির কাছে আসতেই রাইসার চোখ বড় বড় হয়ে গেল।
নিচে তখন এক উৎসবমুখর পরিবেশ। ফারুক সোফায় বসে আছে। আর ওর ঠিক পাশেই মাথা নিচু করে বসে আছে মাওয়া! তার পরনে বেগুনি থ্রি পিজ, মাথায় ভালো করে ওড়না দেওয়া। ফারুকের আম্মু নিজে হাতে মাওয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন আর ফারুকের আব্বু হেসে হেসে মাওয়ার সাথে ওর পরিবার নিয়ে গল্প করছিলেন। যেন ওনারা মাওয়াকে অনেক আগে থেকেই চেনেন।রাইসা ড্রয়িংরুমের কোণায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হিংসায় জ্বলেপুড়ে একদম ছাই হয়ে যাচ্ছিল। ও আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। হনহন করে এগিয়ে এসে সবার সামনে দাঁড়াল। তারপর ও ক্যামেরাটা টেবিকের উপর একটু শব্দ করেই রাখল।
রাইসা - খালা! খালুজান! তোমরা এই মেয়েটাকে এত আদর করছ কেন? তোমরা জানো এই মেয়েটার চরিত্র কেমন?
এতো সুন্দর পরিবেশের মাঝে হঠাৎ রাইসার এমন আচরণে সবাই অবাক হয়ে ওর দিকে তাকাল। রাইসা মুখ লাল করে বলল,
রাইসা - তোমরা কি জানো এই মেয়েটা প্রতি রাতে সবার চোখ ফাঁকি দিয়ে ফারুকের ঘরে আসে। আর ব্যালকনিতে দাঁড়িয়ে নোংরামি করে? এই দেখো আমার কাছে প্রমাণ আছে। ও নিজের সৌন্দর্য দেখিয়ে ফারুককে ফুঁসলিয়ে একটা বাজে সম্পর্কে জড়িয়েছে!
রাইসার মুখে মাওয়াকে নিয়ে এমন আজেবাজে কথা শুনে সবার মুখের হাসি মুহুর্তেই মিলিয়ে গেল। ফারুকের আম্মুর চোখমুখ গম্ভীর হয়ে উঠল। মাওয়া আড়চোখে ফারুকের দিকে তাকাচ্ছিল আর ফারুক হা করে রাইসার এসব কর্মকাণ্ড দেখছিল।
ফারুকের আম্মু সোফা থেকে উঠে রাইসার দিকে তাকালেন। রাইসা ভাবল খালা হয়তো এবার অনেক রেগে গেছেন। উনি এক্ষুণি মাওয়াকে বাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফারুকের আম্মু রাইসার হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিয়ে টেবিলে রাখলেন। তারপর অত্যন্ত শক্ত গলায় বললেন,
আম্মু - মুখ সামলে কথা বলো রাইসা! না জেনে মাওয়াকে নিয়ে বাজে কথা বলো না। ও কোনো বাজে সম্পর্কে নেই। জান্নাতুল মাওয়া আমাদের বাড়ির বউ। আর আমার ছেলে ফারুকের বিবাহিত স্ত্রী!
খালার মুখে ফারুকের বিয়ের কথা শুনে রাইসা যেন আকাশ থেকে পড়ল। ও কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর একবার ফারুক মাওয়ার দিকে তাকাল।
রাইসার আম্মু (ফারুকের মেঝ খালা) : এই বোকা মেয়ে। গত বছরই তো ওদের দুজনের ঘরোয়া আয়োজনে বিয়ে হলো। আমাদের সবাইকেও তো দাওয়াত দিয়েছিল। তুই তখন ঢাকায় ছিলি তাই আসতে পারিসনি। ভুলে গেছিস সব?
নিজের মায়ের মুখে এমন কথা শুনে রাইসার মাথার ভেতর কেমন যেন করে উঠলো। ওর সবকিছু মনে পরে গেল। হ্যাঁ! ও একবার মায়ের মুখে ফারুকের বিয়ের কথা শুনেছিল। কিন্তু তখন পড়াশোনার এত চাপ ছিল যে ও সেটাকে তেমন গুরুত্ব দেয়নি!
রাইসা নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় একদম শেষ হয়ে গেল। ও আবারও মাওয়ার দিকে তাকাল। মাওয়া তখন ফারুকের পাশে বসে ওর দিকে তাকিয়ে মৃদু হাসছে। রাইসা মাথা নিচু করে বলল,
রাইসা - স্যরি। আমি তো,, ফারুকের বিয়ের কথাটা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। সরি মাওয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলে ফেলেছি।
মাওয়া ওর কাছে এসে মিষ্টি হেসে বলল,
মাওয়া - ইট'স ওকে রাইসা আপু। আমি কিছু মনে করিনি।
এরপর রাইসা লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। তখন ফারুক আর মাওয়া একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিশ্বাস ফেলল। যাক, ঘরের ভেতরের ঝড়টা অন্তত শান্ত হলো। এখন আর রাইসা ফারুকের দিকে ভালোবাসার নজরে তাকাবে না। মাওয়াও আর রেগে গিয়ে জাদু দিয়ে ভয় দেখাবে না ওকে।
কিন্তু ওদের এই স্বস্তির মাঝেই নতুন বিপদ এসে কড়া নাড়তে লাগল।
দুই দিন পর ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ঘোষণা করা হলো আগামী সপ্তাহে ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা বড় স্টাডি ট্যুরের আয়োজন করা হয়েছে। আর সেই ট্যুর ম্যানেজমেন্ট কমিটির মূল দায়িত্বে রয়েছে হল ছাত্র সংসদের ভিপি সায়েম।
সায়েম তার রুমে বসে একটা কুটিল হাসি দিল। ও ট্যুরের খাতাটা টেবিলের ওপর ছুড়ে মেরে মনে মনে বলল,সায়েম - ফারুক! তুই মাওয়াকে পারফর্ম করতে না দিয়ে সবার সামনে আমায় অপমান করেছিস। এবার এই শিক্ষা সফরেই তোদের বোঝাব সায়েমের সাথে পাঙ্গা নেওয়ার ফল এতো ভালো হয় না। তোদের দুজনকে আমি এমন ফাঁদে ফেলব, যেখান থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না!



0 Comments