মাওয়া অনেকক্ষণ মাথা নিচু করে নীল কাঁচের চুড়িগুলো ঘোরাতে ঘোরাতে হঠাৎ সিয়ামের দিকে তাকাল। তার চোখের সেই চঞ্চলতা আর লজ্জার মিশ্রণ সিয়ামের বুকটাকে নাড়িয়ে দিচ্ছে। মাওয়া একটা গভীর শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে করল,
মাওয়া - (মিষ্টি হেসে) আমাদের পরী রাজ্যেও বিয়ের নিয়ম আছে সিয়াম। সেখানে রাজকন্যারা নিজের পছন্দের জ্বিন কে স্বামী বলে মেনে নেয়। আপনার মুখে ইসলামি নিয়মে বিয়ের কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আপনি আমাকে এত সম্মান দিচ্ছেন, আমার সুরক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করছেন... আমি তো সেদিন নদীর পাড়ে প্রথম দেখাতেই আপনাকে আমার মনের মানুষ বলে মেনে নিয়েছি। আমি আপনার প্রস্তাবে রাজি সিয়াম।
আনন্দে সিয়ামের চোখ দুটো চকচক করে উঠল। ও স্বস্তির নি:শ্বাস ফেলে বলল,
সিয়াম - আলহামদুলিল্লাহ্! যাক, পরী রাজকন্যাকে তাহলে ঢাকাইয়া পোলা পটাতে পেরেছে! লাভ ইউ পরী রানি। 😊 কিন্তু আব্বু আম্মুর সামনে তো তোমাকে পরী বলে পরিচয় দেওয়া যাবে না। তাহলে ওনারা ভয় পেয়ে তোমাকে তাড়াতে হুজুর ডাকবেন। ভাববেন ওনাদের ছেলের ওপর বদ জ্বিনের আছর পরেছে।
মাওয়া সিয়ামের কথা শুনে হেসে ফেলল। এরপর সিয়াম কিছুক্ষণ ভাবলো আব্বু আম্মুর সামনে গিয়ে বলবে ও একটা মেয়েকে পছন্দ করে। তারপর মানুষ রুপেই মাওয়াকে ওনাদের সামনে নিয়ে আসবে।
এদিকে এতো মিষ্টি কথার মধ্যেই মাওয়া হঠাৎ গম্ভীর হয়ে উঠে দাড়ালো।
মাওয়া - সিয়াম, বিয়ের চিন্তা পরে করো। তার আগে আমাদের একটা অনেক বড় কাজ করতে হবে। উজির যেভাবে মানুষের জগত পর্যন্ত কালো জাদু ছড়াচ্ছে, তাতে আপনার পরিবার আর বন্ধুরা কেউ সেফ নয়। আজ রাতেই আমাদের পরী রাজ্যে যেতে হবে।
- আমার আম্মু, মানে পরী রানি জাদুকরের হাত থেকে বাঁচতে পরী দুর্গের এক গোপন ঘরে লুকিয়ে আছেন। পরী রানিই জানেন এই শয়তানের উপাসক জাদুকরকে ধ্বংস করার আসল উপায় কী।
সিয়াম - (চমকে উঠে) আজ রাতেই? কিন্তু আমি সেখানে কীভাবে যাব? আব্বু আম্মু যদি ডাকেন। তাছাড়া আমি তো সাধারণ মানুষ, তোমার মতো উড়তে পারি না!
মাওয়া - (মুচকি হেসে সিয়ামের ডান হাতটা টেনে ধরল) আপনার আঙুলে শক্তিশালী নূরের আংটি আছে সিয়াম। আর এখন তো আমার আর আপনার মন এক হয়ে গেছে। আপনি শুধু চোখ বন্ধ করে পরী রাজ্যের কথা চিন্তা করুন বাকিটা আমার ওপর ছেড়ে দিন।
রাত তখন আনুমানিক এগারোটা বাজে। সারা ঢাকা শহর নিস্তব্ধ। সিয়াম মাওয়ার কথামতো চোখ বন্ধ করে পরী রাজ্যের নীল আকাশ আর মেঘের কথা ভাবতে লাগল। মাওয়া তার হাতের চুড়িগুলো দিয়ে বাতাসে একটি জাদুকরী বৃত্ত আঁকল। তারপর ফিসফিস করে একটি মন্ত্র উচ্চারণ করল। মুহূর্তের মধ্যে সিয়াম অনুভব করল তার পায়ের নিচের মেঝের শক্ত বাঁধনটা আলগা হয়ে যাচ্ছে। এক তীব্র দমকা বাতাস ওদের ঘিরে ধরল। চোখের পলকে সিয়ামের বেড রুমটা হাওয়া হয়ে গেল।
সিয়াম যখন চোখ খুলল তখন সে নিজেকে এক অবিশ্বাস্য দুনিয়ায় আবিষ্কার করল। চারদিকের মাটি নীলচে রঙের এক নরম চাদরে ঢাকা। আকাশে সুর্যের তাপটা গায়ে অনুভুত হচ্ছে না। চারপাশে সুন্দর সুন্দর ফুল থেকে মিষ্টি আলো বের হচ্ছে। কিন্তু এতো সুন্দর জায়গার চারপাশের পরিবেশটাও কেমন যেন থমথমে। ফ্যান্টাসি দুনিয়ার এই পরী রাজ্য এখন জাদুকরের কালো জাদুর অন্ধকারে ঢেকে গেছে।
মাওয়া সিয়ামের হাত ধরে টেনে এক বিশাল কাঁচের মতো চকচকে দুর্গের পেছনে গোপন সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকল। সুড়ঙ্গের শেষ মাথায় একটি রূপালি আলো ছড়ানো ঘরের ভেতর রাজকীয় পোষাকে এক নারী বসে আছেন। তাকে দেখেই মাওয়া আম্মু বলে জড়িয়ে ধরল। উনিই হলেন মাওয়ার আম্মু পরী রানি।
পরী রানি - (মাওয়াকে বুকে টেনে নিয়ে) মাওয়া! তুই বেঁচে আছিস আমার মিষ্টি মা টা? আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে আবারও আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। (মাওয়ার মাথায় হাত বুলিয়ে উনি সিয়ামের দিকে তাকালেন। তারপর অবাক হয়ে বললেন,) কিন্তু তোর সাথে এই মানব যুবকটা কে মাওয়া? ওর আঙুলে আমাদের নূরের আংটি কেন?
এরপর মাওয়া ওর আম্মুর কাছে শুরু থেকে সব ঘটনা খুলে বলল। সিয়াম কীভাবে তাকে নদীর ধারে ঝোপের কাছে থেকে বাঁচিয়েছে তা বুঝিয়ে বলল। রানি সব শুনে সিয়ামের সামনে এসে দাঁড়ালেন। তারপর পরম স্নেহে ওর মাথায় হাত রাখলেন।
পরী রানি - সিয়াম, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ। আমাদের পবিত্র আংটি রক্ষা করেছ। এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আল্লাহ তোমার মঙ্গল করুন।
- জাদুকর উজির কোনো সাধারণ জাদুকর নয় মাওয়া। সে শয়তানের উপাসনা করে নিজের আত্মাকে একটি কালো জাদুকরী স্ফটিকের ভেতর লুকিয়ে রেখেছে। ওই ক্রিস্টালটি ধ্বংস না করা পর্যন্ত তাকে কোনো জাদুতে কাবু করা সম্ভব নয়।পরী রানির কাছে এসব শুনে সিয়াম একটু চমকে গেল ঠিকই৷ কিন্তু নিলয়ের সাথে ওই লড়াইয়ের কথা মনে পড়তেই ওর সাহস আরো বেড়ে গেল। তাছাড়া নিজের ভালোবাসার রাজকন্যা মাওয়া আর তার রাজ্যকে বাঁচানোর জন্য হলেও সিয়ামকে তো ভয় পেলে চলবে না। তাই সে কিছুটা সাহস নিয়েই বলল,
সিয়াম - রানি আম্মু... মানে রানি মা😊 সেই ক্রিস্টালটা এখন কোথায় আছে?
পরী রানি - ওই স্ফটিক টা জাদুকরের প্রাসাদের ঠিক মাঝখানের ঘরে শয়তানের বেদীর ওপর রাখা আছে। উজির এখন সারা পরী রাজ্যে নিজের কালো জিনদের দিয়ে পাহারা বসিয়ে রেখেছে। সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক।
মাওয়া - (দৃঢ় গলায়) যতো বিপদই হোক, আমাদের সেখানে যেতেই হবে আম্মু। আংটির নূরের আলো আর সিয়াম যদি আমার সাথে থাকে, তবে আমরা অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন।
মানুষ সিয়াম আর নিজের মেয়ে এমন সাহস দেখে পরী রানি আর কথা বাড়ালেন না। তিনি ওদের সব বুঝিয়ে দিলেন। এরপর সুড়ঙ্গ দিয়ে উজিরের প্রাসাদের দিকে যাওয়ার গোপন রাস্তা দেখিয়ে দিলেন।
সিয়াম আর মাওয়া অত্যন্ত সাবধানে অন্ধকারের বুক চিরে উজিরের বিশাল কালো পাথরের তৈরি প্রাসাদের পেছনে এসে দাঁড়াল। ভেতরে যাওয়ার আগে মাওয়া সিয়ামের ওপর এক অদৃশ্য জাদুর আবরণ তৈরি করে দিল। যাতে কোনো পাহারাদার জিন ওদের দেখতে না পায়।
ওরা পা টিপে টিপে প্রাসাদের মূল দরজার কাছে এসে দাঁড়াল। তারপর ভেতরের দৃশ্য দেখতেই সিয়ামের গায়ের লোম খাড়া হয়ে গেল।
বিশাল হলরুমের মাঝখানে আগুনের কুন্ডলী জ্বালিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে লম্বা, কুৎসিত দেখতে কালো জাদুকর। তার পরনে কালো রঙের আলখাল্লা, আর তার হাতের জাদুদণ্ড থেকে কালো ধোঁয়া অনবরত বের হচ্ছিল। উজিরের ঠিক সামনে বাতাসে ভাসছে একটা কুচকুচে কালো রঙের জ্বলজ্বলে স্ফটিক। চারপাশে ডজন খানেক লাল চোখের ভয়ংকর জিন হাঁটু গেড়ে বসে আছে।উজির - (বিকট হুঙ্কার দিয়ে জিনের উদ্দেশ্যে) নুরের আংটি আনার জন্য আমি মানুষের জগতে আমার প্রথম ছায়া পাঠিয়েছিলাম। কিন্তু ওরা ধ্বংস হয়ে গেছে! সেই মানব যুবক সিয়াম তার হাতে আংটিটা পরে নিয়েছে। আজ রাতেই আমি নিজে মানুষের জগতে যাব। সেই সিয়াম আর রাজকন্যা মাওয়াকে আমি জীবন্ত পুড়িয়ে মেরে আংটি ছিনিয়ে নেব!
দরজার আড়াল থেকে তখনও সিয়াম আর মাওয়া লুকিয়ে জাদুকরের ভয়ংকর রুপ দেখছিল। উজিরের এই রূপ আর মানুষের জগতে আসার হুমকি শুনে সিয়াম মাওয়ার হাতটা আরও শক্ত করে চেপে ধরল। লড়াই এখন তাদের ঘরের দোরগোড়ায় চলে এসেছে। আর আর পিছু হটার সময় নেই। খুব তারাতারি এই মহাযুদ্ধের চূড়ান্ত ফয়সালা হতে চলেছে। সামনে এমন কিছু হতে চলেছে যা ওরা ভাবতেও পারেনি।
(চলবে....??)



0 Comments