জাদুকর উজিরের সেই ভয়ংকর হুঙ্কার শুনে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সিয়ামের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। কিন্তু এই চরম বিপদের মাঝেও ঢাকাইয়া পোলা সিয়াম তার স্বভাবসুলভ রসিকতা ছাড়ল না। সে মাওয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল—
সিয়াম - (হালকা হেসে) মাওয়া ম্যাডাম, জাদুকর ব্যাটা তো দেখি বেশ বড় বড় ডায়লগ মারছে! তা ও কি জানে না যে ঢাকাইয়া পোলারা জ্যাম আর বাসের ধাক্কা সহ্য করে বড় হয়? ওকে তো আমি এই নূরের আংটি দিয়ে একদম ক্রিকেট বলের মতো পিটিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিব!😂
মাওয়া - (কিছুটা রেগে) চুপ করুন সিয়াম! ওটা কোনো সাধারণ শত্রু নয়। জাদুকর এখন আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে!
সিয়াম - ও টের পাক আর নাই পাক, আমি তো টের পাচ্ছি আমার মিষ্টি রাজকন্যাকে।মাওয়া সিয়ামের কথা শুনে লজ্জা লুকিয়ে চোখ পাকালো।
তারপর ও কিছু বলবে তার আগেই এক বিকট অট্টহাসিতে পুরো প্রাসাদ কেঁপে উঠল। হলরুমের মাঝখানে থাকা আগুনের কুন্ডলীটা হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠলো। উজির দরজার দিকে ঘুরে তার হাতের কালো জাদুদণ্ডটা সোজা সিয়ামদের দিকে তাক করল।
উজির - (তীব্র কর্কশ গলায়) হা হা হা! বোকা মানুষ আর পরী রাজকন্যা। তোরা কি ভেবেছিস তোদের ওই অদৃশ্য হওয়া আমার শয়তানের চোখকে ফাঁকি দিতে পারবে? রাজকন্যা মাওয়া, তুই নিজেই সেই মানবকে নিয়ে আমার ডেরায় চলে এসেছিস! এমন বোকামি তোর থেকে আশা করিনি।
জাদুকর ভেবেছিল ওর এমন চিল্লাচিল্লিতে সিয়াম ভয় পেয়ে যাবে। কিন্তু সিয়াম এখন আর ভয় পাওয়ার মুডেই ছিল না। তার মনে ছিল আল্লাহর প্রতি বিশ্বাস আর মাওয়ার প্রতি তীব্র ভালোবাসার টান। সিয়াম দ্রুত মাওয়ার হাত ধরে টেনে কাছাকাছি দাঁড়ালো।
তখনি উজিরের জাদুদণ্ড থেকে একটা কুচকুচে কালো আলোর স্রোত তীরের বেগে ওদের দিকে ধেয়ে এল। মাওয়া দ্রুত সামনে এসে তার দুই হাত বাড়িয়ে এক রূপালি আলোর দেয়াল তৈরি করল। কালো আলোটা মাওয়ার রূপালি দেয়ালে লাগামাত্রই এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। প্রচন্ড ধাক্কার জোরে মাওয়া আর সিয়াম দুজনেই ছিটকে হলরুমের মেঝেতে গিয়ে পড়ল।
আশেপাশে থাকা ডজন খানেক লাল চোখের ভয়ংকর জিন দাঁত কিড়মিড় করতে করতে সিয়াম আর মাওয়াকে চারদিক থেকে ঘিরে ফেলল। উজিরের বাতাসে ভাসতে থাকা কালো ক্রিস্টালটি তখন আরও তীব্রভাবে চকচক করে উঠছে, যেন ওটা উজিরকে তীব্র ক্ষমতা জোগাচ্ছে।
সিয়াম - (মেঝে থেকে উঠে দাঁড়িয়ে, কোমর ধরে) ওরে বাবারে! পিঠের হাড্ডিটাই তো মনে হয় ভেঙে গেল। মাওয়া, এই জিনগুলোকে এবার সাইজ করতে হবে। আংটি সোনা, এবার তোমার খেলা দেখাও তো!
সিয়াম নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে সামনে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে নূরের আংটি থেকে এক তীব্র নীল আলো বের হয়ে চারদিকের জিনগুলোর ওপর আছড়ে পড়ল। আংটির পবিত্র নূরের আলো লাগামাত্রই কয়েকটা জিন যন্ত্রণায় চিৎকার করে বাতাসে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু বাকি জিনগুলো আরও হিংস্র হয়ে সিয়ামের ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলো।
মাওয়া - (সিয়ামের পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে, দৃঢ় গলায়) সিয়াম, একা আংটির আলো দিয়ে উজিরকে হারানো যাবে না। আমাদের দুজনের শক্তি এক করতে হবে। আপনি মন থেকে আল্লাহর কাছে সাহায্য চান, আর আমার হাতটা শক্ত করে ধরুন!
সিয়াম আর এক মুহূর্তও সময় নষ্ট না করে মাওয়ার নরম হাতটা শক্ত করে ধরে নিল।
সাথে সাথে এক অলৌকিক কাণ্ড ঘটল। সিয়ামের আঙুলের নূরের আংটির নীল আলো আর মাওয়ার শরীর থেকে বের হওয়া আসমানী আলো এক হয়ে এক বিশাল জাদুকরী সাদা আলোর ঝিলিক তৈরি করল। সেই আলো থেকে একজোড়া বিশালাকার জাদুকরী ডানার মতো আলো ছিটকে বের হলো, যা সিয়াম এবং মাওয়াকে জিনদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি কবচ তৈরি করে দিল।
উজির - (প্রচন্ড রেগে) তোদের এই মিলিত শক্তিও আমাকে ছূঁতে পারবে না! শয়তানের ক্রিস্টাল, ওদের শেষ করে দাও!
উজির তার জাদুদণ্ড দিয়ে শূন্যে ভাসতে থাকা সেই কালো ক্রিস্টালটিকে স্পর্শ করল। সাথে সাথে ক্রিস্টাল থেকে শত শত জাদুকরী কালো তীরের মতো আলো সিয়ামদের রক্ষা প্রাচীরের ওপর এসে বিঁধতে লাগল।
তীব্র সং-ঘর্ষে পুরো প্রাসাদের ছাদ ফেটে পাথর খসে পড়তে লাগল। সিয়াম আর মাওয়া নিজেদের সমস্ত শক্তি দিয়ে সেই আলোর কবচটা ধরে রাখার চেষ্টা করছিল। কিন্তু উজিরের কালো জাদুর চাপ এতটাই বেশি ছিল যে মাওয়ার মুখ দিয়ে হালকা রক্ত বের হয়ে এল।
মাওয়ার মুখের রক্ত দেখে সিয়ামের ভেতরের সমস্ত রাগ আর ভালোবাসা যেন একসাথে জেগে উঠল।
সিয়াম - মাওয়া! তোমার কিছু হতে দেব না আমি!
সিয়াম চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো , "আল্লাহ, তুমিই সকল ক্ষমতার মালিক। আমাকে এই শয়তানের শক্তিকে ধ্বংস করার তৌফিক দাও।"
সিয়াম তার সমস্ত শক্তি এক করে মাওয়াকে সাথে নিয়ে এক পা এক পা করে সেই শয়তানের বেদীর দিকে এগিয়ে যেতে লাগল, যেখানে কালো ক্রিস্টালটি ভাসছে।
ওদের দু'জনের চারপাশের সাদা আলোর তীব্রতা এত বেড়ে গেল যে প্রাসাদের ভেতরের বাকি সব জিন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। উজির এবার ভয় পেয়ে গেল। সে মুহুর্তের মধ্যে তার জাদুদণ্ড দুহাতে ধরে নিজের আত্মাকে ক্রিস্টালের সাথে পুরোপুরি জুড়ে দিয়ে এক বিশাল কালো ধোঁয়ার দানব তৈরি করে ফেলল।
উজিরের সেই দানবীয় রূপ আর সিয়াম-মাওয়ার নূরের আলোর চূড়ান্ত সংঘর্ষ চলছিল! সিয়াম তার ডান হাতটা ক্রিস্টালের দিকে বাড়িয়ে দিল ওটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য। আর উজিরের কালো জাদুর নখগুলো সিয়ামের বুকের ঠিক ইঞ্চিখানেক দূরে এসে থমকে গেল। পুরো পরী রাজ্যের আকাশ-বাতাস তখন কাঁপছে। জাদুকরের কালো ক্রিস্টাল নাকি সিয়াম-মাওয়ার পবিত্র ভালোবাসা আর নূরের আলোর শক্তি—কে জিতবে এই মহাযুদ্ধে? লড়াই এখন তার চুরান্ত মুহূর্তে দাঁড়িয়ে!(চলবে....??)



0 Comments