আংটিটা আঙুলে পড়ার পর থেকেই ওর মনটা অদ্ভুত রকম শান্ত থাকে। কিন্তু আজ রাইসার আসার খবরে সেই শান্ত মনেও কেমন যেন একটা ঝড়ের পূর্বাভাস ভেসে আসছে।
দুপুর বারোটার দিকে ড্রয়িংরুমে কাদের যেন কথা শোনা যাচ্ছে। ফারুক রুম থেকে বেরিয়ে নিচে নেমে দেখল রাইসারা এসে গেছে। রাইসা একটা লাল রঙের থ্রি-পিস পরেছে, চুলে কড়া পারফিউমের গন্ধ। ফারুককে দেখেই রাইসা এক গাল হেসে ওর একদম সামনে এসে দাঁড়াল।
রাইসা - কিরে ফারুক! কত বছর পর তোর সাথে দেখা হলো? তুই তো এখন আর আমাদের বাসায় যাস ই না। বাহ্ তোকে তো আগের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে।
ফারুক না চাইতেও একটু হেসে দু'পা পিছিয়ে গেল।
ফারুক - রাইসা, কেমন আছিস? খালাম্মা আসসালামু আলাইকুম। আপনারা অনেক দূর থেকে এসেছেন। হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। জুমার নামাজ পড়ে এসে সবাই একসাথে গল্প করব।
রাইসা ফারুকের এই দূরত্ব বজায় রাখাটা খেয়াল করছিল। ও একটু চটুল গলায় বলল,
রাইসা - ফারুক তোকে দেখার পর আমার সব ক্লান্তি এমনিতেই দূর হয়ে গেছে। শোন, আমি কিন্তু এখানে বেশ কিছুদিন থাকব। তোদের ক্যাম্পাসটা একদিন আমাকে ঘুরিয়ে দেখাবি কিন্তু।
ফারুক রাইসার কথায় মাথা নাড়াল। ও শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। মাওয়া যেন কোনোভাবে রাইসার এই অতিরিক্ত গায়ে পড়া স্বভাবের কথা না জেনে যায়।
বিকেলে ফারুক নিজের রুমে বসে একটা অ্যাসাইনমেন্টের কাজ করছিল। কিছুক্ষণ পরই ওর মাওয়ার সাথে দেখা করার কথা। ফারুক যখন মেঘের আইসক্রিমের টেস্ট কেমন হবে সেসব নিয়ে ভাবছিল, তখনি রাইসা হুট করেই দরজায় নক না করে রুমে ঢুকে পড়ল। ওর হাতে পায়েসের বাটি।
রাইসা - ফারুক! দেখ তোর জন্য আমি নিজ হাতে পায়েস বানিয়ে এনেছি। নে, খেয়ে দেখ তো কেমন হয়েছে।
রাইসা পায়েসের বাটিটা টেবিলে রেখে ফারুকের গা ঘেঁষে চেয়ার টেনে বসল। ও ফারুকের ল্যাপটপের দিকে কোতুহলী চোখে তাকাল,
রাইসা - ল্যাপটপে কী লিখছিস ফারুক? আমাকে একটু বুঝিয়ে দে না।
ফারুক কিছুটা অস্বস্তি বোধ করে বলল,
ফারুক - রাইসা, এটা আমাদের ডিপার্টমেন্টের থিসিসের কাজ। তুই এসব বুঝবি না। আর তুই এরপর থেকে রুমে ঢোকার আগে একটু নক করিস প্লিজ।
ফারুকের এমন কথায় রাইসা একটু অভিমানের ভান করে মুখ ঘুরিয়ে নিল। তারপর ফারুকের কাঁধে হাত রাখতে রাখতে
রাইসা - বাহ সাহেবের কথা শোন! তোর রুমে আসতেও এখন পারমিশন লাগবে? আমি কি তোর পর নাকি?
রাইসার কথা বলা শেষ হতেই হঠাৎ এক অলৌকিক কান্ড ঘটে গেল। আচমকা রাইসার হাত থেকে পায়েসের বাটিটা নিজে থেকেই বাতাসে ভাসতে শুরু করল। রাইসা হা করে সেদিকে তাকাতে যাবে অমনি বাটিটা উল্টে সব পায়েস রাইসার মাথায় গিয়ে পড়ল।
এমন অদ্ভুত কান্ড দেখে রাইসা ভয়ে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। তারপর ও মাথার উপর থেকে পায়েস মুছতে মুছতে ভুত ভুত বলে ড্রয়িংরুমের দিকে এক দৌড় দিল।
ফারুক স্তব্ধ হয়ে চেয়ারে বসে রইল। ও যখন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ওর রুমের জানালার পর্দাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরের আলোটা কেমন যেন নীলচে রূপ নিতে শুরু করেছে।
ফারুক কিছু বুঝে ওঠার আগেই ঘরের কোণ থেকে এক টুকরো ধোঁয়াটে মেঘের মতো অবয়ব তৈরি হলো। এরপর হুট করে ফারুকের সামনে এসে দাঁড়াল মাওয়া।
তারপর মাওয়া ঝরের বেগে ফারুকের সামনে এসে ওর শার্টের কলারটা চেপে ধরে নিজের দিকে টেনে আনলো। ওর ফর্সা মুখটা রাগে কাঁপছে।
মাওয়া - ফারুক!😡 ওই ডাইনিটা তোমার ঘরে এসে তোমার কাঁধে হাত দেওয়ার সাহস পায় কী করে?
ফারুক মাওয়ার হাত দুটো চেপে ধরে ওকে শান্ত করার চেষ্টা করল।
ফারুক - মাওয়া! তুমি শান্ত হও প্লিজ। ও তো জাস্ট পায়েস নিয়ে এসেছিল। তুমি আমার ঘরে এভাবে হুট করে চলে এলে কেন? কেউ দেখে ফেললে তো লজ্জায় আর মুখ দেখাতে পারব না।
মাওয়া কোনো কথা শুনল না। ও নিজের চোখ দুটো বন্ধ করল। তখনি ফারুক অনুভব করল ওর পায়ের নিচে ফ্লোরটা নেই। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা কেমন যেন ঝাপসা হয়ে গেল। এরপর তীব্র ঠাণ্ডা বাতাস ওদের দুজনকে ঘিরে ধরল।
ফারুক চোখ পিটপিট করে তাকিয়ে দেখল ওরা আর ঘরের ভেতর নেই। মাওয়া ওকে এক টুকরো সাদা মেঘের ওপর নিয়ে এসেছে! চারপাশের বাতাস এত শীতল আর মায়াবী যে ফারুকের চোখ জুড়িয়ে গেল।
মাওয়া এখনও ঠোঁট ফুলিয়ে রেখেছে। ও মেঘের কোণে হাত বাড়িয়ে এক দলা বরফের মতো সাদা, অথচ মিষ্টি কিছু একটা তুলে আনল।
মাওয়া - এই নাও মি. ফারুক। সেদিন বাজি জেতার পর আমি তোমাকে মেঘের আইসক্রিম খাওয়াব বলেছিলাম না? আমি রাগ করলেও আমার ভালোবাসার মানুষের কাছে করা ওয়াদা ভুলি না। খেয়ে দেখো, এটা আমাদের পরী রাজ্যের স্পেশাল মেঘের আইসক্রিম।ফারুক মাওয়ার হাত থেকে মেঘের আইসক্রিমটা নিল। মুখে দিতেই এক অদ্ভুত ঠাণ্ডা আর মিষ্টি স্বাদ ওর পুরো মনটাকে জুড়িয়ে দিল। ফারুক মাওয়ার এই সুন্দর পরী রুপ দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। ও মাওয়াকে আলতো করে জড়িয়ে ধরল।
ফারুক - তোমাদের আইসক্রিম তো খুব ভালো মাওয়া। এমন স্বাদের আইসক্রিম আমি জীবনে কখনও খাইনি। তবে ওটা কিন্তু আমার পরী রাজকন্যার চেয়ে বেশি মিষ্টি না।
মাওয়া এতক্ষণ রাইসার ওপর রাগে ফুসছিল। এমন সুন্দর পরিবেশে হঠাৎ ফারুকের মুখে মিষ্টি কথা শুনে ও রাগ ভুলে লজ্জায় লাল হয়ে গেল।
মাওয়া - পচা ফারুক ভাইয়া। ভালো হচ্ছে না কিন্তু??ফারুক - কীহ্? আমি ভাইয়া? মাওয়া ভালো হচ্ছে না কিন্তু? আমি এখন মেঘের ওপর রোমান্সের প্লান করছি আর তুমি আমাকে ভাইয়া বানিয়ে দিচ্ছ?
মাওয়া - ইশশ্! শখ কত! মেঘের রাজ্যে রোমান্স করবেন উনি। (লজ্জায় মুখ লুকিয়ে)
ফারুক - হ্যাঁ করবই তো। পরী গার্লফ্রেন্ড থাকলে এই সুযোগ আমি ছাড়ব কেন? রাজকন্যা মাওয়ার এতে কোনো আপত্তি আছে নাকি?
মাওয়া - উফফ! চুপ করবে তুমি? শুধু লজ্জায় ফেলে দেয়।
ওরা আরও কিছুক্ষণ দুষ্টুমি করতে লাগলো। আকাশের এত উঁচুতে মেঘের উপর ভেসে এই মিষ্টি রোমান্সের মূহুর্তটা ফারুকের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি হয়ে রইল। ফিরে আসার আগে মাওয়া ফারুকের বুকে মুখ লুকিয়ে হুমকির সুরে বলল,
মাওয়া - ওই মেয়েটা যদি আবার তোমার কাছে আসে, আমি কিন্তু তোমাকে সারাজীবনের জন্য এই মেঘের রাজ্যে বন্দি করে রেখে দেব বলে দিলাম।
ফারুক ওর চুলে হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলো।
কিছুক্ষণ পর মাওয়া আবার ওর জাদু দিয়ে ফারুককে ওর ঘরে ফিরিয়ে আনল। ততক্ষণে বাইরে সন্ধ্যা নেমে গেছে।
সেদিন রাতে ফারুক যখন খাবার খেয়ে নিজের রুমে ফিরছিল, ও দেখল রাইসা ড্রয়িংরুমে বসে চুল শুকাচ্ছে। ওর চোখ দুটো তখন রাগে আর অপমানে জ্বলজ্বল করছে। বিকেলে ওভাবে পায়েস মাথায় পড়ার পরও ফারুক ওর কাছে এগিয়ে না আসায় ওর মেজাজ খুব খারাপ হয়ে আছে।
তাছাড়াও বিকেলে রাইসা যখন ফারুকের পাশে বসল তখন ফারুকের গা থেকে একটা সুন্দর মেয়েলি পারফিউমের ঘ্রাণ ভেসে আসছিল। রাইসা আড়চোখে ফারুকের ঘরের দিকে তাকিয়ে মনে মনে চরম হিংসার জ্বলতে লাগল।
ও বুঝতে পারছিল ফারুকের জীবনে নিশ্চয়ই এমন কেউ আছে যাকে ও সবার আড়ালে আগলে রাখছে। আর সেই মেয়েটা ফারুকের খুব কাছাকাছি থাকে। রাইসা যেকোনো মূল্যে সেই রহস্য খুঁজে বের করে ফারুককে নিজের করে নিতে চায়।
চলবে..........





0 Comments