আয়ান - আরে না আম্মু, চায়ের জন্য না। আসলে বলছিলাম কী...মানে আনিকা মেয়েটা কিন্তু আসলেই খুব ভালো, তাই না? একদম তোমার মতো মিষ্টি আর গুণবতী। আজকাল এমন ভালো মেয়ে তেমন পাওয়াই যায় না।
আম্মু রান্নাঘরে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করছিলেন। নিজের ছেলের মুখে হঠাৎ আনিকার এত প্রশংসা শুনে উনি চোখ বড় বড় করে নিজের ছেলের দিকে তাকালেন। যে ছেলে সারাক্ষণ ওই মেয়েটার সাথে ঝগড়া করে সে আজ এতো প্রশংসা করছে কেন?
আম্মু - আজকে কি সুর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? আমার ফাজিল ছেলের মুখে আনিকার প্রশংসা? তুই না প্রতিদিন মেয়েটার নামে আমার কাছে নালিশ করিস? আনিকা এমন করে অমন করে, তোর নামে মিথ্যা দোষ দেয়। আজ ওকে নিয়ে এত ভালো ভালো কথা বলছিস মতলবটা কী বলতো, ফাহিম আহমেদ আয়ান?
আয়ান - (মাথা চুলকাতে চুলকাতে) ধুর আম্মু! তুমি সবসময় খালি আমাকে সন্দেহ করো। কোনো মতলব নেই। জাস্ট ভাবছিলাম, আনিকা যদি সবসময় আমাদের এই বাসাতেই থেকে যেত, তবে তোমার রান্নায় সাহায্য করার একটা পার্মানেন্ট মানুষ পেয়ে যেতে। তুমি সারাদিন একা কতো কাজ করো। কষ্ট হয় না তোমার?
আম্মু - ও আল্লাহ! আমার ছেলে দেখি মায়ের কষ্ট বুঝতে শিখেছে। তা সেই ভালো মেয়েটাকে কি তুই তোর বউ বানিয়ে এই ঘরে আনার কথা ভাবছিস নাকি?
আয়ান - (লজ্জা পেয়ে মাথায় হাত দিয়ে) না মানে,, আম্মু তুমি যদি একটু আনিকার আম্মুর সাথে কথা বলতে... মানে আমাদের তো অনার্স শেষ করতে আরও ২ বছর বাকি। এখনি যদি ঘরোয়াভাবে কাজটা সেরে রাখা যায়, তবে কেমন হয় বলো তো?
আয়ানের আম্মু ছেলের এমন তোতলামো দেখে হেসে ফেললেন। ছেলেকে উনি খুব ভালো করেই চেনেন। আনিকাকে যে ও পছন্দ করে সেটা উনি আগেই বুঝতে পেরেছিলেন। আম্মু আয়ানের গালে আলতো করে একটা চিমটি কেটে বললেন,
আম্মু - তাহলে আমাদের আয়ান সাহেবের মনে এই ছিল? আমার সন্দেহই ঠিক। ভেতরে ভেতরে এতকিছু চলছে সেটা আমি অনেক আগেই আচ করতে পেরেছিলাম।,,, আচ্ছা ঠিক আছে, আনিকাকে আমারও ভীষণ পছন্দ। তুই আগে ল্যাব প্রজেক্টটা ঠিকঠাক জমা দিয়ে আয়। তারপর তোর আব্বুর সাথে কথা বলে আমরা আনিকাদের বাসায় যাব।
আম্মু রাজি হতেই আয়ান আম্মুর গালে একটা চুমু দিয়ে দিল।
আয়ান - তুমি পৃথিবীর সেরা আম্মু! থ্যাংক ইউ! আজকের অ্যাসাইনমেন্টে তো আমরাই টপ মার্কস পাব। আমি এখন আসি আম্মু, রাগী পরী হয়তো এতক্ষণে গেটের সামনে দাঁড়িয়ে আছে!
আয়ান এক দৌড়ে ড্রইংরুম থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। ওর মনের ভেতর তখন খুশির সুর বাজছে। খুব তারাতারি রাগী পরীটা ওর হতে চলেছে। ও যেন ডানা মেলে আকাশে উড়ছিল।
***
বিকেল সাড়ে চারটা। এসাইনমেন্ট জমা দিয়ে কেমিস্ট্রি ল্যাব থেকে বের হলো আয়ান আনিকা। তখন দুজনের মুখেই স্বস্তির হাসি। প্রজেক্টটা খুব সুন্দরভাবে সাবমিট হয়েছে। স্যার ওদের দুজনর অনেক প্রশংসা করেছেন, আর এও বলেছেন যে ওরাই টপ মার্কস পাবে।
ক্যাম্পাস থেকে বের হয়ে দুজনে মেইন রোডের দিকে হাঁটতে শুরু করল। বিকেলের মিষ্টি রোদ এসে পড়েছে আনিকার মুখের ওপর। ওদিকে আয়ান আনিকার দিকে তাকিয়ে মনে মনে হাসছে। আনিকা তো আর জানে না আয়ান আজ বাসায় কি ঘটনা ঘটিয়ে এসেছে।
আনিকা - কীরে আয়ান? ল্যাব থেকে বের হওয়ার পর থেকেই তোর মুখটা কেমন যেন চশমা পরা বান্দরের মতো হাসিখুশি লাগছে। ব্যাপার কী বলতো? আম্মুকে কোনো নতুন নালিশ দিয়েছিস আমার নামে? নিশ্চয়ই কিছু লুকাচ্ছিস তুই।
আয়ান - নালিশ না ম্যাডাম, তোমায় নিয়ে একটা কিউট সত্য কথা বলে ফেলেছি আম্মুকে। আর আম্মুও সেটা শুনে খুব খুশি হয়েছেন।
আনিকা - (ভ্রু কুঁচকে) কী সত্য কথা? আমার নামে আবার কী বানিয়ে বানিয়ে বললি তুই?
আয়ান - বললাম যে, এই রাগী পরীটাকে সারা জীবন আগলে রাখার দায়িত্বটা আমি নিতে চাই। আম্মু তোমার কথা শুনে খুব খুশি হয়েছে। আজ বিকেলেই আব্বু আম্মু তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে। রেডি থেকো কিন্তু!
আয়ানের কথা শুনে আনিকা চমকে উঠলো। এই দুষ্টু ছেলেটা যে তলে তলে কি ঘটনা ঘটিয়ে ফেলেছে তা ও বুঝতেই পারেনি। আনিকার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ও লজ্জায় দুই হাত দিয়ে মুখ ঢেকে হাল্কা রাগের ভান করল।
আনিকা - আয়ান! তুই একটা আস্তো পাগল! আমাকে না জানিয়ে হুট করে আন্টিকে এসব কথা বলতে গেলি কেন? আমার লজ্জা লাগে না বুঝি? তুই সবসময় আমাকে এভাবে সারপ্রাইজ দিস কেন বলতো?
আয়ান - সারপ্রাইজ দিলে এইযে তুমি লজ্জায় রাঙা হয়ে যাও, তখন তোমায় দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। উফফ! চোখ ফেরাতে ইচ্ছে করে না। এখন চলো তো আমার নীল ঘোড়ায় ওঠো, আজ তোমায় নিয়ে মেঘের দেশে ট্যুরে যাব।
আনিকা মুচকি হেসে আয়ানের হাতে আলতো করে কিল মারল। তারপর বাইকের পেছনে গিয়ে বসল। বাইকটা স্টার্ট দিয়ে আয়ান যখন মেইন রোড ধরে কিছুটা সামনে এগিয়ে গেল, ঠিক তখনই ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের একটা নির্জন মোড়ের মাথায় তিনটা মোটরবাইক ওদের পথ আটকে দাঁড়াল।
আচমকা বাইক গুলো সামনে আসায় আয়ান কষে ব্রেক করল। আনিকা ভয়ে আয়ানের শার্ট খামচে ধরেছে। সামনে তাকাতেই ওরা দেখল মাঝখানের বাইক থেকে নেমে আসছে শাহরিয়ার। ওর পেছনে আরও ৪-৫ জন ছেলে। যাদের হাতে হকিস্টিক আর চেইনের টুকরো। শাহরিয়ার ঠোঁটের কোণে একটা কুৎসিত হাসি নিয়ে ওদের সামনে এসে দাঁড়াল।
শাহরিয়ার - কী রে আয়ান? খুব তো আজকাল আমার ক্রাশ আনিকাকে নিয়ে ডানা মেলে উড়ছিলি ক্যাম্পাসে! কাল বকুল তলায় খুব প্রেম দেখানো হচ্ছিল না? আজ তোর ডানা আমি চিরদিনের মতো ছেঁটে দেব।
আনিকা - (একটু ভয় পেয়ে) শাহরিয়ার, এসব কী হচ্ছে? তুমি আমাদের পথ আটকে দাঁড়িয়েছো কেন? তোমার সাহস তো কম না। নির্লজ্জ একটা, একবার তারিয়ে দিয়েছি তাতে মন ভরেনি।
শাহরিয়ার - আনিকা, তুমি চুপচাপ সামনে থেকে সড়ে দাঁড়াও। আয়ানের মতো সস্তা ছেলের সাথে তোমার ঘোরাফেরা আমি কিছুতেই সহ্য করতে পারব না। ওরে আজকে এমন মার মারব যে ও ওর বাপ দাদার নাম ভুলে যাবে।
আনিকা - আমি কার সাথে ঘুরব না ঘুরব সেটা আমার ব্যাপার। তুমি সেখানে নাক গলানোর কে?
আয়ান বাইকটা স্ট্যান্ড করে আনিকার পাশে এসে দাঁড়াল। ওর চোখে এখন আর সেই দুষ্টুমি নেই, সেখানে এখন জ্বলছে তীব্র আগুন। ও আনিকাকে নিজের পেছনে টেনে নিয়ে শক্ত গলায় বলল,
আয়ান - আনিকা তুমি বাইকের পাশেই দাঁড়াও। শাহরিয়ার তুই রাজনীতি করিস বলে নিজেকে শহরের ডন ভাবিস নাকি? একটা মেয়ে তোকে রিজেক্ট করেছে বলে তুই দলবল নিয়ে আমার রাস্তা আটকে দাঁড়াবি? কাপুরুষ কোথাকার! সাহস থাকলে একা সামনে আয়। তোদের মতো গুন্ডা আমি প্রতিদিন সকালে একটা করে চিবিয়ে খাই।
আয়ানের এমন সরাসরি হুমকি শুনে শাহরিয়ার রাগে ফেটে পড়ল, "শালা তোর সাহস তো কম না। আমি কলেজ শাখার Y দলের সভাপতি আর তুই আমাকে হুমকি দিচ্ছিস? ধর তো শালারে, আজ ওকে মেরে পাশের জংগলে পুতে রাখব। আমার ক্ষমতা কতটুকু আজ হাড়ে হাড়ে টের পাইয়ে দিব।
শাহরিয়ার বলতেই ওর চামচা গুলো হকিস্টিক নিয়ে আয়ানের ওপর ঝাপিয়ে পড়ল। প্রথম জন স্টিক উঁচিয়ে আসতেই আয়ান দ্রুত সরে গিয়ে ওর হাতটা ধরে এক ঝটকায় লাঠিটা কেড়ে নিল। এরপর ওর পেটে এক ফ্লায়িং কিক মেরে মাটিতে ফেলে দিল।
তখনি বাকি চারজন একসাথে চেইন আর স্টিক নিয়ে আয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ল। আয়ান একা এতজনের সাথে লড়ার চেষ্টা করছিল। এমন সময় পেছন থেকে একজন এসে ওর পিঠে লাঠি দিয়ে এক জোরালো আঘাত করল। লাঠির আঘাতে আয়ান ব্যথায় কুঁকড়ে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল।
আনিকা - আয়ান! (চিৎকার করে) প্লিজ ওকে মেরো না! শাহরিয়ার, তোমরা ওরে ছেড়ে দাও প্লিজ!
শাহরিয়ার এগিয়ে এসে আয়ানের কলার চেপে ধরল। আয়ানের ঠোঁটের কোণ দিয়ে তখন হালকা রক্ত গড়িয়ে পড়ছে। শাহরিয়ার একটা হিংস্র হাসি দিয়ে বলল, "কী রে মজনু? বেশি হিরোগিরি দেখাতে এসেছিলি না? এখন কেমন লাগছে? আনিকার দিকে আর কোনোদিন তাকাবি?"
আয়ান রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে এক টুকরো হাসি দিল। "আনিকা শুধু আমার... তোর মতো কুত্তা মরে গেলেও ওরে পাবে না।"
আহত অবস্থায়ও আয়ানের এমন কথা শুনে শাহরিয়ার রাগে ফেটে পরে আবার লাঠিটা তুলে নিল। ও আয়ানের মাথায় আঘাত করার জন্য এগিয়ে আসছিল। আনিকা তখন ফুপিয়ে কাঁদছে। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল।
(চলবে....)




0 Comments