পাশের বাসার দুষ্টু মেয়ে (পর্ব ১ ) — শান্ত শাওনের দুষ্টু জান্নাত - Bangla romantic golpo

সকাল আটটা বাজে। শাওন পড়ার টেবিলে বসে প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট বইটা মনযোগ দিয়ে পড়ছিল। এলাকায় সে শান্ত আর ভদ্র ছেলে হিসেবে পরিচিত। পড়াশোনা আর নিজের কাজ ছাড়া বাড়তি কোনো ঝামেলায় সে থাকে না। 

কিন্তু ওর এই শান্ত জীবনটাকে অশান্ত করতে উঠেপড়ে লেগেছে পাশের বাসার এক দুষ্টু মেয়ে জান্নাত। তার পুরো নাম জান্নাতুল মাওয়া নিশাত। এমনিতে সবাই তাকে ভালো মেয়ে হিসাবে জানে। তবে ও যে কি জিনিস তা শাওন প্রতিদিন হাড়েহাড়ে টের পায়।

শাওন আর জান্নাতদের বাসার পাশাপাশি বেলকনি। মাঝখানে মাত্র ১ হাতের দুরত্ব। শাওন যখনি হেনরি ফেয়লের ব্যবস্থাপনার মূল নীতিগুলো আরেকবার পড়ে নিচ্ছিল এমন সময় কে যেন ওর বইয়ের ওপর ঢিল মারল। শাওন পড়া বন্ধ করে জানালার দিকে তাকাল। ও দেখল জান্নাত বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে মিষ্টি করে হাসছে।

শাওন - জান্নাত আবার শুরু করলে? দেখছ না আমি বই পড়ছি? (বিরক্ত হয়ে)

জান্নাত - (চোখ টিপে) ইস রে, আমার ম্যানেজার সাহেব! সকাল সকাল কিসের এত পড়াশোনা শুনি? একটু বারান্দায় এসে দাঁড়ালে কি খুব লস হয়ে যায় আপনার?

শাওন - লস তো হবেই। সামনে আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা। দয়া করে এখন বিরক্ত করো না তো। আম্মু দেখলে বকা দেবে।

জান্নাত - আমি একটু আগে দেখে এসেছি খালাম্মা কিচেনে মুরগির মাংস রান্না করছে। এখনি এদিকে আসবে না। শোনো, তুমি যদি তারাতারি বারান্দায় না আসো আমি কিন্তু খালাম্মাকে বলে দিব তুমি পড়তে বসে মোবাইল টিপছ!

শাওন খুব ভালো করেই জানে এখন না গেলে এই মেয়েটা সত্যি সত্যিই আম্মুকে ওর ফোন টেপার কথাটা বলে দিব। তাই সে বাধ্য হয়েই বেলকনির কাছে এসে দাঁড়াল।

Pasher Basar Dustu Meye Bangla Romantic Golpo

শাওন - তোমার সমস্যা কী জান্নাত? সবসময় আমাকে বিরক্ত করো? আর ওভাবে ছোট বাচ্চাদের মতো কাগজ দিয়ে ঢিল মারলে কেন?

জান্নাত - (মুখ বাঁকিয়ে) সমস্যা কিছু না। আসলে তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করছিল। আচ্ছা তুমি এত শান্ত কেন বলো তো? একটু রাগ করতে পারো না? 

শাওন - তোমার মতো দুষ্টু মেয়ে পাশে থাকলে যে কেউ শান্ত হতে বাধ্য। বেশি কথা না বাড়িয়ে কাজের কথা বলো তো। আমি জানি তুমি আমাকে এমনি এমনি ডাকোনি।

জান্নাত হঠাৎ শান্ত হয়ে শাওনের দিকে তাকাল। তারপর নিজের ওড়নায় আঙুল পেচাতে পেচাতে নিচু কন্ঠে বলল,

জান্নাত - শাওন, একটা কথা জিজ্ঞেস করব। কথা দাও সত্যি বলবা?

চঞ্চল জান্নাতকে হঠাৎ শান্ত হতে দেখে শাওন কিছুটা দমে গেল।

শাওন - হ্যাঁ বলো, তুমি কী জানতে চাও?

জান্নাত - কাল বিকেলে যখন আমি আম্মুর সাথে ছাদে কাপড় শুকোতে দিয়েছিলাম তখন তুমি ছাদের দিকে ওভাবে তাকিয়ে ছিলে কেন? কার দিকে তাকাচ্ছিলে শুনি? 

শাওন - কী বলছো? আমি.. আমি আবার কার দিকে তাকালাম? আমি তখন বারান্দায় দাঁড়িয়ে বিকেলের বাতাস খাচ্ছিলাম। (আমতা আমতা করে)

জান্নাত - একদম বানিয়ে বলবে না শাওন! আমি কিন্তু সব দেখেছি। তোমার ওপর কড়া নজরদারি আছে আমার। অন্য কোনো মেয়ের দিকে যদি চোখ গেছে, তবে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম! (রেগে)

শাওন - (মুচকি হেসে) মিস্ জান্নাত, নিজের ওপর এত আত্মবিশ্বাস? তাছাড়া আমি অন্য মেয়ের দিকে তাকাতে যাব কেন? তোমার দুষ্টুমি সামলাতেই আমার দিন পার হয়ে যায়।

জান্নাত - পচা লোক। এভাবে মুখের ওপর কেউ বলে দেয়। (লজ্জায় ওর গাল লাল হয়ে গেছে) এই নাও, তোমার জন্য একটা জিনিস এনেছি। 

এই বলে জান্নাত ওর ওড়নার ভেতর থেকে একটা টিফিন বক্স বের করল। তারপর দড়ি দিয়ে বেঁধে শাওনের জানালার দিকে আস্তে করে ছুরে দিল। সাথে সাথে শাওন বাটিটা ধরে নিল।

Pasher basar dustu meye, Valobasar golpo

শাওন - এটায় কী আছে?

জান্নাত - আম্মু আজ সকালে ফিরনি রান্না করেছে। আমি ওখান থেকে লুকিয়ে তোমার জন্য একটু নিয়ে এসেছি। খেয়ে জানাবে কেমন হয়েছে। আর হ্যাঁ, বাটিটা ধুয়ে বিকেলের মধ্যে ফেরত দেবে কিন্তু?

শাওন - আমার জন্য লুকিয়ে এনেছ? আন্টি জানলে তো সন্দেহ করবেন। ওনার মেয়ে পাশের বাসার ছেলের প্রেমে পড়েছে।

জান্নাত - (চোখ রাঙিয়ে) আমার আম্মু আমাকে কিচ্ছু বলবে না। এখন যাচ্ছি তুমি ফিরনিটা খাও। খালাম্মা তোমাকে ডাকতে আসছে। বাই!

কথাটা বলেই জান্নাত দ্রুত ঘরের ভেতরে চলে গেল। শাওন টিফিন বক্সটা টেবিলের ওপর রাখল। ও মনে মনে হাসছিল। মেয়েটা যতই দুষ্টু আর ঝগড়ুটে হোক না কেন, ওর এই ছোট ছোট কেয়ারিং স্বভাবগুলো শাওনের বেশ ভালোই লাগে।

ঠিক তখনই শাওনের মা ফাতেমা বেগম ঘরে ঢুকলেন। হাতে নাস্তার প্লেট।

আম্মু - কী রে শাওন, কার সাথে কথা বলছিলি? এতো ঠান্ডার মধ্যে জানালা খুলে রাখছিস কেন?

শাওন - আম্মু, ওই পাশের বাসার জান্নাত ওভেনটা কীভাবে চালাতে হয় জানতে চাচ্ছিল। ওর আম্মু নাকি বুঝতে পারছিল না তাই জিজ্ঞেস করছিল। (একটু আমতা আমতা করে)

ফাতেমা - ও! জান্নাত মেয়েটা কিন্তু মাশাআল্লাহ। দেখতে যেমন মিষ্টি, আচার আচরণও খুব ভালো। আমাকে দেখলে কত সুন্দর করে সালাম দেয়। সেদিন ওর আম্মু বলছিল ওর জন্য ভালো পাত্র খুঁজছেন। ভালো ছেলে পেলেই বিয়ে দিয়ে দেবেন।

শাওন এতক্ষণ বেশ খোশ মেজাজেই ছিল। কিন্তু হঠাৎ মায়ের মুখে জান্নাতের জন্য পাত্রের কথা শুনে ওর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ও নাস্তার প্লেটের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। 

বিকেল বেলা,,,,

শাওন বিজনেস ম্যাথ প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। গলির মোড়ে আসতেই ও দেখল জান্নাত ওর ছোট ভাই রাফাতকে নিয়ে রফিক চাচার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত একটা চিপসের প্যাকেট নিয়ে রাফাতের সাথে কাড়াকাড়ি করছে। 

শাওন ধীরে ধীরে হেটে ওদের কাছে গিয়ে দাঁড়াল। তারপর মুচকি হেসে বলল,

Pasher basar dustu meye, Bengali love story, Bangla Golpo

শাওন - তোমরা ভাই-বোন রাস্তার মধ্যে এভাবে ঝগড়া করছো কেন? জান্নাত, তুমি কি এখনও বাচ্চা নাকি?

জান্নাত - (শাওনকে দেখে ভালো করে ওড়নাটা ঠিক করে নিল) শাওন ভাইয়া! আসসালামু আলাইকুম। না মানে, রাফাতকে বলছিলাম বেশি চিপস খাওয়া ভালো না। (শাওনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল) বাটিটা এনেছ?

শাওন - ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাটিটা ধুয়ে আমার ব্যাগে রেখে দিয়েছি। বাসায় গিয়ে দেব। আর রাফাত, এই নাও চকলেট। আপুর সাথে ঝগড়া করো না।

রাফাত চকলেট পেয়ে খুশি হয়ে এক দৌড়ে বাসার দিকে চলে গেল। এরপর শাওন আর জান্নাত পাশাপাশি হেটে বাসার দিকে যেতে লাগলো।

জান্নাত - ফিরনিটা কেমন হয়েছে? (নিচু গলায়)

শাওন - রান্নাটা খুব ভালো হয়েছে। তবে চিনির পরিমাণ একটু বেশি ছিল। ঠিক তোমার মতোই অতিরিক্ত মিষ্টি। (চোখ টিপে)

জান্নাত লাজুক হেসে শাওনের কনুইতে আস্তে করে একটা চিমটি কাটল।

pasher basar dustu meye golpo, Couple image

জান্নাত - ধুর! যা তা বলো না তো। আর শোনো, ফিরনিটা কিন্তু আমিই বানিয়েছিলাম। সন্ধ্যায় তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসো। আব্বু বাজার থেকে গরুর মাংস আর রুই মাছ এনেছে। আম্মু বলেছে আজকে রাতে তোমাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত দিতে।

শাওন - সত্যি? আচ্ছা বাসায় গিয়ে আম্মুকে বলব। তা ফিরনির মতো মাংসটাও তুমিই রান্না করবে নাকি?

জান্নাত - হ্যাঁ, গরুর মাংস আমি রান্না করব। খেয়ে যদি বলো ভালো হয়নি তাহলে পরের বার থেকে পেপারের গোল্লা না, সোজা তোমার মাথায় ইটের টুকরো ছুড়ে মারব!

শাওন - হায় হায়! তাহলে তো তোমার হাতের রান্না খাওয়ার আগে অ্যাম্বুলেন্স খবর দিয়ে রাখতে হবে দেখছি।

জান্নাত - (মুখ ভার করে) খুব দুষ্টু হয়ে গেছ তুমি শাওন। একদম আমার রান্না নিয়ে মজা করবে না। এখন যাই, দেড়ি হলে আম্মু আবার বকবে। সন্ধ্যায় অবশ্যই আসবে কিন্তু, নাহলে আমি সত্যি সত্যি রাগ করব।

এরপর জান্নাত দ্রুত গেট দিয়ে বাসার ভেতর ঢুকে গেল। শাওন এক দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই শান্ত ছেলেটার জীবনে দুষ্টু মেয়েটা যে কখন এতটা জায়গা জুড়ে বসেছে শাওন সেটা নিজেও বুঝতে পারেনি। 

চলবে.......

🥀লেখক - Writer Shaon Ahmed 

Post a Comment

0 Comments