পাশের বাসার দুষ্টু মেয়ে (পর্ব ৪ ) — জান্নাতের বিয়ে ভাঙতে শাওনের প্লানিং - Bangla romantic golpo

Pasher Basar Dustu Meye, Love Couple image
শাওন যখন দুষ্টু প্লানিং করতে ব্যস্ত তখন জান্নাত কান্নাভেজা চোখে ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো। কান্না করতে করতে ওর চোখ লাল হয়ে গেছে। কিন্তু শাওনের কাছাকাছি থাকার এই আবেশটুকু ওকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। শাওন জান্নাতের আরও কাছে এগিয়ে এসে ওর দুই কাঁধে আলতো করে হাত রাখল। 

শাওন - এই দুষ্টু কান্না করছো কেন? আমার মিষ্টি জান্নাতটা।😊 (জান্নাতের গাল টিপে)

জান্নাত - আহ্ লাগছে তো। কী করছো? (লজ্জা পেয়ে)

শাওন - আচ্ছা শোনো, কাল সকাল দশটায় ওরা আসবে তাইনা? বাট আমি চাই না অন্যকেউ এসে আমার সুন্দরী হবু বউটাকে দেখুক। আমার জান্নাতকে অন্য কোনো ছেলে এসে চোখ দিয়ে গিলবে, এটা আমি কিছুতেই হতে দিব না। তাই আমাদের খেলাটা আজ রাত থেকেই শুরু করতে হবে।

জান্নাত - কিন্তু কীভাবে ওদের আটকাবে শাওন? তুমি কি প্লান করেছো? (শাওনের চোখের দিকে তাকিয়ে)

শাওন - জান, শান্ত হয়ে আমার কথা শোনা। তোমার কাজ হলো আজ রাতেই তুমি তোমার আম্মুকে পটিয়ে ফেলবে। আন্টিকে ভালো করে বোঝাবে যে তুমি অন্য একটা ছেলেকে পছন্দ করো।

জান্নাত - আম্মু কী মেনে নিবে? আচ্ছা ঠিক আছে আমি আব্বু অফিস থেকে ফেরার আগেই আম্মুকে বুঝিয়ে বলব। আমি জানি আম্মু তোমার কথা বললে ঠিকই মেনে নেবেন। কিন্তু শাওন আব্বু যদি আমাদের সম্পর্কটা মেনে না নেন? আর তোমার সাথে কথা বলা বন্ধ করে দেন? উনি কিন্তু খুব রাগী মানুষ। (ভয় পেয়ে)

শাওন - ভয় পেও না জান্নাত। তুমি আন্টিকে বলবে যেন উনি ভালো করে আংকেল কে বোঝান৷ আর এখনি আমার নাম না বলেন। তাছাড়া আমার কাছে প্লান বি ও রেডি আছে ম্যাডাম। তোমার শাওন ইসলাম এতো কাঁচা খেলোয়াড় না। যদি ওই ছেলেটা ওর আব্বুকে নিয়ে কাল এসেই পড়ে তাহলে আমি বন্ধুদের নিয়ে মহল্লার রাস্তাতেই নাটক সাজিয়ে ওকে তোমাদের বাসায় আসতেই দেব না। 

আমার এক ফুফাতো ভাই বাংলাদেশ ব্যাংকের আইটি সেকশনে জব করেন। আমি ওনার মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি ছেলেটার চরিত্র একদম ভালো না। সিটি ব্যাংকের এক নারী কর্মকর্তার সাথে ওর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে যার ছবি আমি পেয়ে গেছি জান্নাত। যদি তোমার আব্বু রাজি না হন, তাহলে রাস্তার মাঝেই আমি ওই ছবি নিয়ে আসল খেলা দেখাব! পাত্রপক্ষ আমার জান্নাতুল মাওয়া নিশাতকে দেখার সুযোগটাই পাবে না।

জান্নাত শাওনের কথা শুনে অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। ওর শাওন যে এতো বুদ্ধিমান সেটা জান্নাত জানতোই না। জান্নাত আলতো করে শাওনের হাতটা ছুঁয়ে মুচকি হেসে ছাদ থেকে নেমে গেল। 

সন্ধ্যার পর জান্নাতের আম্মু রুটি বানাচ্ছিলেন। ডায়াবেটিসের সম্ভাবনা থাকায় ডাক্তার ওনাকে দুই বেলা রুটি খেতে বলেছেন। এমন সময় জান্নাত চুপিচুপি রান্নাঘরে ঢুকে আম্মুর পাশে গিয়ে দাঁড়াল। তারপর ওনার হাত থেকে বেলনটা নিয়ে রুটি বেলতে শুরু করল।

জান্নাতের আম্মু - (অবাক হয়ে) কী ব্যাপার রে জান্নাত? দুপুর থেকে পেট ব্যথা নিয়ে ঘরে শুয়ে ছিলি। এখন হঠাৎ রান্নাঘরে আসলি যে? 

জান্নাত - আম্মু, তুমি কি সত্যিই চাও তোমার এই ছোট্ট মেয়েটা এই ঘর ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে অন্য কোথাও চলে যাক?🥲

জান্নাতের আম্মু - হঠাৎ তুই এসব বলছিস কেন জান্নাত? মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হয়। আর ছেলে তো মাশাআল্লাহ কেন্দ্রীয় ব্যাংকের অফিসার! তোকে একদম রানির হালে রাখবে। মন খারাপ করিস না মা। সব মেয়েকেই তার বাবার বাড়ি ছেড়ে একদিন না একদিন চলে যেতে হয়।

জান্নাত আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল।

Pasher basar dustu meye golpo, Bangla love story, Premer golpo

জান্নাত - আমার কোনো ব্যাংকার-ফ্যাঙ্কার জামাই লাগবে না আম্মু! আমি তোমাদের ছেড়ে অতো দূরে যেতে পারব না। আমি শুনেছি ব্যাংকের ছেলেরা অনেক রাত পর্যন্ত ডিউটি থাকে, বউকে সময় দেয় না। আর ওই ছেলেটার নাকি অন্য মেয়ের সাথে রিলেশন আছে আম্মু। প্লিজ আমি এই বিয়েটা করতে চাই না।😭

জান্নাতের আম্মু - এই পাগলী মেয়ে। দেখতে আসলেই তোর বিয়ে হয়ে যাবে নাকি? আগে আমরা ছেলের সম্পর্কে সবকিছু খোঁজ নিব তারপর তো বিয়ের কথা আসবে। 

জান্নাত - কিন্তু আম্মু আমি ওই ছেলের সামনে যেতে পারব না। আমি... আমি শাওন ভাইয়াকে ভালোবাসি আম্মু।

জান্নাত আম্মুর বুকে মুখ লুকিয়ে কথাটা বলল। এদিকে জান্নাতের আম্মু মেয়ের মুখে শাওনের কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকালেন।

জান্নাতের আম্মু - কী বলছিস জান্নাত? তোর মাথা ঠিক আছে? তুই আমাদের পাশের বাসার ওই শাওনকে পছন্দ করিস?

জান্নাত - হ্যাঁ আম্মু, আমি ওকে অনেক ভালোবাসি। তুমি আব্বুকে একটু বোঝাও না। প্লিজ তুমি আব্বুকে বলো কালকের পাত্রপক্ষকে আসতে বারণ করে দিতে। তুমি তো জানো শাওন কত ভালো ছেলে?

জান্নাত নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলার সময় ওর গাল বেয়ে পানি পড়ছিল। মেয়ের চোখে পানি দেখে আম্মু কিছুটা নরম হলেন। উনিও জানেন শাওন খুব ভালো ছেলে। মহল্লায় ভালো ছেলে হিসাবে ওর সুনাম আছে। আর শাওনের সাথে জান্নাতের বিয়ে হলে তো জান্নাত ওনাদের পাশের বাসাতেই থাকবে। এসব ভেবে মায়ের মন গলে গেল। উনি জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। 

জান্নাতের আম্মু - আচ্ছা আর কাঁদিস না মা। আমি জানি শাওন ভালো ছেলে। তুই যখন ওকে এতোই পছন্দ করিস, আমি তোদের সম্পর্ক মেনে নিচ্ছি।

জান্নাত - সত্যি আম্মু? তুমি শাওনকে মেনে নিয়েছো? (জান্নাত খুশিতে ওর আম্মুকে আরও শক্ত করে জড়িয়ে ধরল)

জান্নাতের আম্মু - হ্যাঁ আমি মেনে নিলাম। তোর আব্বু অফিস থেকে আসুক আমি ওনাকে বুঝিয়ে বলব। কিন্তু এখনি ওনাকে শাওনের কথা বলা যাবে না।

মায়ের সায় পেয়ে জান্নাত খুশিতে ওনার গালে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল। অফিসে অনেক কাজ থাকায় রাত দশটার দিকে জান্নাতের আব্বু বাসায় ফিরলেন। উনি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতেই জান্নাতের আম্মু নিচু স্বরে ওনার স্বামীকে বোঝাচ্ছিলেন। মেয়ে এখনি বিয়েতে রাজি না। তাছাড়া ওই ছেলের নাকি চরিত্র ভালো না। অন্য মেয়ের সাথে সম্পর্ক করে। এসব শুনে জামিল সাহেব কড়া চোখে ওনার স্রীর দিকে তাকালেন।

জান্নাতের আব্বু - তুমি থামো তো আমেনা! মেয়েরা বিয়ের কথা শুনলে একটু আধটু কাঁদবেই। তাই বলে বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে চাকরি করা এত ভালো পাত্র হাতছাড়া করব? ঘটক সাহেবকে অলরেডি কথা দিয়ে ফেলেছি ওরা কাল সকালে জান্নাতকে দেখতে আসবে। এখন না করলে আমাদের মান-সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। পাত্রপক্ষ আসবে, এটাই ফাইনাল। 

জান্নাত দরজার আড়ালে লুকিয়ে আড়ি পেতে আব্বু আম্মুর কথা শুনছিল। আব্বু রাজি না হওয়ায় ওর মনটা আবারও খারাপ হয়ে গেল। জান্নাত দ্রুত রুমে গিয়ে শাওনকে মেসেজ পাঠাল।

 "শাওন, আম্মু আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। কিন্তু আব্বু ঘটককে কথা দিয়েছেন তাই ওদের বারণ করতে রাজি হচ্ছেন না। কাল ওই ছেলে ওর আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসবে। প্লিজ কিছু করো।"

শাওন জান্নাতের মেসেজটা দেখে সাথে সাথে রিপ্লাই দিল, 

"চিন্তা করো না জান্নাত। আমাদের ব্যাকআপ প্ল্যান তো আছেই। তুমি নিশ্চিন্তে ঘুমাও। কাল দেখো কেমন মজা হয়। ওই ব্যাংকারের আমি বারোটা বাজাব।"

পরের দিন সকালে শাওন অন্যদিনের চেয়ে দ্রুত ঘুম থেকে উঠে পড়ল। তারপর ওর দুই কাছের বন্ধু আকাশ আর সিয়ামকে নিয়ে গলির মোড়ে রফিক চাচার চায়ের দোকানে এসে বসল। আকাশ প্লান মতো ওর বাইক নিয়ে এসেছে আর সিয়াম ওই ছেলের নষ্টামির ছবিগুলো চোখ বড় বড় করে দেখছে।

আকাশ - শাওন তুই কি শিওর? পাত্রপক্ষের গাড়ি এই গলি দিয়েই যাবে? 

শাওন - হ্যাঁ, বাজারের মোড়ের রাস্তাটা বেশ সরু। তাই ঘটক এই গলি দিয়েই ওদের নিয়ে আসবে। তুই তোর বাইকটা ঠিক ওই মোড়ের চিপায় রাখবি যাতে ওদের গাড়ি ঢুকতে গেলে জ্যাম লেগে যায়। আর সিয়াম, তুই রেডি তো? 

সিয়াম - (খামটা শাওনের হাতে দিয়ে) একদম রেডি মামা। তুই শুধু একটু ইশারা করবি তারপর দেখ না কেমন নাটক করি। আমাদের কাছে বড় বড় অভিনেতারাও ফেইল মারবে দেখিস।

শাওনরা যখন প্লান করছিল তখনই একটা সাদা রঙের প্রাইভেট কার গলির মুখে এসে থামল। গাড়িটা গলির ভেতর ঢোকার চেষ্টা করতেই আকাশ ইচ্ছে করে ওর বাইকটা মাঝরাস্তায় আড়াআড়ি করে দাঁড় করিয়ে দিল। তারপর চেইনের কাজ করার অভিনয় করতে লাগল। প্রাইভেট কারের ড্রাইভার অনবরত হর্ন বাজিয়েই যাচ্ছে।

ড্রাইভার - এই যে ভাই! রাস্তার মধ্যে এসব কী করছেন? দ্রুত বাইক সরান, আমার স্যারের ইম্পোর্টেন কাজ আছে। সাইডে না দাঁড়িয়ে রাস্তার মাঝখানে বাইক রেখে জ্যাম লাগাচ্ছেন কেন? 

আকাশ - আরে ভাই, দেখছেন না চেইন পড়ে গেছে? একটু দাঁড়ান পাঁচ মিনিট লাগবে।

আকাশের কথা শুনে গাড়ির ভেতর থেকে পাত্রের বাবা রেগে জানালা দিয়ে মুখ বের করে বললেন,

পাত্রের বাবা - আরে আজব তো। এই ছেলে, তুমি বাইক সাইড করে চেইন ঠিক করতে পারো না? রাশেদ, যা তো ওই ছেলেটাকে দ্রুত সড়া। আমাদের দেড়ি হয়ে যাচ্ছে। 

বাবার কথা শুনে রাশেদুল বেশ দেমাগ নিয়ে গাড়ি থেকে নামল। ঠিক তখনই শাওন আর সিয়াম কায়দা করে ওর সামনে গিয়ে দাঁড়াল। শাওন অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে রাশেদুলের চোখে চোখ রেখে তাকাল। ছেলেটাকে দেখে ওর খুব রাগ হচ্ছিল। ও কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলল, 

শাওন - আসসালামু আলাইকুম ভাইয়া। আপনিই তো বাংলাদেশ ব্যাংকের রাশেদুল হাসান তাইনা? 

রাশেদুল - (একটু অবাক হয়ে) হ্যাঁ, আমিই কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাশেদুল হাসান। কিন্তু আপনারা কারা? আর আমার নাম জানলেন কীভাবে? 

শাওন মুচকি হেসে পকেট থেকে খামটা বের করে রাশেদুলের হাতে দিল।

শাওন - আমরা কারা সেটা বড় কথা নয় ভাই। এই খামের ভেতরের ছবিগুলো একটু দেখুন তো। চিনতে পারেন কি না? 

রাশেদুল ভ্রু কুঁচকে খামটা হাতে নিয়ে ছবিগুলো বের করে দেখতেই ওর চোখ কপালে উঠে গেল। মুহুর্তেই ওর মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। 

Pasher Basar Dustu Meye, Bangla Golpo, Love Story, Premer Golpo
ও শাওনের হাতে এসব গোপন ছবি দেখে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, 

রাশেদুল - এ...এসব কী? আপনারা এই ছবি কোথায় পেলেন? আ..আপনারা কী চান ভাই? এসব দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছেন? 

শাওন ওর ভয় পাওয়া দেখে মুচকি হাসলো।

শাওন - দেখুন আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তাই ব্লাকমেইল করার প্রশ্নই আসে না। 

রাশেদুল - তাহলে এই ছবিগুলো আমাকে দেখাচ্ছেন কেন? (অবাক হয়ে)

শাওন - দেখুন, আপনি আজ যেই মেয়েকে দেখতে এসেছেন তাকে আমি ভালোবাসি। তাই আমি চাই না আপনি ওকে দেখতে ওদের বাসায় যান। আর তাছাড়া আমি জানি আপনিও এই বিয়েতে রাজি না। বাবার চাপে পড়ে এখানে মেয়ে দেখতে এসেছেন।

রাশেদুল - হ্যাঁ, এটা সত্যি। আমি সিটি ব্যাংকের একটা মেয়েকে পছন্দ করি। কিন্তু আপনি এখন কি চাচ্ছেন? আমরা মেয়ে না দেখেই ফিরে যাব?

শাওন - হ্যাঁ! আপনি যদি এরপরও জান্নাতদের বাসায় যান আমি এই ছবিগুলো আগে জান্নাতের আব্বু তারপর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঠিয়ে দিব। এরপর আপনার চাকরি আর সম্মান কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছেন তো? 

শাওনের কথা শুনে রাশেদুলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। ও খুব ভালো করেই জানে, ওর আব্বু এসব পছন্দ করেন না। এই ছবি দেখলে ওনার হার্ট অ্যাটাক করতে বেশি সময় লাগবে না। আর চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। 

রাশেদুল - ভাই, প্লিজ! আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না আপনি ওই মেয়েকে পছন্দ করেন। আমি এই বিয়েটাতে একদম রাজী না। আমার বাবা জোর করে নিয়ে এসেছে। আমি এখনই বাবা-মা কে নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। প্লিজ ভাই, এই ছবিগুলো কাউকে দেখাবেন না! (হাতজোড় করে) 

শাওন - (কঠোর গলায়) তাহলে এক্ষুণি গাড়ি ঘোরান। আর আপনার বাবাকে বলুন, আপনার ওই নারী সহকর্মীকে পছন্দ। তাই আপনি এখন কোনোভাবেই এই বিয়েটা করতে পারবেন না। এরপর আমি ছবিগুলো নষ্ট করে ফেলব।

রাশেদুল আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দ্রুত গাড়ির কাছে ফিরে গেল। ওর বাবা গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলেন, "কী হয়েছে রাশেদ? ছেলেটা রাস্তা থেকে গেছে?" 

রাশেদুল - (ভয়ে কাঁপতে কাঁপতে) আব্বু, আমি এই বিয়ে করতে পারব না। আমার ব্যাংকের ওই কলিগ... মানে সুমিকে মনে পড়ে গেছে। আমি ওকে অনেক পছন্দ করি আব্বু। চলুন আমরা এখন ওদের বাসায় যাব।

পাত্রের বাবা-মা হঠাৎ ছেলের এই কথা শুনে আকাশ থেকে পড়লেন। ঘটক সাহেবও হা করে তাকিয়ে রইলেন। এরপর গাড়ির ভেতরেই ওনাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত পাত্রের বাবা রেগে ড্রাইভারকে বললেন, 

"ড্রাউচার গাড়ি ঘোরাও! এই ছেলে আমার মান সম্মান শেষ করে দিয়েছে। ওর আর বিয়ে করতে হবে না।" 

রাশেদুলের আব্বুর কথা শুনে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে মেইন রোডের দিকে যেতে লাগলো। ওরা চলে যেতেই শাওন আর ওর বন্ধুরা হেসে চায়ের দোকানে গিয়ে বসল।

সিয়াম - দোস্ত, মিশন সাকসেসফুল। এবার কিন্তু বড় ট্রিট দিতে হবে। 

শাওন - ট্রিট বিকেলে নিস ভাই। আগে আমার মহারানিকে খবরটা দেই।

শাওন সাথে সাথে পকেট থেকে ফোনটা বের করে জান্নাতকে মেসেজ দিল।

"এইযে ম্যাডাম, আপনার মেহমানরা গলির মোড় থেকেই পালিয়ে গেছে। এবার আমার বউ হতে রেডি আছেন তো?" 

এদিকে জান্নাতদের বাসায় তখন ঘড়িতে সকাল সাড়ে দশটা বেজে গেল কিন্তু পাত্রপক্ষের কোনো খবর নেই। জামিল সাহেব ড্রয়িং রুমে পায়চারি করছেন। জান্নাতের আম্মু নাস্তার টেবিল গুছিয়ে রেখেছেন। ঠিক তখনই জান্নাতের আব্বুর ফোনে ঘটকের ফোন এলো। 

জান্নাতের আব্বু - হ্যালো ঘটক সাহেব? আপনারা এখন কোথায় আছেন? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। 

ঘটক - (লজ্জায় আমতা আমতা করে) আর বলবেন না জামিল ভাই! আমি সত্যিই খুব স্যরি। পাত্র রাশেদুলের মাথা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। ও নাকি ব্যাংকের এক মেয়েকে ভালোবাসে। আপনাদের গলির মোড়ে এসে ও গাড়ি থেকে নেমে নাটক শুরু করেছে। ওর বাবা ছেলের ওপর রেগে আবার ঢাকার দিকেই ফিরে গেলেন। এই বিয়ে আর হচ্ছে না ভাই! 

জামিল সাহেব ফোনটা কেটে ধপ করে সোফায় বসে পড়লেন। ওনার হাসিখুশি মুখটা মুহুর্তেই কালো হয়ে গেল। 

Pasher basar dustu meye, Premer Golpo, Valobasar Golpo

জান্নাতের আব্বু - এ আবার কেমন ছেলে! গলির মোড় পর্যন্ত এসে বেঁকে বসল? আসবেই না যখন শুধু শুধু আমাদের এভাবে অপমান করল কেন? এতো আয়োজন করলাম এখন এগুলো খাবে কে? (হতাশ হয়ে)

জান্নাত দরজার আড়াল থেকে সব শুনছিল। ও মুখে ওড়না চেপে হাসতে হাসতে দ্রুত নিজের রুমে চলে এলো। ওর শাওন কথা রেখেছে। জান্নাত শাওনকে খুশির খবরটা দিতে ফোন হাতে নিয়েই দেখল শাওন ওকে আগেই মেসেজ করে রেখেছে। তারপর মেসেজটা দেখতেই ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ও মনে মনে রাগের ভান করে আবার নিজের মনেই মুচকি হাসছিল।

pasher basar dustu meye, Bangla Romantic Golpo, Premer Golpo
অন্যদিকে শাওন দোকানে বসে মনে মনে ভাবছিল জান্নাতের আব্বু যখন ওদের সম্পর্কের কথা জানবেন তখন ও সবটা কিভাবে সামলাবে? আংকেল অনেক রাগী মানুষ। উনি যদি একবার জানতে পারেন যে ওই ব্যাংকারকে শাওনই তারিয়ে দিয়েছে তাহলে ওনার রিয়্যাকশন কি হবে? শাওন মনে মনে এসব ভাবছিল। হঠাৎ ওর মনে পড়ে গেল রাশেদ ছেলেটার বাজে কাজের ছবি তো ওর কাছে আছেই। তাই আংকেল বেশি সুবিধা করতে পারবেন না।

চলবে.......

🥀লেখক : Writer Shaon Ahmed 

পাশের বাসার দুষ্টু মেয়ে ভালোবাসার গল্প। আরও পড়ুন : 

💠 পর্ব ৩ 

💠 পর্ব ৫

Post a Comment

0 Comments