তার ছেড়া গার্লফ্রেন্ড (পর্ব ২ ) — মাওয়ার অদ্ভুত আচরণ - bangla golpo

ক্যাম্পাসের বাইরে আসতেই মাওয়া ফারুকের হাতটা ছেড়ে দিয়ে দুই পা পিছিয়ে গেল। রোদের মধ্যে ওর ফর্সা মুখটা কেমন যেন একটু লাল হয়ে উঠেছে। ও আলতো করে নিজের ওড়না দিয়ে কপালটা মুছে ফারুকের দিকে তাকাল। একটু আগের ঘটনা নিয়ে সে এখনও রাগ করে আছে। যা ওর চোখের দিকে তাকালেই বোঝা যায়। ফারুক ব্যাপারটা বুঝতে পেরে একটু মুচকি হেসে বলল,

ফারুক - কী হলো আমার পরী বউটার? ডানাটা ভারী হয়ে গেল নাকি?

Tar chera girlfriend, Valobasar golpo

মাওয়া ঠোঁট উল্টে বলল, 

মাওয়া - আমি তোমার সাথে একদম আইসক্রিম খাব না। আইসক্রিম খেলে আমার জাদুর শক্তি ঠাণ্ডা হয়ে যাবে। আমি আজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খাব। তার সাথে এক গ্লাস কোল্ড ড্রিংকস খাওয়াতে হবে। আজ কিন্তু কোনো কিপ্টামি চলবে না হুম।

ফারুক মুচকি হেসে মানিব্যাগটা বের করে একবার চেক করে নিল। মাস শেষ হতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে মাওয়ার খুশির কাছে এইটুকু খরচ করা তো যায় ই। ফারুক বুক ফুলিয়ে বলল, 

ফারুক - ফারুক হাসানের পকেট এত সহজে ফাঁকা হয় না, বুঝলে মিস জুনিয়র ম্যাডাম? চলো আজ তোমাকে ক্যাম্পাসের পেছনের ওই ক্যাফেটেরিয়াতেই নিয়ে যাই। ওখানে ভালো বার্গার বানায়।

দুপুর দুইটার দিকে ওরা ক্যাফেটেরিয়ায় এসে বসল। মাওয়া চেয়ারে বসেই টেবিলের ওপর দুই হাত রেখে ফারুকের খুব কাছাকাছি ঝুঁকে এল। 

মাওয়া - এই ফারুক, একটা কথা সত্যি করে বলো তো? ওই নীলা শাকচুন্নিটার খাতাটা যখন আমি ওভাবে উড়িয়ে ফেলে দিলাম আর ও যখন ভূতের ভয়ে চিৎকার করে উঠলো তোমার তখন একটুও ভয় লাগেনি? 

ফারুক মেন্যু কার্ডটা দেখতে দেখতেই খুব স্বাভাবিক গলায় বলল, 

ফারুক - ভয় পাব কেন? আমি তো জানি আমার সাথে একটা তার ছেঁড়া মেয়ে সারাক্ষণ আঠার মতো লেগে থাকে। সে সুযোগ পেলেই যখন তখন ঝর তুলে দিবে। এমন একটা জাদুকর সুন্দরী সাথে থাকলে কারো ভয় লাগে নাকি? আর নীলা মেয়েটা একটু বেশিই নাটক করে। হয়তো এমনি চুলে একটু টান লেগে গেছে আর ভেবেছে ভূত এসেছে।

ফারুকের কথা শুনে মাওয়া সোজা হয়ে বসল। ওর মুখটা এবার সত্যি সত্যিই গম্ভীর হয়ে এলো।

মাওয়া - ফারুক 😐 তুমি সবসময় আমার জাদুকে হেসে উড়িয়ে দাও? একটু পর যখন খাবার আসবে তখন তোমাকে মজা বুঝাবো। দুষ্টু লোক কোথাকার। সিরিয়াস কথাও বোঝে না। এই বলে মাওয়া আবারও গাল ফুলিয়ে বসে রইল।

কিছুক্ষণ পর ওয়েটার এসে টেবিলে দুটো গরম গরম চিকেন বার্গার, এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো ড্রিংকস দিয়ে গেল। বার্গারের চিজের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়তেই মাওয়ার চোখের রাগ যেন মুহুর্তেই উধাও হয়ে গেল। ও এক হাত দিয়ে বার্গারটা তুলতে যাবে, ঠিক তখনই ফারুক দুষ্টুমি করে মাওয়ার প্লেটটা নিজের দিকে টেনে নিল। 

ফারুক - দাঁড়াও সোনা! এত সহজে খাওয়া যাবে না। আগে বলো, পরীরা কি বার্গার খায়? আমি তো জানতাম ভালো পরীরা মানুষের বিসমিল্লাহ বলে খাওয়া খাবার থেকে খায়। তুমি যদি বার্গার খেয়ে মোটা হয়ে যাও, তাহলে তো ডানায় ভর দিয়ে উড়তে পারবে না। তখন আকাশ থেকে ধপাস করে পড়ে আছাড় খাবে! 

মাওয়া ফারুকের কথা শুনে রাগে লাল হয়ে গেল। ও হাতের টিস্যু পেপারটা দলা পাকিয়ে ফারুকের দিকে ছুঁড়ে মারল। 

মাওয়া - তুমি একটা আস্ত খবিস ফারুক! দাও বলছি আমার বার্গার! আমার খুব খিদে পেয়েছে। 

ফারুক বার্গারটা নিজের হাতের মুঠোয় উঁচিয়ে ধরে বলল, 

ফারুক - উঁহু, এতো সহজে দিব না ম্যাডাম। আগে মেনে নাও তুমি কোনো পরী না। তুমি একটা সাধারণ দুষ্টু মেয়ে আর আমার মিষ্টি জান্নাতুল মাওয়া। 

ফারুকের কথা শুনে মাওয়া ভেতরে ভেতরে অনেক রেগে গেল। তখনি ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মাওয়া চেয়ারে হেলান দিয়ে বসে ওর চোখ দুটো বন্ধ করল। ফারুক ভাবলো মাওয়া হয়তো অভিমান করেছে। 

কিন্তু আচমকা ফারুকের হাতের মুঠোটা হঠাৎ আলগা হয়ে গেল। ফারুক কিছু বুঝে ওঠার আগেই ওর হাতের বার্গারটা নিজে থেকেই উড়ে সোজা মাওয়ার প্লেটে গিয়ে ল্যান্ড করল! এরপর ফারুকের সামনে থাকা কোল্ড ড্রিংকসের গ্লাসটাও কেঁপে উঠে একটুখানি কাত হয়ে মাওয়ার দিকে এগিয়ে গেল।

Tar Chera Girlfriend bangla golpo, premer golpo

ফারুক হাঁ করে একবার নিজের হাতের দিকে তাকাল, তারপর আবারও মাওয়ার দিকে তাকাল। ক্যাফেটেরিয়ার ভেতরে ওরকম বাতাস ছিল না। তাছাড়া স্বাভাবিকভাবেই বাতাসে খাবার গুলো উড়ে যাওয়া একদমই পসিবল না। তাহলে বার্গারটা ওভাবে উড়ে গেল কীভাবে? ফারুকের কপালে এবার সত্যি সত্যি দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করল। 

মাওয়া চোখ মেলে বার্গারে আলতো করে কামড় দিল। তারপর চিজ মুখে নিয়ে চোখ টিপে বলল, 

মাওয়া - কী হলো ফারুক ভাইয়া? এভাবে হা করে তাকিয়ে আছো কেন? পরীদের কাছ থেকে খাবার কেড়ে নিতে নেই, ওরা জাদু দিয়ে সব ফেরত নিতে পারে।

ফারুক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে একটু আমতা আমতা করে বলল, 

ফারুক - তুমি... তুমি কোনো ম্যাজিসিয়ানের কাছে হাত সাফাই করতে শিখেছো, তাই না মাওয়া? নাকি আমি হাত ধুতে যাওয়ার সময় কোনো সুতো দিয়ে বেঁধে রেখেছ? 

মাওয়া খিলখিল করে হেসে উঠল। ওর হাসির শব্দে পাশের টেবিলের কয়েকজন ছাত্র ঘুরে তাকাল। মাওয়া ফিসফিস করে বলল, 

মাওয়া - হ্যাঁ, আমি তো সুতো দিয়ে হাত সাফাই করা জাদুকর! তুমি এটাই ভেবেই আপাতত মনকে শান্ত রাখো। কিন্তু শুনে রাখো মি. ফারুক। তুমি আমার ডানা নিয়ে একটু আগে মজা করেছো না? এই ডানা দিয়েই তোমাকে উড়িয়ে একদিন মেঘের রাজ্যে নিয়ে যাব। তখন বুঝবে তোমার মাওয়া মিথ্যা বলছে না।

ফারুক মাওয়ার দিকে কিছুটা ভিত চোখে তাকাল। ও এখনই মাওয়ার পরী হওয়াটা বিশ্বাস করেনি। কিন্তু এখানে যা হলো তাতে এটুকু পরিস্কার যে মাওয়া হাত ছাফাই করা শিখেছে। আর নয়তো বিজ্ঞানের কোনো ট্রিক ব্যবহার করছে।

খাওয়া শেষ করে ওরা যখন ক্যাফেটেরিয়া থেকে বের হলো তখন হুট করেই ওদের সামনে এসে দাঁড়াল সায়েম। সায়েম ফারুকের ক্লাসমেট এবং ডিপার্টমেন্টের ছাত্র সংসদের ভিপি। বেশ চটপটে আর মিশুক ছেলে। 

সায়েম - আরে ফারুক তুই এখানে? তোকে ছুটির পর থেকে খুঁজছিলাম। আজ বিকেলে সেমিনারের সবাইকে নিয়ে একটা ছোট গেট টুগেদার আছে। তুই আর মাওয়া কিন্তু অবশ্যই থাকবি। বিশেষ করে মাওয়াকে তো থাকতেই হবে। ও তো আমাদের কালচারাল উইংয়ের মূল আকর্ষণ। 

মাওয়া সায়েমকে দেখে মিষ্টি করে হাসল। 

মাওয়া - হ্যাঁ সায়েম ভাইয়া, আমরা অবশ্যই আসব। ফারুক ভাইয়া তো অলস, ও না আসতে চাইলেও আমি ওকে টেনে নিয়ে আসব। 

তার ছেড়া গার্লফ্রেন্ড রোমান্টিক ভালোবাসার গল্প, bangla golpo

কিছুক্ষণ পর সায়েম চলে গেলে ফারুক কিছুটা রেগে মাওয়ার দিকে তাকাল। 

ফারুক - সায়েমের সাথে এত মিষ্টি করে কথা বলার কী আছে? ও তোমাকে কালচারাল উইংয়ে নেওয়ার বাহানায় তোমার সাথে সময় কাটাতে চায়। সেটা তুমি বোঝো না? 

ফারুককে হঠাৎ এভাবে রেগে যেতে দেখে মাওয়া এসে ওর গা ঘেঁষে দাঁড়াল। ফারুকের শার্টের হাতাটা একটু টেনে ধরে বলল, 

মাওয়া - কী ব্যাপার বলো তো? আমার ফারুক কি তবে একটু একটু হিংসা করছে? নীলা যখন তোমার সামনে এসে ঘুরঘুর করছিল আমার তখন কেমন লেগেছিল বুঝেছো এবার? 

ফারুক তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, 

ফারুক - আমার বয়েই গেছে হিংসা করতে। আমি কে হিংসা করার?

মাওয়া - আচ্ছা বাবা, রাগ করো না। শোনো না, আমি আজ তোমাকে একটা বড় চ্যালেঞ্জ দেব। তুমি তো এমনিতে আমার কোনো কথাই বিশ্বাস করো না। তাই আগামীকাল ঠিক দুপুর দুইটায় যখন আকাশে খাঁ খাঁ রোদ থাকবে, আমি তখন ক্যাম্পাসের মাঠে ঝুম বৃষ্টি নামিয়ে দেখাব। 

ফারুক মাওয়ার এমন কথা শুনে একবার আকাশের দিকে তাকাল। আবহাওয়া অফিসের রিপোর্টে বলেছে এই সপ্তাহে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া এখন হাল্কা শীত পড়েছে। দুপুরে অবশ্য রোদ ওঠে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। ফারুক সুযোগ বুঝে চ্যালেঞ্জটা লুফে নিল।

ফারুক - আচ্ছা ঠিক আছে ম্যাডাম! যদি আগামীকাল ঠিক দুপুর দুইটায় বৃষ্টি না নামে, তাহলে কিন্তু তুমি আর কখনো নিজেকে পরী দাবি করবে না। একদম সাধারণ মিষ্টি মেয়ে হয়ে থাকবে ঠিক আছে?

মাওয়া - আর যদি নামে, তাহলে কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে আমি পরী রাজকন্যা। তারপর আমি তোমাকে নিয়ে আকাশে উড়ব। আর মেঘের তৈরি আইসক্রিম খাওয়াব।

ফারুক মাওয়ার আত্মবিশ্বাস দেখে একটু দমে গেলেও মুখে মুখে কিছুটা ভাব নিয়েই বলল, 

ফারুক - ওকে ম্যাডাম! কাল দেখা যাবে তোমার জাদুর জোর কতটুকু। এখন আসো তো আমার পাগলীটাকে একটু আদর করি।

মাওয়া মুচকি হেসে ফারুকের আরেকটু কাছে এসে দাঁড়াল। সেই হাসির পেছনে যে কি রহস্য লুকিয়ে আছে তা ফারুক এখনও বুঝতে পারছিল না। কিন্তু ও অনুভব করতে পারছিল, ওর শান্ত জীবনে মাওয়া নামের এই ঝড়ো হাওয়াটা আসলেই কোনো অলৌকিক কিছু ঘটাতে চলেছে। আজকে টেবিলে ঘটে যাওয়া দৃশ্যটা ওর মাথার ভেতর আবারও ঘুরপাক খেতে লাগলো।

🥀লেখক - Writer Shaon Ahmed

তার ছেড়া গার্লফ্রেন্ড রোমান্টিক প্রেমের গল্প 

- পর্ব ১ পড়ুন

- পর্ব ৩ পড়ুন




Post a Comment

0 Comments