সায়েমের বিদায়ের পর চারপাশটা যেন এক অদ্ভুত শান্ত রূপ নিল। সেদিন রাতে ফারুক মাওয়াকে নিয়ে ওদের বাসায় এলো। বাসায় আজ বেশ উৎসব মুখর পরিবেশ। মেঝ খালা আর রাইসা তখন আম্মুর সাথে ড্রয়িংরুমে বসে ছিল। ওদেরকে একসাথে ঘরে ঢুকতে দেখে রাইসা দ্রুত ওদের কাছে এলো। ওর মনে আগের মতো এখন আর কোনো হিংসা নেই।
রাতের খাওয়া শেষ করে ফারুক নিজের ঘরের ব্যালকনিতে এসে দাঁড়াল তখন চারপাশটা বেশ নিঝুম। হালকা শীত পরেছে।
ফারুক নিজের ডান হাতের সেই জাদুর আংটিটার দিকে তাকিয়ে মনে মনে মাওয়ার কথা ভাবছিল। ঠিক তখনই মাওয়া এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল।
মাওয়া - আমার জামাইটা এখানে একা একা কি করছে শুনি?
ফারুক - তোমার জামাইটা ঠান্ডায় কাঁপছে আর একটা তার ছেড়া পরীর উষ্ণতার জন্য অপেক্ষা করছে।
মাওয়া - উফফ। সবসময় আমাকে তার ছেড়া বলবে না তো। আর এতো শখ থাকা ভালো না কিন্তু।
ফারুক - তাই নাকি?? তুমি বলতে চাচ্ছো পরীটা আমার কাছে আসবে না?
মাওয়া - হ্যাঁ। একদম আসবে না।
ফারুক - দাঁড়াও দেখাচ্ছি মজা।
এই বলে ফারুক মাওয়ার দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল।
ফারুক - কী মিস? এখন পালিয়ে যাও দেখি!😊
মাওয়া খিলখিল করে হেসে হাওয়ায় মিলিয়ে গেল। ফারুক ভুলেই গিয়েছিল মাওয়া ওর পরী বউ। এই সুন্দর মুহুর্তে মাওয়ার এমন দুষ্টুমি করে চলে যাওয়া দেখে ফারুক রাগের ভান করে বলল,
ফারুক - মাওয়া! ভালো হচ্ছে না কিন্তু?? আমি জাদুর সাহায্যে চলে যেতে বলিনি। তুমি এমনি সাধারণ মানুষের মতো আমার সাথে পেরে উঠবে না দেখে জাদুর সাহায্য নিচ্ছ। এটা চিটিং!
ফারুকের কথা শুনে মাওয়া মুহূর্তের মধ্যে ওর বুকে চলে এলো।
মাওয়া - ধুর! তুমি জানো আমি এভাবে পারব না। তাও শুধু শুধু চ্যালেঞ্জ করো।
ফারুক - পারতে হবে কেন? সবসময় আমার বুকে থাকো না।
মাওয়া - এই চুপ করো। আমার কিন্তু লজ্জা লাগছে। এখন কিন্তু সত্যি সত্যি আমাদের বাসায় চলে যাব।।(গাল লাল করে)
ফারুক - এই, একদম না। আমার বউ শুধু আমার কছে থাকবে। আমি এক্ষুণি চুপ করছি।
এই বলে ফারুক মাওয়ার চুলে হাত বুলিয়ে দিতে লাগল।
পরেরদিন সকালে ক্যাম্পাসের পরিবেশটা অন্যদিনের চেয়ে বেশ অন্যরকম লাগছিল। রাসেল স্যার নোটিশ বোর্ডে সায়েমের রাস্টিকেট নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। এদিকে পুরো ডিপার্টমেন্ট ওদের বিয়ের খবর জেনে গিয়েছিল। আসার পর থেকে সবাই ওদের অভিনন্দন জানাচ্ছিল।
দুপুরের দিকে ফারুক মাওয়াকে নিয়ে ক্যাম্পাসের সেন্ট্রাল ক্যান্টিনে এসে বসল। সেখানে আগে থেকেই সায়েদ, রাইয়ান, তানিয়া, সুমি এসে একটা বড় টেবিলে বসে আছে। ওরা আসতেই ওয়েটার সবার সামনে বিফ তেহারি আর সালাদ দিয়ে গেল।
তানিয়া তেহারির প্লেটটা টেনে নিতে নিতে মাওয়ার দিকে তাকিয়ে চোখ টিপে বলল,
তানিয়া - কিরে মাওয়া! অবশেষে আমাদের তার ছেঁড়া বান্ধবীটা অফিশিয়ালি আমাদের ফারুক ভাইকে দুলাভাই বানিয়ে দিল। কিন্তু শোন, তোরা যে বিয়ের সত্যটা এতদিন লুকিয়ে রেখে আমাদের সামনে প্রেম প্রেম খেলা খেলছিলি, তার জন্য কিন্তু এই তেহারিতে মন ভরবে না। আগামী শুক্রবার তোদের বাসায় গিয়ে একদম কবজি ডুবিয়ে গরুর মাংস, পোলাও আর ঘন দুধ দিয়ে বানানো পায়েশ খেয়ে আসব বলে দিলাম!
সুমি হেসে বলল, হ্যাঁ রে তানিয়া, তুই একদম ঠিক বলেছিস। তবে ফারুক ভাইয়া যেভাবে গুন্ডাদের পিটিয়ে হিরো হয়ে মাওয়ার অসম্মানের প্রতিশোধ নিল, এমন জামাই পেতে কিন্তু ভাগ্য লাগে!
বান্ধবীদের এমন রসিকতায় ফারুক আর মাওয়া হেসে ফেলল। মাওয়া লজ্জায় সুমিকে ধাক্কা দিয়ে বলল,
মাওয়া - আচ্ছা ঠিক আছে, তোরা যেভাবে চাস সেভাবেই ট্রিট হবে। এখন চুপচাপ খা তো!
বন্ধুদের আনন্দ, আড্ডা আর হাসিতে পুরো ক্যাম্পাসটা যেন এক পরম সুখে ভরে উঠল।
কয়েকদিন পর,
মাওয়া আজ আনুষ্ঠানিকভাবে বাপের বাড়ি ছেড়ে ফারুকদের বাসায় চলে এসেছে। রাতের বেলা ফারুক যখন নিজের ঘরে ঢুকল তখন ও দেখল ওর ঘরের ভেতর অদ্ভুত নীল আলো ছড়িয়ে আছে।
ফারুক হাসিমুখে এগিয়ে এসে মাওয়ার পাশে বসল। তারপর ওর মুখের ওপর থেকে ঘোমটাটা সরিয়ে দিল। মাওয়া চোখ মেলে ফারুকের দিকে তাকাতেই ফারুক এক ধ্যানে নিজের বউকে দেখতে লাগলো। তারপর মাওয়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল।
ফারুক - মিস জান্নাতুল মাওয়া ওরফে পরীদের রাজকন্যা ম্যাডাম, এখন তো আপনি অফিসিয়ালি আমার ঘরের রানী হয়ে গেলেন। এখন থেকে আপনার মহারাজা হিসেবে আপনার সব জাদু কিন্তু আমার হুকুমে চলবে, বুঝলেন?
মাওয়া খিলখিল করে হেসে ফারুকের গলা জড়িয়ে ধরল। তারপর ওর বুকে মাথা রেখে ফিসফিস করে বলল,
মাওয়া - উহ! এটা কিন্তু ঠিক হচ্ছে না রাজা মশাই। আপনি রাজ্যের রাজা হতে পারেন কিন্তু ঘরে সবসময় বউয়ের রাজত্বই চলে। তাই বেশি হুকুম দেখাতে আসবেন না বুঝছেন? কিন্তু আমি আগেও তোমার কথা শুনেছি এখনও শুনব আমার সোনা জামাই।
ফারুক মাওয়াকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তারপর ওর কপালে একটা স্বস্তির চুমু একে দিল। মাওয়ার সেই মায়াবী নীল আলো আর ফুলের সুগন্ধির মাঝে, সব ঝড়ঝাপটা আর চক্রান্ত পেরিয়ে ওদের দুটো মন এক পবিত্র বন্ধনে আজীবনের জন্য মিলে গেল। জান্নাতুল মাওয়া নামের তার ছেঁড়া মেয়েটা এখন ফারুকের জীবনের সবচেয়ে সুন্দর সত্যি হয়ে থাকলো।
(সমাপ্ত)
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক/পাঠিকা। "তার ছেড়া গার্লফ্রেন্ড" পুরো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে নতুন নতুন গল্প পেতে Story Cafe Bangla র সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
🥀লেখক - Antor Islam Shaon



0 Comments