আয়ান - কী গো রাগী পরী? ক্লাসে তো স্যারের লেকচার শোনার ভান করে খাতার কোনায় আমার নাম লিখছিলি, এখন টিফিন টাইমে এসে এত ভাব মারছিস কেন?
আনিকা - তুই একটা আস্তো শয়তান আয়ান! আমি তোর নাম লিখতে যাব কোন দুঃখে? আর আমার ভাব মারার কী দেখলি তুই? সকালের ওই,,, শর্তটা মনে আছে তোর?
আনিকার মুখে সকালের সেই মিষ্টি শর্তের কথা শুনে আয়ানের বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। ও বড় বড় চোখে আনিকার দিকে তাকিয়ে নিজের হাতে আলতো করে চিমটি কাটলো। আয়ানের বিশ্বাস হচ্ছিল না আনিকা সেই মুহুর্তটা নিজে থেকে চাইছে।
ক্যাম্পাসের একদম পেছনের দিকের বকুল তলাটা দুপুরের এই সময়ে বেশ নির্জন থাকে। ঝিরঝিরে বাতাসে শুকনো বকুল ফুলগুলো মাটিতে টুপটাপ ঝরে পড়ছে। আনিকা একটা বড় গাছের নিচে সিমেন্টের ভাঙা বেঞ্চিটায় বসে ব্যাগ থেকে রুমাল বের করে মুখটা মুছে নিল। ক্লাসের পর গরমে ওর ফর্সা মুখটা হালকা গোলাপি হয়ে আছে।
আয়ান ওর দিকে তাকিয়ে একটা বড় চকলেট কোন আইসক্রিম বের করল। ওটা দেখেই আনিকার চোখ দুটো চকচক করে উঠল। ও হাত বাড়িয়ে আইসক্রিমটা নিতে গেল, কিন্তু আয়ান চট করে হাতটা ওপরে তুলে ফেলল।
আয়ান - উঁহু! এত সহজে তো পাবে না ম্যাডাম। সকালের কন্ডিশনটা কি ভুলে গেলে নাকি? আইসক্রিম একটা, খাব আমরা দুজন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট—তোমাকে নিজের হাতে আমাকে খাইয়ে দিতে হবে।
আনিকা - (লজ্জায় লাল হয়ে) আয়ান, প্লিজ! ক্যাম্পাসে কেউ দেখে ফেললে কী ভাববে বলতো? সকালের কথা সকালে গেছে, এখন ভালো ছেলের মতো আইসক্রিমটা দাও। আমার খুব গরম লাগছে। খেয়ে মনটা শান্ত করি।
আয়ান - নো ওয়ে! আয়ান আহমেদ একবার যা মুখ দিয়ে বের করে, ওটা না ঘটিয়ে ছাড়ে না। খাওয়াবে কি না বলো? না হলে আমি কিন্তু একাই পুরোটা শেষ করে দেব। এই কামড় দিলাম কিন্তু!
আয়ান আইসক্রিমের ওপরের ক্রিমটা জিভ দিয়ে চাটতে চাটতে চোখ টিপল। আনিকা রেগে গিয়ে পা দিয়ে মাটিতে লাথি মারল। কিন্তু আইসক্রিমের লোভ আর আয়ানের ওই দুষ্টুমি মাখানো চাহুনির কাছে ও বরাবরই হেরে যায়। ও একটা দীর্ঘশ্বাস ফেলে আয়ানের কাছে এগিয়ে এল।
আনিকা - তুই একটা আস্তো ব্ল্যাকমেইলার। হাত নামা, খাইয়ে দিচ্ছি।
আনিকা আলতো করে আয়ানের হাত থেকে আইসক্রিমটার নিচের অংশটা ধরল। তারপর নিজে একটু আইসক্রিম মুখে নিয়ে চামচটা দিয়ে অল্প একটু আইসক্রিম তুলে আয়ানের মুখের সামনে ধরল। ওর হাতটা হালকা কাঁপছিল। কিন্তু আয়ান আইসক্রিমের দিকে তাকাল না, ও অপলক দৃষ্টিতে আমার আনিকার চোখের দিকে তাকিয়ে রইল।
আয়ান - খাওয়াও মিষ্টি পরী। হাঁ করে আছি তো!
আনিকা একটু ইতস্তত করে আইসক্রিমটুকু আয়ানের মুখে তুলে দিল। আয়ান আইসক্রিমটা মুখে নিয়ে চোখ বন্ধ করে একটা তৃপ্তির নি:শ্বাস ফেলল।
আয়ান - উফ! আমার জীবনের সেরা আইসক্রিম খেলাম আজকে। তবে আইসক্রিমটা যত না মিষ্টি, তার চেয়ে বেশি মিষ্টি লাগছে তোমার এই লজ্জা পাওয়া মুখটা। রোজ যদি এভাবে খাইয়ে দাও, আমি প্রতিদিন একশোটা করে আইসক্রিম কিনে আনব।
আনিকা - তোর ওই ফালতু কথা বন্ধ করবি আয়ান? সব তো একা একাই খাচ্ছিস। তোকে খাওয়াতে খাওয়াতে আমার হাত ব্যথা হয়ে গেল।
আয়ান মুচকি হেসে চামচ দিয়ে আইসক্রিম তুলে আনিকার ঠোঁটের কাছে ধরল। আনিকা চোখ বন্ধ করে মুখটা একটু খুলতেই আয়ান দুষ্টুমি করে চামচটা সরিয়ে আনিকার নাকের ডগায় আইসক্রিম মাখিয়ে দিল।
আনিকা - আয়ান! (চিৎকার করে) তুই একটা আস্তো কুত্তা! আমার নাকে আইসক্রিম লাগিয়ে দিলি কেন?🥲
আনিকা রেগে চলে যেতে চাইলে আয়ান এক ঝটকায় ওর হাতটা ধরে নিজের দিকে টেনে আনলো। আনিকা তাল সামলাতে না পেরে সোজা এসে পড়ল আয়ানের বুকের ওপর। সময়টা যেন মুহুর্তেই থেমে গেল।
ওরা একে অপরের এতটা কাছে চলে এসেছে যে একজন আরেকজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। আয়ান পকেট থেকে একটা টিস্যু বের করে আলতো করে আনিকার নাকের আইসক্রিমটুকু মুছে দিল।
ওর আঙুলের ছোয়া আনিকার মুখে লাগতেই ওর পুরো শরীর কেঁপে উঠলো। আনিকা কিছুক্ষণ থমকে দাঁড়ালো। আয়ানের হার্টের কম্পনটা ও স্পষ্ট শুনতে পাচ্ছিল।
আয়ান - রাগ করো না রাজকন্যা। তোমাকে রাগানোটা তো আমার অধিকার, আর সেই রাগ ভাঙানোর অধিকারটাও শুধু আমারই।
আনিকা এবার আর কোনো কথা বলল না। ও চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকিয়ে রইল। আনিকা স্পষ্ট বুঝতে পারছিল ওদের মাঝে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা ভালো লাগাটা আজ আর গোপন নেই। ঝগড়া আর খুনসুটির আড়ালে যে ভালোবাসাটা লুকিয়ে ছিল, তা আজ আরও গাঢ় হয়ে ধরা দিল।
....
কিন্তু এই মিষ্টি আর রোমান্টিক মুহূর্তটা একজনের সহ্য হলো না। বিজ্ঞান ভবনের দোতলার বারান্দা থেকে একটা জোড়া চোখ এই দৃশ্য দেখছিল।
শাহরিয়ারের হাতের মুঠোটা শক্ত হয়ে এলো। ও রাগে হাতে থাকা পানির বোতলটা দুমড়ে মুচড়ে ফেলল। ওর চোয়াল শক্ত হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে শাহরিয়ার নিচের দিকে তাকাল। আনিকাকে ও প্রপোজ করার পর সে ওকে সস্তা বলে তাচ্ছিল্য করেছিল। এখন সেই মেয়েটাই একটা সাধারণ ছেলের বুকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে? তাও আবার ক্যাম্পাসের নির্জনে এভাবে? এই অপমান যেন ওর বুকে তীরের মতো বিঁধল।
তখনি শাহরিয়ারের পাশে এসে দাঁড়াল ওর বিশ্বস্ত চামচা জাহিদ। জাহিদ নিচের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল,
জাহিদ - ভাই দেখছেন অবস্থা? আয়ান তো আনিকা ভাবীরে পটিয়ে ফেলেছে। কলেজের সব পোলাপান অলরেডি জেনে গেছে ওরা রিলেশন করে। আপনি এখনও চুপ করে থাকবেন?
শাহরিয়ার - চুপ কর জাহিদ! ওরা যতোই লটর ফটর করুক, আনিকা শুধু আমার। আর ওই আয়ান... ওর সাহস খুব বেড়ে গেছে। আমার পছন্দের মেয়ের দিকে ও এভাবে তাকায় কোন সাহসে? 😡 মনে হচ্ছে আর দেরি করা যাবে না। খুব তারাতারি ওর ডানা ছাটতে হবে।
জাহিদ - ভাই, আমি যতটুকু জানি আয়ান কিন্তু এমনিতে ভালো ছেলে। কিছুটা মারামারিও পারে। তবে ওরে একা পাইলে সাইজ করা কঠিন কিছু না। আজকে কলেজ ছুটির পরই কি কাজটা সেড়ে ফেলব?
শাহরিয়ার - না, আজ না। আজ ওদের একটু উড়তে দে। কালকে আয়ানদের ল্যাবের একটা প্রজেক্ট জমা দেওয়ার কথা আছে না? আমি জানি ওরা বিকেলে ক্লাস শেষ করে একসাথে ফেরে। কালকে মেইন রোডের মোড়ে আমাদের ছেলেরা থাকবে। আয়ানের ওই বাইক যেটাতে করে ও আনিকাকে নিয়ে ঘোরে। আর ওর অতিরিক্ত ভাব নেওয়ার ফেসটা একদম মাটির সাথে মিশিয়ে দেব।
কথাটা বলতে বলতে শাহরিয়ার একটা ভয়ংকর হাসি দিল। ও ফোন হাতে কার সাথে যেন নিচু স্বরে কথা বলতে বলতে করিডোর দিয়ে হেঁটে চলে গেল।
এদিকে বকুল তলায় আনিকা আয়ানের বুক থেকে নিজেকে সরিয়ে নিয়ে ওড়নাটা ঠিক করছিল। লজ্জায় ওর মুখটা তখনো লাল হয়ে আছে। ও ব্যাগটা কাঁধে তুলে নিয়ে মিষ্টি কন্ঠে বলল,
আনিকা - অনেক দুষ্টুমি হয়েছে। এখন ক্লাসে চল। পরের ক্লাসের টাইম হয়ে গেছে। আর শোন, কাল কিন্তু আমাদের সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। বিকেলে ল্যাবে কিছু কাজ আছে। মনে আছে তো?
আয়ান - আমার সব মনে আছে রাগী পরী। বিশেষ করে তোমার সাথে কাটানো প্রতিটা সেকেন্ড আমার মেমোরিতে সেভ হয়ে থাকে। চলো, কালকের ল্যাব টেস্টটা শেষ করে তোমায় নিয়ে এক জায়গায় ঘুরতে যাব।
আনিকা - আবার কোথায় নিয়ে যাবে শুনি?
আয়ান - ওটা তো সারপ্রাইজ ম্যাডাম। তবে জেনে রাখো, খুব তারাতারি তুমি আমার হতে চলেছো।
আনিকা - যাও দুষ্টু কোথাকার। খালি লজ্জায় ফেলে দেয়।
দুজনে হাসতে হাসতে অনার্স ভবনের দিকে যেতে লাগল। তারা জানত না যে কাল বিকেলে তাদের জীবনে কালবৈশাখী ঝর আসতে চ্যাচ্ছে। যেখানে তাদের এই মিষ্টি সম্পর্কের ওপর এক হিংস্র আঘাত আসতে চলেছে।
(চলবে....)



0 Comments