পরী রাজকন্যার সাথে বিয়ে (পর্ব ৯ ও শেষ) — জাদুকরের ধারালো নখের আক্রমণ - Bangla Romantic Golpo

উজিরের সেই দানবীয় কালো ধোঁয়ার ধারালো নখগুলো যখন সিয়ামের বুকের ঠিক ইঞ্চিখানেক দূরে এসে থমকে গেল, তখন পুরো হলরুমের বাতাস অসহনীয়ভাবে কাঁপছিল। 

সিয়ামের ডান হাতের নূরের আংটি আর মাওয়ার হাতের আসমানী আলো মিলে যে তীব্র সাদা আলোর কবচ তৈরি করেছে, তা উজিরের কালো জাদুকে আর এক চুলও এগোতে দিচ্ছিল না। 

উজির - (বিকট চিৎকার দিয়ে বাজখাঁই কন্ঠে) কী ভেবেছিস? সামান্য এক মানুষ হয়ে তুই আমার এত বছরের কালো জাদুকে রুখে দিবি? এই স্ফটিকের ক্ষমতা থাকতে তোরা কেউ এই প্রাসাদ থেকে বেঁচে ফিরতে পারবি না!

উজির তার জাদুদণ্ডে শেষবারের মতো ফুঁ দিল। বাতাসে ভাসতে থাকা কালো স্ফটিকটি এক নরকীয় লাল আলোয় জ্বলতে শুরু করল। সিয়াম অনুভব করল তাদের সুরক্ষার সাদা ঢালটি আস্তে আস্তে দুর্বল হয়ে পরছে। মাওয়া যন্ত্রণায় আরও একটু কুঁকড়ে গেল, তার ফর্সা হাত দুটো কাঁপছে। কিন্তু সিয়ামের চোখ তখন নিবদ্ধ ছিল ওই ভাসমান কালো ক্রিস্টালটার ওপর। সে জানত, ওটাই উজিরের প্রাণের আধার।

মাওয়াকে আলতো করে কাছে টেনে নিজের সমস্ত ভালোবাসা আর জোর ঢেলে দিল।

সিয়াম - মাওয়া, একদম ভরসা হারিও না। আল্লাহ আমাদের সাথে আছেন। এবার আমাদের শেষ ধাক্কাটা দিতে হবে! তারপর,, তারপর তোমার সাথে,,, 

Pori Rajkonnar Sathe Biye Love Story Romantic
সিয়াম কিছু বলার আগেই মাওয়া এমন ভয়ংকর পরিস্থিতিতেও লজ্জায় সিয়ামের মুখ চেপে ধরল। তারপর কানের কাছে ফিসফিস করে বলল,

মাওয়া - সিয়াম! প্লিজ এখন দুষ্টুমি করো না। আগে শয়তানটাকে শেষ করে নেই, তারপর তোমার যতো ইচ্ছা দুষ্টুমি করো।

মাওয়ার এমন সম্মতিতে সিয়াম মুচকি হাসলো। ওর আত্মবিশ্বাস যেন এক লাফে এভারেস্টের চুরায় পৌছে গেল।

সিয়াম নিজের সব শক্তি এক করে মনে মনে সুরা ইখলাস পড়তে শুরু করল। তার মনের সমস্ত পবিত্রতা আর মাওয়াকে বাঁচানোর আকুলতা যেন নিমিষেই আংটির শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দিল। সে মাওয়ার হাত আরও শক্ত করে চেপে ধরে, নিজের ডান হাতটা সোজা বাড়িয়ে দিয়ে এক পা সামনে এগিয়ে গেল। 

মুহূর্তের মধ্যে নূরের আংটি থেকে এক তীব্র নূরের আলোর রশ্মি তীরের বেগে ছুটে গিয়ে সরাসরি সেই ভাসমান কালো ক্রিস্টালটার মাঝখানে গিয়ে পড়ল!

পরী রাজকন্যার সাথে বিয়ে, Bangla Love Story
*কড়কড়... কড়াৎ!* 

সাথে সাথে এক প্রচণ্ড ও কানফাটানো শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল। সেই শয়তানের বেদীর ওপর ভাসতে থাকা কুচকুচে কালো ক্রিস্টালটিতে বড় একটা ফাটল দেখা দিল। ঠিক পরের সেকেন্ডেই ক্রিস্টালটি হাজার টুকরো হয়ে ফেটে চৌচির হয়ে গেল। 

উজির - (এক ভয়ংকর আর্তনাদ করে উঠল) নাাা! এটা হতে পারে না! আমার ক্রিস্টাল...! আআআ....

ক্রিস্টালটি ধ্বংস হতেই উজিরের জাদুতে তৈরি করা সেই কালো ধোঁয়ার দানবটি বাতাসে কর্পূরের মতো উড়ে গেল। ওর হাতের জাদুদণ্ডটি ভেঙে মাটিতে পড়ে গেল। এর কয়েক সেকেন্ডের মধ্যে জাদুকর উজিরের শরীরটা পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে গেল। প্রাসাদের ভেতরের সমস্ত কালো কুয়াশা কেটে গিয়ে আবার সেই সুন্দর মায়াবী রূপালি আলো ছড়িয়ে পড়ল। অবশেষে পুরো পরী রাজ্য জাদুকরের অভিশাপ থেকে মুক্ত হলো।

লড়াই শেষ হতেই সিয়াম আর মাওয়া দুজনেই ক্লান্তিতে মেঝেতে বসে পড়ল। আংটির আলোটা আবার শান্ত ও সাধারণ রুপালি রঙে ফিরে এসেছে। মাওয়া সিয়ামের দিকে তাকিয়ে অশ্রুভেজা চোখে ক্লান্ত কিন্তু এক চিলতে বিজয়ের হাসি হাসল।

---

পরদিন সকালে পরী রাজ্যে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। পরী রানি আবার তার সিংহাসন ফিরে পেলেন। এরপর তিনি সিয়াম ও মাওয়াকে রাজ দরবারে ডেকে পাঠালেন। 

পরী রানি - (সিয়ামের মাথায় হাত রেখে, স্নেহে ভরা কন্ঠে) সিয়াম, তুমি শুধু আমার মেয়েকে নয়, পুরো পরী রাজ্যকে এক চরম ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছ। আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী, তুমি এখন মাওয়ার জীবনসঙ্গী এবং আমাদের রাজ্যের পরম বন্ধু। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা।

সিয়াম - (মুচকি হেসে, মাথা চুলকে) ধন্যবাদ রানি মা। আল্লাহ আমাদের সাথে ছিলেন। তাছাড়া এতো বড় লড়াই আমাদের পক্ষে একা লড়া সম্ভব ছিল না। (একটু থেমে) তবে আমাদের মানুষের জগতে কিন্তু একটা বড় নিয়ম বাকি রয়ে গেছে। মাওয়াকে তো আমি ইসলামি নিয়ম মেনে, ধুমধাম করে বিয়ে করে আমার বউ হিসেবে চাই। তা না হলে তো আম্মুর ঝাড়ুর বাড়ি মিস একটাও মিস হবে না!

পরী রানি সিয়ামের রসিকতা দেখে হেসে উঠলেন এবং ওদের বিয়েতে সম্মতি দিলেন। মাওয়া মানুষের জগতের পোশাকে নিজেকে আবৃত করল, যাতে সিয়ামের আম্মু-আব্বু তাকে সাধারণ মানুষ বলেই মনে করেন। 

রাতেই মাওয়া তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে সিয়ামকে নিয়ে আবার ঢাকার সেই শোবার ঘরে ফিরে এল। তবে এবার সিয়ামের আঙুলের নূরের আংটিটি আর আটকে রইল না। লড়াই শেষ হওয়ায় আংটিটি আপনাআপনি খুলে মাওয়ার হাতে চলে এল।

সিয়াম - তো মিস রাজকন্যা ম্যাডাম, আংটি তো আমার হাত থেকে খুলেই গেল। এখন কি আর ম্যাডাম আমার সঙ্গে থাকবেন? নাকি পালিয়ে পরী রাজ্যে চলে যাওয়ার প্লান করছেন?

সিয়ামের মুখে এমন দুষ্টুমি মাখা কথা শুনে মাওয়া মায়াবী চোখে কিছুক্ষণ ওর দিকে তাকালো। তারপর মুখে মিষ্টি হাসি ফুটিয়ে সিয়ামের হাতে হাত রাখলো।

মাওয়া - আংটিটা তো শুধু বাহানা ছিল সিয়াম। আমি তো তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি।

মাওয়ার মুখে সরাসরি ভালোবাসার প্রকাশ শুনে সিয়ামের মুখটা আরও উজ্জ্বল হয়ে উঠলো। ও মাওয়ার হাতে রাখা হাতটা আরও শক্ত করে চেপে ধরলো।

---

কয়েক মাস পর। ঢাকায় সিয়ামদের বাড়ির জমকালো আলোয় চারপাশটা ঝলমল করছে। গেটের সামনে রঙিন লাইটিং, ভেতরে অতিথিদের কোলাহল আর মেহমানদারির ধুম লেগে গেছে। সিয়ামের আব্বু-আম্মুর পছন্দের পাত্রী হিসেবেই (যদিও সিয়াম প্লান করেই সব সেট করেছিল) জান্নাতুল মাওয়া নিশাত আজ সিয়ামের বউ হয়ে এই বাড়িতে পা রাখছে।

কাজী সাহেব খাতা এগিয়ে দিতেই সিয়াম অত্যন্ত আনন্দের সাথে জোর গলায় বলল—"কবুল!" 

মাওয়াও ওপাশ থেকে পর্দার আড়ালে বসে লজ্জারাঙা মুখে মৃদু স্বরে বলল—"কবুল।" 

সারা বাড়ি মুহুর্তের মধ্যে আনন্দে মেতে উঠলো। বিয়ের সব আনুষ্ঠানিকতা পেরিয়ে বাসর ঘরের দরজা লক করে সিয়াম খাটের দিকে এগিয়ে এলো। মাওয়া লাল শাড়ি পরে ঘোমটা টেনে বিছানায় বসে আছে। তার দুহাতে সিয়ামের আম্মুর দেওয়া সোনার চুড়িগুলো ঝলমল করছে। 

সিয়াম ধীরে ধীরে মাওয়ার কাছে এসে বসল। তারপর আলতো করে মাওয়ার মুখের ঘোমটাটা তুলল।

Pori Rajkonnar Sathe Biye, Biyer Photo, Love Story
সিয়াম - তো রাজকন্যা ম্যাডাম, এখন কেমন লাগছে? ঢাকাইয়া পোলা সিয়াম ইসলামের অফিশিয়াল বেগম হয়ে আবার পরী রাজ্যের কথা মনে পড়ে আফসোস হচ্ছে না তো?

মাওয়া - (মুখ ফুলিয়ে, সিয়ামের বুকে আলতো করে একটা কিল মা-রলো) ফাজিল লোক একটা! পরী রাজ্যের চেয়ে এই মানুষের জগতের বাসর ঘরটা অনেক বেশি সুন্দর বুঝলে? তাছাড়া আমার মনের রাজা তো এখন আমার পাশেই বসে আছে। আমি তার রাজত্বের রানি হয়েই খুশি। আলহামদুলিল্লাহ 

সিয়াম - তাই নাকি? ভালোই তো, আমার পরী বউটা মানুষের জগতে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। তাহলে চলুন ম্যাডাম আমার দুষ্টু মিষ্টি অ'ত্যাচার শুরু করা যাক।

সিয়াম মাওয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। মাওয়ার গায়ের সেই চেনা মিষ্টি সুবাসে পুরো ঘরটা ভরে উঠল। সে লজ্জায় লাল হয়ে সিয়ামের বুকে মুখ লুকিয়ে ফেলল। আর কোনো ভয় নেই। ঢাকার এক সাধারণ ঘরে সিয়াম আর তার পরী রাজকন্যার এক নতুন, দুষ্টু-মিষ্টি ও ভালোবাসাপূর্ণ দাম্পত্য জীবনের সুন্দর সূচনা হয়ে গেল।

(সমাপ্ত)

🥀লেখক - Antor Islam Shaon

পরী রাজকন্যার সাথে বিয়ে গল্পের-
---- পর্ব ৮ পড়ুন
---- পর্ব ১ পড়ুন




Post a Comment

0 Comments