তোর আমার গল্পটা (পর্ব ১) — Bangla Romantic Golpo

সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে। ☁  যেকোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নামবে। ধানমন্ডি লেকের পাড়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে বার বার ঘড়ির দিকে তাকাচ্ছে আনিকা। ওর ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সকাল সাড়ে দশটায় আয়ানের আসার কথা ছিল। কিন্তু এগারোটা বেজে গেল এখনও শয়তানটার আসার নাম নেই। 

আনিকা মনে মনে ভাবছে "একবার শুধু হাতের কাছে পাই, তারপর ওরে দেড়ি করে আসার মজা বুঝাবো।"

আনিকা যখন মনে মনে এসব ভেবে মেজাজ খারাপ করছিল, ঠিক তখনই নীল রঙের একটা বাইক এসে থামল। বাইক থেকে নেমে এলো একটা ছেলে। নাম মো: ফাহিম আহমেদ, সবাই তাকে আয়ান বলেই ডাকে।

Tor Amar Golpota Love Story Image

আয়ান চুলগুলো হাত দিয়ে একটু ঠিক করে বাইক থেকে নেমে আনিকার সামনে এসে দাঁড়ালো। ভাব খানা এমন যেন কোনো দেশের রাজপুত্র।

আনিকা - এখন এসেছিস কেন? আরও দুই ঘন্টা পরে আসতি।

আয়ান - আমার মিষ্টি সোনা! সকাল সকাল এভাবে চিল্লাইও না তো। এমনিতেই মেঘলা দিন, তার ওপর তোমার এই চিল্লানো শুনলে মেঘেরা ভয় পেয়ে অন্য দেশে চলে যাবে। তখন কিন্তু বৃষ্টি হবে না। তার চেয়ে একটু মিষ্টি করে হাসো তো।

আনিকা - চুপ! বেশি ঢং করবি না। আধঘণ্টা ধরে আমি দাঁড়িয়ে আছি আর উনি এসেছেন মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলাতে।

আয়ান - তুমি আমার একটামাত্র কিউট পরী। তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলব না তো কার সাথে বলব? সোনা প্লিজ, রাগ করো না। রাস্তায় প্রচুর জ্যাম ছিল! মিরপুর থেকে ধানমন্ডি আসা যে কতটা কষ্টের, তা যদি তুমি বুঝতে! তাছাড়া আসার পথে একটা দারুণ কাজ করেছি। সেটা শুনলে তোমার এই রাগী মুখটা একদম রসগোল্লার মতো মিষ্টি হয়ে যাবে। 

কথাটা বলেই আয়ান বাইকের পেছনে রাখা ব্যাগ থেকে একটা খাবারের প্যাকেট বের করল। ওর হাতে প্যাকেট দেখে আনিকা ভ্রু কুঁচকে তাকাল। তখনি আয়ান প্যাকেট টা খুলে আনিকার সামনে ধরল। ভেতরে গরম গরম নান রুটি আর সাথে স্পেশাল গরুর মাংসের ঝোল। আসার সময় মিরপুরের একটা ফেমাস রেস্টুরেন্টে থেকে কিনে এনেছে ও। 

আনিকার এই খাবারটা ভীষণ প্রিয়, বিশেষ করে এই মেঘলা দিনে। খাবারটা দেখেই আনিকার জিভে জল চলে এল, কিন্তু ও নিজের রাগটা এতো সহজে ভাংতে রাজি না। ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল।

আনিকা - আমি তোর এই সব ঘুষে ভুলছি না আয়ান। আমাকে রাগিয়ে দিয়ে তুই সবসময় এমন করিস। দেরি করে আসবি আর তারপর আমার পছন্দের খাবার এনে মুখ বন্ধ করার চেষ্টা করবি। আমি খাব না তোর খাবার। 

আয়ান - সত্যি খাবে না? আচ্ছা, খেয়ো না। আমি একাই সব খাই। উফ, মাংসের পিসটা দেখেছ? একদম নরম তুলতুলে। দেখেই আমার লোভ লাগছে। তুমি যখন খাবেই না, তখন আমি একাই খেয়ে ফেলি। 

আয়ান চোখ টিপে লেকের পাড়ের বেঞ্চে বসে পড়ল। তারপর আরাম করে এক টুকরো রুটি গরুর মাংস লাগিয়ে মুখে দিল। ও এমনভাবে চিবোতে লাগল যেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছে। 

আনিকা আড়চোখে ওর খাওয়া দেখছিল। ওর পছন্দের খাবার ওর সামনেই আয়ান খেয়ে ফেলছে ও আর সহ্য করতে পারল না। দ্রুত এসে আয়ানের সামনে থেকে প্যাকেট টা কেড়ে নিল।

আনিকা - তুই একটা স্বার্থপর মানুষ! একাই সব খেয়ে ফেলছিস। আমার জন্য এনেছিস যখন, আমিই খাব। তুই সর তো এখান থেকে। 

আয়ান - এই তো লাইনে এসেছ। রাগলে তোমাকে একটা লাল মরিচের মতো লাগে আনিকা। উফফ! আমি লোভ সামলাতে পারি না। ইচ্ছে করে একটা,,, কিস দিয়ে দেই। 

আনিকা বেশ আরাম করে মাংস দিয়ে রুটি খাচ্ছিল। হঠাৎ আয়ানের মুখে এমন কথা শুনে ও লজ্জায় লাল হয়ে গেল। সে অন্যদিকে তাকিয়ে একটু রেগে বলল,

আনিকা - আয়ান! তুই যদি আরেকটা বাজে কথা বলিস, আমি কিন্তু এগুলো তোর মাথায় ঢেলে দিব।

আয়ান মুচকি হেসে ওর কাছে ঘেষে বসল।

আয়ান - তাই নাকি? আমার রাগী পরীটাকে যে এতো মিষ্টি লাগে জানতাম না তো।

আনিকা - আয়ান প্লিজ! আমি কিন্তু সত্যিই খাব না। (লজ্জা পেয়ে)

আয়ান - আচ্ছা রাগ করো না। তুমি খাও, দুষ্টুমিটা কিছুক্ষণের জন্য অফ রাখছি। বাট, পড়ে কিন্তু সামলাতে পারবে না।😊

আনিকা মুচকি হেসে খাওয়ায় মনযোগ দিল। আয়ান চুপচাপ আনিকার দিকেই তাকিয়ে ছিল। ওর মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থমকে যেত, তাহলে কতই না ভালো হতো। 

ওদিকে আনিকা ঝাল খেতে পছন্দ করলেও আজকের ঝালটা হয়তো একটু বেশিই ছিল। তিন-চার লোকমা খাওয়ার পরেই আনিকা ঝালে "উফ" করে উঠলো। ওর ফর্সা নাকটা ততক্ষণে লাল হয়ে গেছে।

আয়ান - কী হলো? মরিচ কি বেশি লেগে গেল, ঝালের রানী? এই নাও, পানি খাও। 

তোর আমার গল্পটা গল্পের ছবি

আয়ান ব্যাগ থেকে পানির বোতলটা বের করে বাড়িয়ে দিল। আনিকা এক নিশ্বাসে অর্ধেক বোতল পানি শেষ করে ফেলল। তারপর একটু শান্ত হয়ে আয়ানের দিকে তাকাল।

আয়ানের চোখের দিকে তাকাতেই ও দেখল, আয়ান খুব মনোযোগ দিয়ে ওর দিকে চেয়ে আছে। সেই চোখে এক অদ্ভুত মায়া। আনিকা একটু অস্বস্তিতে পড়ে গেল। ও চোখ নামিয়ে নিল।

আনিকা - ওভাবে কী দেখছিস? আগে কখনো মেয়ে মানুষ দেখিসনি নাকি? 

আয়ান - মানুষ তো প্রতিদিন কতই দেখি। কিন্তু তোর মতো এমন রাগী আর পেটুক মানুষকে কি আর প্রতিদিন দেখা যায়? তাই ভাবলাম একটু চোখ ভরে দেখে নেই। ভবিষ্যতে যদি চিড়িয়াখানায় জায়গা পেয়ে যাস, তখন তো আবার টিকিট কেটে দেখতে হবে।

আনিকা - আয়ান! তুই কিন্তু দিন দিন খুব বেশি বেড়ে যাচ্ছিস। তোকে সোজা করার দায়িত্ব এবার আমাকেই নিতে হবে দেখছি। দাঁড়া, বাসায় গিয়ে তোর আম্মুকে আজই বলব যেন তোকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়। তখন বুঝবি ঠেলা! 

আয়ান - ওরে বাবা! আমার বিয়ে নিয়ে তোর এত চিন্তা কেন? তা পাত্রী হিসেবে কাকে পছন্দ করেছ শুনি? তোমার মতো কাউকে নাকি? যদি তোমার মতো হয়, তবে আমি এখনই না করে দেব। প্রতিদিন সকালে উঠে কার এই রাগী মুখ দেখতে ইচ্ছা করে? 

আনিকা - আমার মতো মেয়ে পাওয়ার ভাগ্য তোর নেই, বুঝলি? আমি হলাম রাজকন্যা। আর তুই? তুই হলি ওই রাজকন্যার বাইকের ড্রাইভার! 

আয়ান কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। বৃষ্টির ফোটা গুলো বেশ বড় বড়। চারপাশের মানুষজন দিগ্বিদিক ছোটাছুটি করতে লাগলো। এখানে বেশিক্ষণ থাকলে পুরো ভিজে যাবে। কিন্তু আয়ান আর আনিকা ওভাবেই বসে রইল। 

আনিকা বৃষ্টি খুব ভালোবাসে। বৃষ্টির ফোঁটা ওর মুখে পড়তেই ও চোখ বন্ধ করে ফেলল। তখনি আয়ান দ্রুত বাইক থেকে একটা বড় ছাতা এনে আনিকার মাথার ওপর ধরল। ঝরো হাওয়ায় কিছু বৃষ্টির ফোটা আয়ানের গায়ে এসে লাগছিল। কিন্তু ও ছাতাটা কাত করে আনিকাকে ভালো করে ঢেকে রেখেছে।

Tor Amar Golpota, Misti premer golpo

আনিকা - আয়ান তুই ছাতাটা তোর দিকে সরা। নাহলে তুই তো পুরো ভিজে যাবি। 

আয়ান - আমি ভিজলে সমস্যা নেই। কিন্তু তুমি ভিজলে কাল থেকে হাঁচি-কাশি শুরু করবে। আর তোমার ওই ভাঙা গলার গান শুনে কানের বারোটা বাজানোর ইচ্ছে আমার নেই। তার চেয়ে ভালো আমিই ভিজি।

আনিকা - তুই একটা আস্ত পাগল। সবসময় উল্টোপাল্টা যুক্তি দিবি। 

আনিকা আলতো করে ছাতাটা নিজের হাত দিয়ে ধরে আয়ানের দিকে একটু টেনে নিল। এখন দুজনেই খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। বৃষ্টির শব্দের মাঝেও দুজনের নিঃশ্বাসের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। 

আয়ান আনিকার মুখের দিকে তাকাল। আনিকার চুলে জমে থাকা বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো মুক্তোর মতো চকচক করছে। আয়ানের খুব ইচ্ছা করছিল আনিকার হাতটা শক্ত করে ধরে বলতে, "ওদের এই গল্পটা যেন কখনো শেষ না হয়।" কিন্তু ও বরাবরের মতোই নিজের আবেগটা দুষ্টুমির আড়ালে লুকিয়ে ফেলল।

আয়ান - আচ্ছা আনিকা, একটা কথা বলো তো। এই যে বৃষ্টিতে আমরা এত রোমান্টিক একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। তোমার কি একটুও ইচ্ছা করছে না আমাকে একটা গরম চা খাওয়াতে?

এমন একটা সুন্দর মুহুর্তে আয়ানের মুখে চায়ের কথা শুনে আনিকার মেজাজটা আবারও বিগড়ে গেল। ও রেগে আয়ানের শার্টের হাতা খামচে ধরে বলল,

আনিকা - কুত্তা, তোর মুখ থেকে কি কখনো ম ভালো কথা বের হয় না? আমার এতো সুন্দর মুডটা নষ্ট করে দিলি। রিকশা ডাক, আমি বাসায় যাব।

আয়ান - রিকশা কেন মিস রাগী পরী? আমার এই নীল ঘোড়া থাকতে রিকশায় যাব কেন? কিন্তু বাইকের হুড তো নেই, আজ বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাকে  বাসায় নামিয়ে দিয়ে আসব। দারুণ এক রোমান্টিক ট্রিপ হবে তাইনা?

আয়ানের মুখে রোমান্টিক কথা শুনে আনিকা হেসে ফেলল। ওর গাল দুটো তখন হাল্কা লাল হয়ে উঠেছে। আয়ানের এই চঞ্চলতা, হঠাৎ দুষ্টুমিগুলোই যেন আনিকাকে আস্তে আস্তে ওর দিকে টেনে নিচ্ছে। যা ও নিজেও এখনো পুরোপুরি বুঝতে পারেনি।

দুজনে মিলে বাইকের দিকে এগিয়ে গেল। আকাশজুড়ে তখন ঝুম বৃষ্টির পড়ছে। আর তারা দু'জন না বলা সেই রোমান্টিক মুহুর্ত উপভোগ করছিল।

চলবে......??

🥀লেখক - Antor Islam Shaon

তোর আমার গল্পটা - পর্ব ২ পড়ুন

আরও পড়ুন : পরী রাজকন্যার সাথে বিয়ে


Post a Comment

0 Comments