তার ছেড়া গার্লফ্রেন্ড (পর্ব ১ ) — Bangla Romantic Golpo

Tar chera girlfriend, Bengali love story

বিশ্ববিদ্যালয়ের করিডোর ধরে হেঁটে যাচ্ছিল ফারুক। আজ ওর মেজাজটা বেশ ফুরফুরে। সকালের হালকা মিষ্টি রোদ গাছের পাতা ভেদ করে ক্যাম্পাসের রাস্তায় এসে পড়েছে। এমন একটা সুন্দর দিনে যে কেউ একটু শান্তিতে থাকতে চায়। কিন্তু ফারুকের কপালে সেই শান্তিটুকু খুব বেশি সময়ের জন্য স্থায়ী হলো না। বিশেষ করে যখন তার জীবনের সাথে জান্নাতুল মাওয়া নামের এক ঝড়ো হাওয়া জড়িয়ে আছে। 

মাওয়া ফারুকের এক বছরের জুনিয়র। মেয়েটা দেখতে যেমন কিউট, তার চেয়েও বেশি অদ্ভুত। ওর কাণ্ডকারখানা মাঝে মাঝে এমন হয় যে ওকে সাধারণ মানুষের মতো মনে হয় না। ডিপার্টমেন্টের অনেকেই আড়ালে মাওয়াকে নিয়ে ফিসফাস করে। বন্ধুরা ওর নাম দিয়েছে তার ছেড়া মাওয়া। কিন্তু ওর এই পাগলামিগুলোই ফারুকের কেন জানি অনেক বেশি ভালো লাগে।

আজ ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র মিলে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। ফারুক যখন লাইব্রেরির দিকে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে এক জোড়া হাত এসে ওর চোখ দুটো শক্ত করে চেপে ধরল। হাতের চুরির ঝুনঝুন শব্দ আর চেনা পারফিউমের গন্ধেই ফারুকের বুঝতে অসুবিধা হলো না এটা কার কাজ। ফারুক উপরে উপরে মুখে একটু বিরক্তির ভাব এনে বলল, 

ফারুক - এই তার ছেড়া মাওয়া। আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টেনশনে মাথা ঘুরছে, আর তুমি সকাল সকাল পাগলামি শুরু করে দিয়েছো।

ফারুকের এমন কথা শুন্ব হাত দুটো চট করে সরে গেল। ফারুক ঘুরে তাকাতেই দেখল মাওয়া ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ওর চোখেমুখে এখন অদ্ভুত অভিমান। ও বলল,

মাওয়া - বাহ রে! আমি এত কষ্ট করে সকাল সকাল তোমার জন্য সেজে আসলাম, আর তুমি আমাকে খ্যাপাচ্ছো? তুমি এতোটা পাষাণ ফারুক ভাইয়া! তোমার বুকে একটুও দয়া-মায়া নেই।🥲

ফারুক মাওয়ার দিকে এবার ভালো করে তাকাল। হালকা নীল রঙের একটা জামা পরেছে মেয়েটা। তার ঘন কালো চুলগুলো হাল্কা উড়ছে। ফারুকের কাছে মাওয়াকে দেখতে খুব মিষ্টি লাগছিল। কিন্তু ও সেটা প্রকাশ করল না।

ফারুক - সেজে এসেছো? কই, আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে একটা আস্ত পেত্নী দাঁড়িয়ে আছে।

মাওয়া ফারুকের কথায় রেগে আগুন হয়ে গেল। সে করিডরে পা ঠুকে বলল,

মাওয়া - কী! আমাকে পেত্নীর মতো দেখতে?😔 আচ্ছা দেখো আমি কি করি। একটু পর যখন ক্লাসরুমের সব লাইট একসাথে ধপ করে নিভে যাবে আর স্যার এসে পিছলে পড়ে যাবেন, তখন এই পেত্নীটা তোমার ঘারেই ঝুলবে দেখে নিও। 

মাওয়াত কথা শুনে ফারুক আর হাসি আটকাতে পারলো না।

ফারুক - ও আচ্ছা, ম্যাজিসিয়ান ম্যাডাম! তোমার এসব অদ্ভুত কথাবার্তা শোনার সময় নেই এখন। চলো ক্লাসের সময় হয়ে যাচ্ছে।

মাওয়া - তুমি মজা করছো তো? আমি কিন্তু সত্যি সত্যি তোমার ঘারে ঝুলে পড়ব। তখন কিন্তু নামিয়ে দেওয়া যাবে না?

ফারুক - তুমি চাইলে কোলেও উঠতে পারো। আমি তার জন্যেও প্রস্তুত মিস জুনিয়র ম্যাডাম।

ঝগড়ার মাঝে হঠাৎ ফারুকের মুখে দুষ্টু কথা শুনে মাওয়া লজ্জায় লাল হয়ে গেল। ও আর কোনো কথা বলল না। তবে মনে মনে ফারুককে দেওয়া কথাটা ও ঠিকই মনে রেখেছে।

ওরা দুজনে যখন ক্লাসরুমে ঢুকল তখন বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিল। মাওয়া ক্লাসে ঢুকেই ওর বান্ধবীদের কাছে চলে গেল।

মাওয়া - শোন! তোরা আজ স্যারের টেবিলের সামনে একদম যাবি না কিন্তু। একটু পরেই ওখানে অদ্ভুত কিছু ঘটবে। দেখিস স্যার ক্লাসে এসেই ধপাস করে আছাড় খাবেন!

মাওয়ার কথা শুনে ওর বান্ধবীরা হাসতে হাসতে শেষ। কারণ মাওয়া প্রায় আজব আজব কথা বলে যা হওয়ার মতো না। ওর বেস্ট ফ্রেন্ড তানিয়া হেসে গড়িয়ে পড়তে লাগলো।

তানিয়া - মাওয়া, তোর মাথার তারটা কি আজ পুরোপুরি ছিঁড়ে গেছে রে? স্যার তো প্রতিদিনই ক্লাসে আসেন। কোনোদিন তো উল্টে পড়েন না। তুই এসব আজগুবি কথা কোথায় ত্থেকে পাস?

ওদের কথা শুনে মাওয়া সোজা ফারুকের দিকে তাকাল। ফারুক শুধু মৃদু হেসে মাথা নাড়ল, যার মানে 'তুমি কি আর নিজেকে শুধরাবে না মাওয়া'?

ক্লাসে সবাই যার যার মতো গল্প করতে ব্যস্ত। ঠিক পাঁচ মিনিট পর ডিপার্টমেন্টের কড়া মেজাজের প্রফেসর হিসেবে পরিচিত রফিক স্যার ক্লাসে ঢুকলেন। তিনি গম্ভীর মুখে টেবিলের দিকে এগোতেই হঠাৎ করে ওনার পা টা পিছলে গেল। আর স্যার একদম ধপাস করে টেবিলের ওপর গিয়ে পড়লেন! 

শুধু তাই নয়, ঠিক একই সময়ে পুরো ক্লাসরুমের সবগুলো লাইট একসাথে নিভে গেল। সাথে সাথে পুরো ক্লাস জুড়ে এক অদ্ভুত  নীরবতা নেমে এল।

আচমকা এমন একটা কান্ড ঘটায় সবাই তো হাঁ হয়ে গেছে। তানিয়া আর বাকি বন্ধুরা ভয়ে আর বিস্ময়ে মাওয়ার দিকে তাকাচ্ছে। এদিকে মাওয়া তখন ক্লাসের এক কোণে বসে ফারুকের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে ঠোঁট চেপে হাসছিল। ফারুক মাওয়ার হাসি দেখে অবাক হয়ে সবকিছু আবারও ভাবতে লাগলো। মাওয়া একটু আগে যা বলেছিল ঠিক তাই হলো কিভাবে? তবে কি মাওয়া সত্যি সত্যি এখন পেত্নীর মতো ওর ঘারে এসে চড়বে?

ফারুক এসব ভেবে যখন মাওয়াকে কিছু বলতে যাবে তখনি আচমকা সবার ফোনের ফ্লাশলাইট গুলোও নিভে গেল। এমন ভুতুরে পরিবেশে সবাই যখন ভয়ে হাসফাস করছে তখন ফারুক অনুভব করল কেউ তার নরম দুটি হাত দিয়ে পেছন থেকে আলতো করে ওর গলা জড়িয়ে ধরেছে। ফারুকের বুঝতে আর বাকি নেই হাতটা কার।

তার ছেড়া গার্লফ্রেন্ড, বাংলা ভালোবাসার গল্প

ফারুক - (নিচু স্বরে) মাওয়া! এসব কি করছো? কেউ দেখে ফেলবে তো।

মাওয়া - (ফারুকের কাছ থেকে একটু দুরত্ব বজায় রেখে) কেউ দেখবে না ফারুক। রুমে তো আলো নেই, চারিদিকে অন্ধকার। তুমি কি এখন সেই মুহুর্তের জন্য তৈরি আছো?

ফারুক - সেই মুহুর্ত মানে কোন মুহুর্ত? (অবাক হয়ে)

মাওয়া - একটু আগে কে যেন আমাকে কোলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল? আর আমাকে পেত্নী বলে ডাকছিল?

ফারুক - আরে আমি তো তখন তোমার সাথে কথাটা মজা করে বলেছি। তাই বলে তুমি ক্লাসের সবার সামনে এমন করবে? প্লিজ সরো না আমার মিষ্টি মাওয়া সোনা।

মাওয়া - ঠিক আছে সরছি। কিন্তু এসব যে আমি করেছি সেটা কিন্তু কাউকে ভুলেও বলবে না।

ফারুক - আরে তুমি এসব করবে কিভাবে ম্যাডাম? তুমি কি রুপকথার গল্পের জাদুকরী রাজকন্যা নাকি? চুপচাপ আমার পাশে এসে বসো। এখনি লাইট জ্বলে উঠবে।

ফারুক মাওয়ার হাত ধরে টেনে ওর পাশে কিছুটা দুরত্ব রেখে বসিয়ে দিল।কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে স্যার ব্যাথা পেয়ে ক্লাস থেকে চলে যাওয়ার পর সবাই মাওয়াকে ছেঁকে ধরল। 

তানিয়া - কিরে মাওয়া! তুই কীভাবে জানলি এসব হবে? তুই কি আগে থেকে ফ্লোরে তেল ঢেলে রেখেছিলি নাকি? আর লাইট কীভাবে নিভল?

মাওয়া তখন খুব ভাব নিয়ে বলল,

মাওয়া - আমি তো আগেই বলেছিলাম। তোরা আমাকে বিশ্বাস করিস না। আমি কিছু কিছু ঘটনা আগে থেকেই বুঝতে পারি বুঝলি?

ফারুক দূর থেকে সব দেখছিল। ও মনে মনে ভাবল এটা হয়তো কোনো কাকতালীয় ঘটনা। মাওয়া হয়তো আগে থেকেই খেয়াল করেছিল সেমিনার কক্ষের ফ্লোরটা বেশ পিচ্ছিল। আর লাইটের ভোল্টেজ ওঠা-নামা করছিল। মেয়েটা বানিয়ে কথা বলতে ওস্তাদ। আজ ওর ভাবনাটা হয়তো এমনি এমনি মিলে গেছে। 

দুপুরের দিকে ক্লাস শেষ করে ফারুক যখন করিডোর দিয়ে একা হেঁটে যাচ্ছিল, তখনি ডিপার্টমেন্টের এক জুনিয়র মেয়ে নীলা ওর সামনে এসে দাঁড়াল। নীলা বেশ কিছুদিন ধরেই ফারুকের সাথে একটু বেশি কথা বলার চেষ্টা করছে। এইজন্য মাওয়া ওকে দুই চোখে দেখতে পারে না।

নীলা - ফারুক ভাইয়া! আজ বিকেলে কি আপনি ফ্রি আছেন? সামনে সেমিস্টারে পরীক্ষার জন্য আমার একটা নোট বোঝার খুব দরকার ছিল।  আপনি যদি ফ্রী থাকেন ক্যাফেটেরিয়ায় বসে একটু কথা বলতে পারতাম।

ফারুক - হ্যাঁ, তা করা যায়। বিকেলে আমি...

tar chera girlfriend love story image

ফারুক কথাটা শেষ করার আগেই অদ্ভুত এক কাণ্ড ঘটল। হঠাৎ করেই নীলার হাতে থাকা নোট খাতাটা নিজে থেকেই বাতাসে উড়ে গিয়ে পাশের ডাস্টবিনে পড়ে গেল। আর কে যেন নীলার চুলগুলো পেছন থেকে একটু জোড়ে টেনে ধরল। অথচ পেছনে কেউ ছিল না! নীলা ভয়ে চিৎকার করে উঠল,

নীলা - ওরে বাবারে! ক্যাম্পাসে ভূত! আমার চুল কে টানছে! আহহ্!

নীলা আর এক মুহূর্তও না দাঁড়িয়ে এক দৌড়ে ক্যাম্পাস থেকে বেড়িয়ে গেল। ফারুক অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এখানে তো কেউ নেই। তাহলে ওর চুল ধরে কে টানবে? তাছাড়া খাতাটাই বা ওভাবে এত দুরের ডাস্টবিনে পড়ে গেল কিভাবে? ডাস্টবিন টা তো ওদের দাঁড়িয়ে থাকার জায়গাটা থেকে বেশ খানিকটা দূরে।

ফারুক যখন তাজ্জব হয়ে এদিক-ওদিক তাকাচ্ছিল তখন দেখল মাওয়া খিলখিল করে হাসত্ব হাসতে পিলারের আড়াল থেকে বের হয়ে এলো। ফারুক মাওয়ার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরল। 

ফারুক - মাওয়া! এসব কী হচ্ছে বলো তো? তুমি কি কোনো দুষ্টুমি করছ? নীলার খাতা ওভাবে উড়ে গেল কেন? আর ও অমন চিৎকার করল কেন?

মাওয়া ওর মায়ায় ভরা চোখ দুটো পিটপিট করে নির্দোষ ভঙ্গিতে তাকালো।

মাওয়া - আমি আবার কী করলাম? আমি তো জাস্ট দূর থেকে দেখছিলাম কিভাবে এক ডাইনি আমার ফারুককে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তাই আমার ভেতরের ঘুমিয়ে থাকা জাদু শক্তিরা একটু জেগে উঠেছিল আর কী! 

ফারুক মাওয়ার কপালে মৃদু একটা টোকা দিয়ে হেসে উঠলো।

ফারুক - আবারও জাদু মাওয়া? যত সব আজগুবি কথা। বাতাস জোরে এসেছিল তাই হয়তো খাতা উড়ে গেছে। আর মেয়েটা হয়তো রাত জেগে ভুতের ছবি দেখে৷ তাই সাধারণ একটা বিষয়ে ভয় পেয়ে পালিয়ে গেল। তুমি সত্যি একটা পাগলী মাওয়া।

মাওয়া ফারুকের বাহুতে মাথা রেখে বলল,

মাওয়া - সবাই আমাকে পাগল ভাবুক তার ছেড়া ভাবুক। শুধু তুমি আমাকে বিশ্বাস করো ফারুক। আমি কিন্তু সত্যি বলছি, আমি সাধারণ কোনো মেয়ে না। আমি হলাম মেঘের রাজ্যের সত্যিকারের এক পরী রাজকন্যা! যখন আমি রেগে যাই, তখন আমার জাদু একা একাই কাজ করতে শুরু করে।

ফারুক হা হা করে হেসে ফেলল। ও মাওয়ার গালটা আলতো করে টিপে দিয়ে ওকে আরেকটু কাছে টেনে নিল।

ফারুক - হ্যাঁ, তুমি আমার তার ছেঁড়া একটা মিষ্টি পরী! যার মাথার একটা স্ক্রু ঢিলা। চলো, তোমাকে আইসক্রিম খাইয়ে মাথাটা ঠাণ্ডা করি। নাহলে দেখা যাবে তোমার জাদুতে পুরো ক্যাম্পাসটাই আকাশে উড়ে গেছে।

মাওয়া ফারুকের ওপর একটু অভিমান করলেও আইসক্রিমের কথা শুনেই ওর মুখটা খুশিতে চকচক করে উঠল। ওরা ক্যাম্পাসের গেটের দিকে হেঁটে চলল। ফারুক মনে মনে হাসল। মাওয়া যতই অদ্ভুত কথা বলুক না কেন, ওর এই নিষ্পাপ ভালোবাসাটুকু ফারুকের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। 

কিন্তু ফারুক তখনও জানত না, মাওয়ার এই পরী রহস্য কেবল একটা পাগলামি ছিল না। সামনে আরও অদ্ভুত পরিস্থিতি অপেক্ষা করছে।

চলবে.......??

🥀লেখক - Writer Shaon Ahmed (Antor Islam Shaon) 

তার ছেড়া গার্লফ্রেন্ড রোমান্টিক ভালোবাসার গল্প 

- পর্ব ২ পড়ুন

Post a Comment

0 Comments