পিচ্চি বউ (পর্ব ৩ ও শেষ) — রোমান্টিক খুনসুটি - Valobasar Golpo - বাংলা প্রেমের গল্প

 

পিচ্চি বউ, Valobashar Golpo

নিশাত - ওইইই! আমার বাচ্চা চাই।

শাওন - কীহ্?? বাচ্চা?! আমি বাচ্চা কই পামু??

নিশাত - বাচ্চা কই পাবেন মানে??

শাওন - হ ঠিকই তো! আমি একটা বুড়া মানুষ। এই বয়সে বাচ্চা কই পামু??

এতোদিন অপেক্ষার পর আমার মুখে এমন কথা শুনে নিশাত প্রচন্ড রেগে গেল। আমার শার্টের কলার ধরে টেনে ওর কাছে নিয়ে এসে বলল,

নিশাত - আমাকে তারাতারি বাচ্চা দাও।😡

শাওন - না! আমি জাস্ট চকলেট দিমু।

নিশাত - প্লিজ এমন করো না,, অনেক অপেক্ষা করেছি আর পারছি না। এবার আমাকে বাচ্চা দাও। প্লিজ আসো।🥲

শাওন - কিন্তু তুমি তো আমার কাছেই আছো!! আর কত কাছে নিব??😆

আমার কথায় নিশাতের মুখে হতাশার ছাপ ফুটে উঠলো। সে কিছুক্ষণ অসহায় মুখ করে আমার দিকে তাকিয়ে থেকে খাট থেকে নেমে দঁড়জার কাছে গিয়ে দাঁড়ালো। তখন আমি নিশাতের কাছে গিয়ে ওকে পেছন থেকে টেনে ধরলাম। তারপর ওর কাঁধে থুথনি ঠেকিয়ে দুষ্টুমি করছিলাম। হঠাৎই নিশাত আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলো।

নিশাত - ছাড়ুন?? এখন কেন আসছেন? 😡 আপনি তো বুড়ো মানুষ। আর এই বুড়ো লোকদের না আমার একদম সহ্য হয় না। 😡

শাওন - আমার বাচ্চা বউটা শুধু বেবি বেবি করছে। তাই তাকে আদর করতে এলাম।

নিশাত - কে আপনার বাচ্চা বউ? আমি কারও বউ না।

শাওন - জানি তুমি কারও বউ না, তুমি শুধু আমার বউ। বউ, কাছে আসো। 🥰

নিশাত - এই ভালো হচ্ছে না কিন্তু??

শাওন - কী ভালো হচ্ছে না সোনা? ওও বুখেছি, এই অল্প আদরে আমার জানটার মন ভরছে না। আসো আজ অনেক অনেক আদর দিব। যা তুমি সারাজীবন মনে রাখবা।

নিশাত - তাহলে বাবু দিবেন তো!!

শাওন - ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমি না দেওয়ার কে? আমি তোমাকে অনেকগুলো বাবু দিতে চাই। এখন একটা কিস দাও।

নিশাত - যান তো, আমি লজ্জা পাচ্ছি!

শাওন - এতো লজ্জা কীসের?? এতোদিন বাচ্চা বাচ্চা করে খুব জ্বালিয়েছো। আজ তোমাকে এতোদিনের সব আদর দিব সোনা।

আমি আস্তে করে তার হাত ধরে টেনে আমার খুব কাছে নিয়ে এলাম। ওর কাজল কালো চোখের দিকে কিছুক্ষণ তাকালাম। 

শাওন - বউ,, বলছি আজ বাবু না দিলে হয় না?? 😊

আমি কথাটা বলতেই নিশাত আমার বাহুডোর ছেড়ে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। এসব দেখে আমি তাকে আরও শক্ত করে কাছে টেনে ধরলাম। আমার এমন দুষ্টুমিতে পিচ্চিটা একটু রেগে বলল,

নিশাত - সমস্যা কী আপনার?

শাওন - আমার আবার কীসের সমস্যা?

নিশাত - আপনি সরেন, বুড়ো লোকদের আমার অসহ্য লাগে।

শাওন - দুষ্টু বউ কী বলো এসব? আমি কী সত্যি সত্যিই বুড়ো হয়ে গেছি??

নিশাত - হ্যাঁ, তা নয়তো কী? আমি মিথ্যা বলছি??

শাওন - আচ্ছা হলে হয়েছি বুড়ো। এসব ছাড়ো তো, রাত অনেক হয়েছে। চলো মিশন স্ট্রাট করি।

নিশাত - আপনি সিআইডি, পুলিশ, নাকি র‍্যাব??

শাওন - আমি তোমার মনের গোয়েন্দা প্রধান, সিনিয়র-জুনিয়র অফিসার, আর বাকি যা আছে সবকিছু। 

আমি কথাটা বলে নিশাতের হাত ধরে টান দিলাম। ও লজ্জায় চোখ বন্ধ করে নিলো।

পরেরদিন সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হবো, এমন সময় নিশাত কোথায় থেকে যেন এসে আমার বুকে মুখ লুকালো। আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম,

শাওন - কী হয়েছে? ❤️ (নরম কন্ঠে)

সে লজ্জা মিশ্রিত কন্ঠে বলল,

নিশাত - কিছু না এমনিই!! 🥰

Picchi Bou, Bangla Love Story Golpo

তারপর আমি তার কপালে আলতো করে হাত বুলিয়ে অফিসের জন্য বেড়িয়ে পরলাম। 

কিছুক্ষণ পর অফিসে এসেই দেখি আমার সব কলিগরা কাজ ফেলে একজায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে।

আমি বিষয়টা লক্ষ্য করে ওনাদের কাছে গিয়ে জানতে পারলাম আজ নাকি সবাই ধর্ম-ঘট করবে। তাই কোন কাজ করা যাবে না। বস অনেকদিন হলো আমাদের কারোরই বেতন বাড়াচ্ছেন না। অথচ দিন কে দিন কাজের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন।

আমিও বসের কিপটেমির শিকার। তাই সহকর্মীদের দলেই যোগ দিলাম।😅 এবার অফিসের মালিককে বুঝাতে হবে বেতন না বাড়ালে তার কোন কাজ করতে আমরা রাজি না। এভাবেই চলল দুপুর পর্যন্ত। লাঞ্চের সময় স্যার বললেন মালিক আমাদের দাবি মেনে নিয়েছেন। এই মাস থেকেই আমাদের বেতন পদ অনুযায়ী বাড়িয়ে দেওয়া হবে। ব্যাস শুরু হলো নাচানাচি,, না মানে,, লাঞ্চ পার্টি আরকি।😎

আজ অফিসের সব কাজ বন্ধ। তাই দ্রুত অফিস থেকে বেড়িয়ে বাসার দিকেই যাচ্ছিলাম,,, হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি একটা ট্রাকের সাথে একটা প্রাইভেট কারের ধাক্কা লাগলো। আলহামদুলিল্লাহ আর একটুর জন্য বেঁচে গেছি। নাহলে ট্রাকটা যদি সরাসরি সামনে দিয়ে আসতো তাহলে এতোক্ষণে আমি ওপরের বাসিন্দা হয়ে যেতাম।

ভয়ে আমার শরীর ঘেমে একাকার। গাড়িটা একপাশে সাইড করে টিস্যু দিয়ে মুখটা মুছে নিলাম। তারপর কি যেন ভেবে নিশাতকে কল দিলাম।

শাওন - এই পিচ্চি কী করছো?

নিশাত - আমি এইমাত্র গোসল সেড়ে আসলাম। এখন খাবার খাব। আপনি??

শাওন - আমি এখন একটা মেয়েকে নিয়ে লেকের পারে ডেটিং এ যাচ্ছি।

নিশাত - কীহ্?😡 আপনার এতো বড় সাহস!! ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে ডেট করবেন?? (রেগে)

শাওন - হ্যাঁ বউ। তুমি জানো ও দেখতে কত হট??

নিশাত - আপনি এমন করতে পারলেন?😭

শাওন - আরে,, এখানে কাঁন্না করার কী আছে? বিয়ে তো আর করছি না। জাস্ট একটু ডেট করেই চলে আসব প্রমিস!!

নিশাত - লাগবে না আপনার প্রমিস। ঐ মেয়েকে নিয়েই থাকেন আপনি। আমি এক্ষুণি বাপের বাড়ি চলে যাচ্ছি।

শাওন - এই যেওনা সোনা। তুমি আমার একটামাত্র পিচ্চি বউ। শোনো নিশাত.....(টুট টুট টুট)

শাওন - হ্যালো! ওই পাগলী শুনো তো!!

নিশাত কান্না করে কলটা কেটে দিলো। ধুর, আমি তো জাস্ট মজা করছিলাম, কিন্তু বউ তো দেখছি সিরিয়াসলি নিলো।

এদিকে আমার অন্য মেয়ের সাথে ডেটের কথা শুনে নিশাত অনেক কান্না করছে। ওর বিশ্বাস হচ্ছে না আমি ওর সাথে এমন করব। যদি অন্য মেয়েকেই এতো ভালো লাগে তাহলে ওর সাথে এতো দুষ্টুমি কেন করলাম? এসব ভেবেই নিশাতের কান্নায় বুক ফেটে যাচ্ছে।

রাত নয়টা বাজে। নিশাত আম্মুকে নিয়ে ওদের বাড়িতে চলে গেছে। আম্মু ওকে একা কোথাও যেতে দিবে না। তাই সে আম্মুকেও সাথে নিয়ে এসেছে। নিশাত অনেকক্ষণ ওর আব্বু আম্মুর সাথে কথা বলে রাত ১০টায় নিজের রুমে আসলো। রুমে এসেই ওর চোখ ছানাবড়া হয়ে গেল। কারণ সে দেখলো আমি খুব আরাম করে ওর বিছানায় শুয়ে ঘুমাচ্ছি।

নিশাত কিছুক্ষণ আমার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে দৌড়ে নিচে আসলো। তারপর ওর আম্মুকে জিজ্ঞেস করলো শাওন কখন আসছে?? তখন উনি বললেন আমি দুপুরের পর পরই এখানে এসেছি, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। 

মায়ের মুখে কথাটা শুনতেই নিশাতের মুখে হাসি ফুটে উঠলো। তখন যে আমি তাকে মিথ্যে বলে কাঁদিয়েছিলাম সেটা বুঝতে তার আর বাকি নেই।

নিশাত আনন্দে দ্রুত রুমে এসে আমার পাশে বসলো। তারপর মাথায় হাত বুলিয়ে কপালে মৃদু ঠোঁট ছোঁয়াতেই আমি তাকে শক্ত করে চেপে ধরলাম। তখন সে অনেকটা ঘাবড়ে গেল।

Picchi Bou, Valobasar Golpo

নিশাত - আআপনি আআমাকে মিথ্যা বলছেন কেন??

শাওন - কই কী মিথ্যা বলছি?

নিশাত - আপনি নাকি মেয়ে নিয়ে ডেটিং করবেন??

শাওন - হ্যাঁ করেছি! ডেটিং করেই তো এখানে আসছি।

নিশাত - এই, আবার মিথ্যা বললে গলা টিপে একদম চুপ করিয়ে দিব। শুধু শুধু আমাকে কষ্ট দেয়। পঁচা লোক!

শাওন - আচ্ছা বউ আজ দু'জনে ডেট করলে কেমন হয়?

নিশাত - ছি: এসব কী বলেন? স্বামী-স্রীর পবিত্র সম্পর্ককের এমন একটা পচা নাম দিবেন ন। আমার এসব ভালো লাগে না।

শাওন - ওকে জান, আজকাল তুমি একটু বেশি রেগে যাও। যদিও এর কারণটা আমিই!!😁 আচ্ছা আর বলব না , চলো দু'জনে বাসর করি।

কথাটা বলেই ওর আরেকটু কাছে এসে বসলাম। নিশাতের চোখদুটো অনেক সুন্দর। আমাকে সারাক্ষণ বশীভূত করে রাখে। ইচ্ছে করে সারাজীবন ওই চোখেই চেয়ে থাকি। প্রতিটি সুন্দর সম্পর্ক যেন এভাবেই দুষ্টু মিষ্টি খু-ন সুটিতে মাতে সারাক্ষণ।

(সমাপ্ত)

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক/পাঠিকা। "পিচ্চি বউ" গল্পটি এখানেই শেষ। পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে আসব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ ❤️

— লেখক: অন্তর ইসলাম শাওন

Post a Comment

0 Comments