তোর আমার গল্পটা (পর্ব ৫ ও শেষ ) — বাসর রাতের রোমান্টিক মুহুর্ত - Bangla Romantic Golpo

তোর আমার গল্পটা, bangla golpo romantic

শাহরিয়ার যখনি লাঠিটা দিয়ে আয়ানের মাথায় মারতে যাচ্ছিল তখনই দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে আসল। এতে শাহরিয়ারের মনোযোগ এক সেকেন্ডের জন্য অন্যদিকে চলে গেল। আর সেই সুযোগটাই নিল আয়ান।

মুহুর্তেই আয়ান এক ঘুষি মেরে ওর নাকটা ফাটিয়ে দিল। সাথে সাথে শাহরিয়ার নাক চেপে ধরে চিৎকার করে মাটিতে বসে পড়ল। ওর নাক দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে।

tor amar golpota, Love story Action time

আয়ান - (ঠোঁটে আঙুল দিয়ে রক্ত মুছে) কী রে Y দলের সভাপতি? আমার ডানা ছাঁটার খুব স্বপ্ন দেখছিলি না? আয়ানের ডানা এত সস্তা না যে তোর মতো একটা পা চাটা পাতি নেতা এসে ছেঁটে দিয়ে যাবে। ছ্যাচড়া কোথাকার।

আয়ানের কথা শুনে শাহরিয়ার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতেই পুলিশের গাড়িটা ওদের সামনে এসে দাঁড়াল। আনিকা যখন কাঁদছিল ও চুপিচুপি নিজের ব্যাগ থেকে আয়ানের ফোন বের করে সাজিদকে ফোন দিয়েছিল। এরপর সাজিদই পুলিশে খবর দিয়েছে।

পুলিশ গাড়ি থেকে নামতেই শাহরিয়ারের গুন্ডারা যে যেদিকে পারল জংগলের ভেতর দৌড়ে পালাতে লাগলো। কিন্তু ফাটা নাক নিয়ে শাহরিয়ার আর নড়তে পারছিল না। পুলিশ অফিসার এগিয়ে এসে শাহরিয়ারকে কলার ধরে টেনে তুললেন।

পুলিশ অফিসার - Y দলের কলেজ শাখা সভাপতি শাহরিয়ার হোসেন। প্রতিদিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের র‍্যাগিং করা আর মেয়েদের ইভটিজিং করা যার কাজ। এতদিন প্রমাণের অভাবে বেঁচে গেছো। এবার থানায় চলো। তোমার নামে এটেম টু মার্ডার কেস হবে। কথায় আছে, বাঘে ছুলে আঠারো ঘা আর পুলিশে ছুলে ছত্রিশ ঘা। দেখি কোথাকার কোন নেতা তোমাকে এই ঘা থেকে বাঁচায়।

পুলিশ শাহরিয়ারকে টেনে হিচরে গাড়িতে তুলে নিয়ে যেতেই আনিকা আর নিজেকে ধরে রাখতে পারল না। ও দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরল। আনিকাকে কাছে পেয়ে আয়ানের সব কষ্ট যেন মুহুর্তেই হাওয়া হয়ে গেল। ও আনিকার চুলে আদর করে দিচ্ছিল। আনিকার চোখের পানিতে ওর শার্ট ভিজে যাচ্ছে। সে আবারও ফুপিয়ে কেঁদে উঠলো।

আনিকা - তুই একটা আস্ত গাধা। বোকা কোথাকার! ওভাবে একা ওদের সাথে মারামারি করতে গেলি কেন? যদি তোর কিছু হয়ে যেত আমি তোকে ছাড়া কীভাবে থাকতাম?😭

আয়ান - (আনিকার মাথায় থুতনি ঠেকিয়ে) আমার রাগী পরী একটু শান্ত হও তুমি। আমার তো কিছু হয়নি। শুধু পিঠে একটু ব্যাথা লেগেছে। তাছাড়া বাইকের ড্রাইভার যদি একটু হিরো গিরি নাই দেখায়, তাহলে ভিলেনের হাত থেকে এই মিষ্টি রাজকন্যাকে কে বাঁচাবে?

আনিকা লজ্জায় আয়ানের বুকে আলতো করে একটা কিল মারল। তারপর আয়ান আবারও আনিকাকে নিয়ে বাইকে উঠে বসল।

১ মাস পর........

আনিকাদের বাড়িটা আজ ঝলমলে লাইটিংয়ে সেজে উঠেছে। লাল, নীল, সোনালী রঙের মরিচ বাতি আত্মীয় স্বজনদের কোলাহল মিলিয়ে পরিবেশটা বেশ জমে উঠেছে। আজ আয়ান আনিকার বিয়ে। আয়ান গাড়ি থেকে নেমে বন্ধুদের সাথে গেটের কাছে আসতেই আনিকার বোন আর বান্ধবীরা গেট আটকে দাঁড়াল।

Tor amar golpota biyer image, Kache asar romantic golpo

ভেতরে ঢোকার জন্য আনিকার বান্ধবীরা পাঁচ হাজার টাকা দাবি করছিল। আর সাজিদরা পাঁচশো টাকার বেশি এক পয়সাও দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। কিন্তু শালিকারা নাছোরবান্দা। শেষমেশ আয়ান পকেট থেকে ৫ হাজার টাকা বের করে দিতেই ওরা খুশি হয়ে গেট ছেড়ে দিল।

ভেতরে তখন বিশাল মেহমানদারীর আয়োজন করা হয়েছে। চারদিকে পোলাও, গরুর মাংস আর মুরগির রোস্টের সুবাসে ভরে যাচ্ছে। এরপর সবাই তৃপ্তির সাথে খাওয়া শেষ করল।

তারপর বিয়েটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। আয়ান ওর ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির কলারটা ঠিক করছিল। ওর গায়ে বিয়ের সাদা পাঞ্জাবি। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকল আনিকা। আজ ও লাল রঙের একটা চমৎকার বেনারসি শাড়ি পরেছে। বধু বেশে ওকে দেখে আয়ানের চোখের পলক যেন এক মুহুর্তের জন্য থমকে গেল।

আয়ান - (মুচকি হেসে) তা রাজকন্যা ম্যাডাম, আজ তো আমার ঘরে বউ সেজে চলে এলে? এতো সুন্দর করে সাজতে কে বলেছে মিস? আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে দেখছি!

আনিকা - (লজ্জায় চোখ নামিয়ে ওড়নার কোণাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে) চুপ করো তো! সারাজীবন শুধু ফাইজলামো। আজ অন্তত এমন করো না প্লিজ? আমাকে কেমন দেখতে লাগছে বলো না।

আয়ান - খারাপ না। ওই যে আমাদের পাশের বাড়ির কাজের খালা...

আনিকা - আয়ান! (রেগে মুখ ফুলিয়ে) আজ আমাদের বিয়ে রাত আর তুই... আজকেও তুই এই কথা বললি? আমি আর তোর সাথে কথাই বলব না।🥲

আনিকা যেই রাগ করে চলে যেতে চাচ্ছিল, অমনি আয়ান এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে নিল।

Tor Amar Golpota Romantic, Love couple, Love story bangla

সাথে সাথে আনিকার চুলের মিষ্টি গন্ধটা ওর নিঃশ্বাসে মিশে যেতে লাগল। আয়ান আনিকার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে ওর চোখের দিকে তাকাল। সেই চোখে আজ কোনো দুষ্টুমি ছিল না। ছিল এক সমুদ্র ভালোবাসা।

আয়ান - তোমায় আজ পরীর মতো লাগছে সোনা। আর এই মিষ্টি পরীটা আজ থেকে শুধু আমার। সারাটা জীবন তোমার সাথে দুষ্টুমি করব, রাগাব, আবার আদর করে কাছে টেনে নিব। তুমি রাজি তো রাজকন্যা?

আয়ানের এমন দুষ্ট্যমিতে আনিকা আর রাগ করে থাকতে পারল না। ও আয়ানের বুকে নিজের মাথাটা রেখে নিচু স্বরে বলল,

আনিকা - তুমি একটা পাগল আয়ান। তবুও আমি সারাজীবন শুধু তোমার হয়ে থাকতে চাই।

বাইরে তখন মেহমানদের কোলাহল অনেকটাই থেমে গেছে। বিয়ে বাড়ির ঝলমলে আলো এখনও জ্বলছে। আর ভেতরে দুই চঞ্চল মনের না বলা সব অনুভূতির মুহুর্ত যেন রাতটাকে আরও সুন্দর করে তুলছিল। অবশেষে পূর্ণতা পেল ফাহিম আহমেদ আয়ান আর আনিকা ইসলামের মিষ্টি খুনসুটিতে ভরা "তোর আমার গল্পটা"।

(সমাপ্ত)

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক/পাঠিকা। পুরো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প, ফ্যান্টাসি প্রেমের গল্প পড়তে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ

- লেখক : Antor Islam Shaon

তোর আমার গল্পটা রোমান্টিক প্রেমের গল্প

- পর্ব ৪ পড়ুন

- পর্ব ১ পড়তে ক্লিক করুন  

Post a Comment

0 Comments