পরেরদিন সকাল নয়টা বাজে। কিন্তু আয়ানের কাছে এখনও গভীর রাত। সে কেবল ঘুম থেকে উঠে সোফায় এসে গা এলিয়ে দিয়েছে। দরজায় হেলান দিয়ে এক মনে তাকিয়ে আনিকাকে দেখছিল। আনিকা আয়ানের এই উস্কোখুস্কো চুল আর ঘুম কাতুরে মুখ দেখে মুচকি হাসলো। আয়ানের চোখের চাহুনি ওর নজর এড়ালো না।
আনিকা - কীরে? সকাল হয়েছে সেই কখন আর তুই এখনো ঘোরার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিস? এই নে, আম্মু আন্টির জন্য হালুয়া পাঠিয়েছে।
আয়ান সোজা হয়ে দাঁড়িয়ে আনিকাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তারপর গলার স্বরটা একটু নিচু করে বলল,
আয়ান - তা সকাল সকাল এত সেজেগুজে কার মন চুরি করতে এসেছিস শুনি? আর তুই না কাল বললি আমার মুখ আর দেখবি না? এখন হালুয়ার বাহানা করে প্রেমিকের বাড়িতে চলে আসলি যে?
আনিকা চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকিয়ে আলতো করে ওর পায়ে একটা লাথি মারল।
আনিকা - একদম ফালতু কথা বলবি না আয়ান! আমি আন্টির কাছে এসেছি, তোর কাছে না। সর সামনে থেকে!
আয়ানের আম্মু মাত্র কিচেন থেকে বেড়িয়ে এলেন। এসে আনিকাকে দেখতেই ওনার মুখে হাসি ফুটে উঠলো।
আম্মু - আরে আনিকা কেমন আছিস মা? বোস বোস। তোর আম্মু কেমন আছে?
আনিকা আম্মুকে আসতে দেখেই এক মুহুর্তে ভদ্র মেয়ে হওয়ার ভান করতে লাগলো। সে হালুয়ার বাটিটা আয়ানের আম্মুর হাতে দিল।
আনিকা - আন্টি, আম্মু সকাল সকাল বানাল তো, তাই ভাবলাম আপনাকে গরম গরম দিয়ে যাই। আর আপনার ওই অলস ছেলেটার অবস্থা দেখছেন? এখনো ব্রাশ করেনি, মনে হয় মাত্র ঘুম থেকে উঠেছে। সারাদিন শুধু বাইক নিয়ে ঘোরে আর রাতে দেরি করে ঘুমায়। আপনি ওরে শাসন করেন না কেন?
আয়ান চেয়ারে বসে একটা আপেল চিবোতে চিবোতে আনিকার এই নাটক দেখছিল। ও চোখ কপালে তুলে বলল,
আয়ান - আম্মু! তুমি এই মেয়ের কথা বিশ্বাস করো না তো। কালকে বৃষ্টিতে ও ভিজতে চাইছিল, আমি ছাতা ধরে ওরে বাঁচালাম। অথচ দেখো এখন তোমার সামনে কত ভালো মেয়ের অভিনয় করছে ! আর সারাদিন আমার পিছে আঠার মতো লেগে থাকে।
আম্মু - চুপ কর আয়ান! তুই একটা আস্ত বাঁদর। আনিকা কত ভালো মেয়ে, লেখা পড়ায়ও ফার্স্ট ক্লাস, বড়দের কত সম্মান করে। আর তুই দিন দিন একটা বখাটে হয়ে যাচ্ছিস। দাঁড়া, তোর আব্বু আসুক আজকে। তোর বাইক চালানো আমি বন্ধ করছি।
আয়ান - বাহ্ দারুণ তো! আমার চেয়ে ওই এখন তোমার কাছে আপন হয়ে গেল? আম্মু, তুমি কিন্তু ভুল করছ। এই মেয়ে আসলে একটা ডাইনি। নিশ্চয়ই তোমায় তাবিজ করেছে!
এই বলে আয়ান তেড়ে আসতেই আনিকা আম্মুর পেছনে লুকিয়ে ওকে ভেঙচি কাটল। আয়ান মনে মনে ভাবল, "দাঁড়া রাগী পরী। ক্যাম্পাসে চল, তোরে আজকে মজা দেখাচ্ছি!
আম্মু - আনিকা মা, তুই বোস। আমি গরুর মাংস আর পরোটা রান্না করেছি। তুই আজকে এখানেই নাস্তা করে তারপর দু'জন একসাথে কলেজে যাবি।
এরপর আয়ানের আম্মু রান্নাঘরে চলে যেতেই আনিকা ড্রইংরুমের সোফায় গিয়ে বসল। আয়ান বিড়ালের মতো পা টিপে টিপে ওর একদম গা ঘেঁষে এসে বসল। আনিকা চমকে উঠে একটু সরে যেতে চাইল। কিন্তু আয়ান ওর ওড়নার কোণাটা নিজের আঙুলে পেঁচিয়ে ধরে টান দিল।
আনিকা - কী করছিস আয়ান? আন্টি চলে আসবে কিন্তু! হাত ছাড়। (লজ্জায় কেঁপে উঠে)
আয়ান - এতো সহজে ছাড়ছি না? এতক্ষণ আমার আম্মুর সামনে আমার নামে নালিশ করছিলি না? এখন এর শাস্তি তো পেতেই হবে?
আয়ান আনিকার আরও একটু কাছে এগিয়ে এল। দুজনের দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। আনিকা আয়ানের চোখের দিকে তাকাতেই ওর বুকটা ধুকপুক করতে লাগলো। ও ভয়ে আমতা আমতা করে বলল,
আনিকা - আয়ান প্লিজ, দুষ্টুমি করিস না... কেউ দেখে ফেলবে।
আয়ান - আচ্ছা, একটা শর্তে ছাড়তে পারি। আজকে কলেজে যাওয়ার পর তোকে আমার সাথে একটা আইসক্রিম ভাগ করে খেতে হবে। আর হ্যাঁ, আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে। রাজি?
আনিকা চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকালো।
আনিকা - কুত্তা ভালো হচ্ছে না কিন্তু? আমি তোর সাথে কিছুতেই একটা আইসক্রিম ভাগ করে খাব না।
আয়ান - তাহলে আমি শোধটা এখনি নিয়ে নেই?
আয়ান দুষ্টু হেসে আনিকার আরও কাছে চলে এলো।
আনিকা - আচ্ছা বাবা, আমি রাজি। প্লিজ একটু সরো। আমার কেমন যেন লাগছে। (ভয়ে আর লজ্জায় আৎকে উঠে)
আয়ান - হুম গুড গার্ল। তোমার মুখে তুমি ডাক শুনতে খুব ভালো লাগে রাগী পরী। এভাবে সবসময় আমার কথা শুনবে।
আয়ান মুচকি হেসে আনিকার ওরনায় হাল্কা টান দিয়ে রেডি হতে চলে গেল। আনিকা মুখ ভেংচিয়ে অন্যদিকে তাকালো। ওর ঠ্যাকা পড়েছে আয়ানের কথা শুনে চলতে। আবার ওনাকে নাকি তুমি করে বলতে হবে। আনিকা ঠিক করল সুযোগ পেলে এর শোধ ও ঠিকই নেবে।
আনিকা নিজের বুকের ওপর হাত রাখল। ওর হার্টবিটটা তখন রীতিমতো কাঁপছে। এই ছেলেটা যে কখন কী করে বসে তার কোনো গ্যারান্টি নেই! মনে মনে যতোই শোধ নেওয়ার চিন্তা করুক না কেন, অজান্তেই তার মুখে মিষ্টি হাসি ফুটে উঠছিল, যা আয়ান দরজার পাশ থেকে লুকিয়ে খুব করে উপভোগ করছিল।
***
ঘণ্টাখানেক পর দুজনে নীল বাইকটাতে চড়ে কলেজের গেটের সামনে এসে দাঁড়াল। আনিকা বাইক থেকে নামাতেই ওদের ফ্রেন্ড সার্কেলের সাজিদ দূর থেকে চিল্লিয়ে উঠল,
সাজিদ - ওই দেখ দেখ! লাইলি-মজনুর আগমন ঘটেছে ক্যাম্পাসে! কী রে আয়ান, কালকে শুনলাম তোরা নাকি বৃষ্টিতে লেকের পাড়ে এক ছাতার নিচে রোমান্টিক সময় কাটাচ্ছিলি? তোদের এই প্রেমকাহিনী কিন্তু রনি দেখে ফেলেছে!😁
রনিও পাশ থেকে ফোড়ন কাটলো,
রনি - শুধু গান গাইলে তো হতো রে সাজিদ! আমাদের আয়ান ভাই তো কালকে ছাতার নিচে আনিকা ভাবীর চোখের দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে গিয়েছিল!
বন্ধুদের এমন খোঁচানো কথায় আনিকার ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। ও লজ্জায় ব্যাগটা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করল। তারপর আয়ানের পিঠে একটা চিমটি কাটল।
আনিকা - তোদের সারাদিন আর কোনো কাজ নেই নাকি? শুধু ফালতু কথা বলিস। আমরা কাল এমনি দাঁড়িয়ে ছিলাম। আয়ান, ক্লাসে চল। এদের সাথে ফালতু কথা বলার সময় নেই আমার।
আয়ান বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বন্ধুদের দিকে তাকিয়ে হাসল। ও অবশ্য এসব নিয়ে মাথা ঘামায় না, বরং বন্ধুদের এই দুষ্টুমি উপভোগ করে।
আয়ান - আমাদের দেখে তোরা জ্বলিস কেন রে? তোদের কপালে তো আর এমন একটা রাগী পরীও জুটবে না। সারাজীবন ওই সিঙ্গেলই থেকে যাবি। চল আনিকা, আমাদের এসাইনমেন্ট এর কাজ ছিল না?
বন্ধুরা সমস্বরে "উউউউউ" করে উঠল। ওরা দুজন যখন করিডোর দিয়ে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিল, তখন পুরো ক্যাম্পাসের পরিবেশটা বেশ শান্ত হয়ে আছে। সব শিক্ষার্থী এখনও আসেনি। কিন্তু এই মিষ্টি হাসিখুশি আবহের আড়ালেই একটু দূরে একটা থামের আড়ালে দাঁড়িয়ে কেউ একজন ওদের দিকে বিষাক্ত চোখে তাকিয়ে ছিল।
ছেলেটার নাম শাহরিয়ার। কলেজের ছাত্র রাজনীতির সাথে জড়িত। ক্যাম্পাসে বেশ ভাব নিয়ে চলে। আর অহংকারে যেন মাটিতে পা পড়ে না। গত মাসে ও আনিকাকে করিডোরে একা পেয়ে প্রপোজ করেছিল। কিন্তু আনিকা সবার সামনে ওকে রিজেক্ট করে দিয়েছিল, আর বলেছিল ওর মতো সস্তা ছেলের সাথে সম্পর্কে জড়ানোর রুচি আনিকার নেই। সেদিন থেকেই আনিকার উপর রেগে আছে ও।
শাহরিয়ার ওর হাতের জ্বলন্ত সিগারেটটা দেয়ালে চেপে ধরল। আর পানির বোতলটা ডাস্টবিনে ফেলল। ওর চোখ দুটো তখন রাগে আর হিংসায় জ্বলছে। ও পাশে দাঁড়িয়ে থাকা ওর এক চামচাকে নিচু স্বরে বলল,
শাহরিয়ার - এই আয়ান ছেলেটা ইদানীং বেশি উড়ছে না? আনিকার আশেপাশে ওরে আমার একদম সহ্য হচ্ছে না। একটু খোঁজ নে তো, শালা কোন রুটে যাতায়াত করে। বেশি বাড়াবাড়ি করলে ডানা দুটো ছেটে দিতে হবে। আনিকা শুধু আমার হবে, মাঝখানে এই আয়ান এলে ওরে আমি শেষ করে দেব।
আয়ান আর আনিকা তখনো হাসতে হাসতে ক্লাসরুমে ঢুকছিল। তারা একটুও টের পেল না যে তাদের এই সুন্দর মিষ্টি গল্পটার ওপর একটা কালো মেঘের ছায়া ঘনিয়ে আসছে।
(চলবে....??)
🥀লেখক - Antor Islam Shaon



0 Comments