পরী রাজকন্যার সাথে বিয়ে (পর্ব ৫) — দানব রুপী বন্ধুর আক্রমণ - Bangla Romantic Golpo

সিয়াম ফোনের ওপাশ থেকে নিলয়ের কথা শুনে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। মাওয়া ফিসফিস করে বলল,

মাওয়া - সিয়াম ওকে নিচে আটকে রাখার চেষ্টা করুন। ওপরে আসতে দেবেন না।

সিয়াম লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল।

সিয়াম - (ফোনে জোর করে হাসার ভান করে) আরে নিলয়! তুই আমাদের গলির মোড়ে? আচ্ছা তুই ওখানে দাঁড়া, আমি নোট নিয়ে নিচে আসছি। রুমে আসিস না ভাই। অসময়ে আসলে আম্মু বকাবকি করবে।

নিলয় - (কোনো আবেগ ছাড়া কন্ঠে) না সিয়াম, আমি অলরেডি তোর মেইন গেটের সামনে চলে এসেছি। তোর আম্মু গেট খুলে দিল। আমি ওপরে আসছি।

কথাটা বলেই নিলয় ফোনটা কেটে দিল। সিয়ামের বুকটা ধড়ফড় করে উঠল। 

সিয়াম - মাওয়া, আপনি দ্রুত ওই আলমারির পেছনে লুকিয়ে পড়ুন। ও ওপরে চলে এসেছে!" মাওয়া আর কথা না বাড়িয়ে দ্রুত খাটের পাশে থাকা বড় আলমারিটার পেছনে গিয়ে লুকালো। সিয়াম কোনোমতে নিজের শার্টটা সোজা করে দরজা খুলে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই দরজার ওপাশে নিলয়কে দাঁড়িয়ে থাকতে দেখল।

পরী রাজকন্যার সাথে বিয়ে, ভালোবাসার গল্প
নিলয়ের চোখের মণি দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে আছে, আর চোখের ভেতরে কেমন যেন একটা কালচে লাল আভা। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। ওকে পুরো রোবটের মতো লাগছিল।

সিয়াম ওকে হঠাৎ সামনে দেখে চমকে উঠলো। তারপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল,

সিয়াম - আরে নিলয়! তুই এত তাড়াতাড়ি চলে এলি? শালা আজকাল যাদু টাদু শিখছিস নাকি? নিচে চল, আম্মুকে বলে চা নাস্তার ব্যবস্থা করি।

সিয়ামের কথা শেষ হওয়ার আগেই নিলয় সিয়ামকে এক ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারপর পেছনের হাত দিয়ে খট করে দরজার লক আটকে দিল। সিয়াম ছিটকে গিয়ে খাটের ওপর পড়ল। নিলয়ের মতো একজন সাধারণ ছেলের গায়ে এত শক্তি কোথা থেকে এল তা সিয়ামের মাথায় ঢুকছে না।

নিলয় - (সরাসরি সিয়ামের ডান হাতের আঙুলের দিকে তাকিয়ে ভারী গলায়) আংটি... নূরের আংটিটা কোথায় সিয়াম? ওটা আমাকে দিয়ে দে। আর ওই পরীটা কোথায়? আমি ওর সুবাস পাচ্ছি।

সিয়াম - (খাট থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে শক্ত করে) নিলয়, তুই এসব কী আবোলতাবোল বকছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কোন আংটি? আর এখানে তুই পরী পেলি কোথায়? পরী তো আমরা ছোটবেলা রুপকথার গল্পে পড়তাম।

নিলয় কোনো উত্তর দিল না। সে পশুর মতো করে বাতাস শুঁকতে লাগল। তার দৃষ্টি সোজা চলে গেল আলমারির দিকে। মাওয়া সেখানে লুকিয়ে আছে বুঝতে পেরে নিলয় সেদিকে পা বাড়াল। তার হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে বেঁকে নখগুলো বড় হয়ে উঠছে। 

সিয়াম - (নিলয়ের সামনে এসে পথ আটকে) নিলয়! আমার রুমে অনুমতি ছাড়া তুই সবজায়গায় যেতে পারিস না। হুশে ফের দোস্ত।

নিলয় হঠাৎ এক বিকট গর্জন করে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার গলার সেই বিকট আওয়াজ ঘরের চার দেয়ালের বাইরে গেল না। মাওয়া আর লুকিয়ে না থেকে আলমারির আড়াল থেকে বের হয়ে এলো। এরপর শূন্যে হাত নাড়িয়ে এক জাদুকরী সুরক্ষা প্রাচীর তৈরি করে ফেলল। যার ফলে ঘরের ভেতরে যাই হোক, বাইরের কেউ কিছু টের পাবে না। 

এসব দেখে নিলয় সিয়ামের ওপর চড়াও হলো। ও দুই হাত দিয়ে সিয়ামের গলা চেপে ধরল। নিলয়ের হাতে এতটা শক্তি ছিল যে সিয়ামের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। নিলয়ের চোখ দুটো পুরোপুরি কালো হয়ে গেছে। উজিরের কালো জাদু এখন নিলয়ের শরীরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে।

Pori Rajkonnar Sathe Biye, Heart Touching Love Story
মাওয়া - (চিৎকার করে) সিয়াম! আংটির আলো ব্যবহার করুন! ও আপনার বন্ধুর ভেতরের কালো শক্তিকে নষ্ট করে ফেলবে!

সিয়াম নিজের সমস্ত শক্তি দিয়ে ডান হাতটা নিলয়ের বুকের ওপর রাখল। আংটিটা আবারও তীব্র নীল আলোয় জ্বলে উঠল। নুরের আংটির জাদুকরী আলোর স্পর্শ নিলয়ের শরীরে লাগতেই ও এক ঝটকায় সিয়ামকে ছেড়ে দিয়ে পেছনে ছিটকে গেল। কিন্তু কালো জাদুর প্রভাব এতটাই তীব্র যে সে আবার উঠে দাঁড়াল। তার মুখ থেকে কালো রঙের ধোঁয়া বের হতে লাগলো। 

মাওয়া বিপদ আঁচ করতে পেরে দ্রুত সিয়ামের পাশে এসে দাঁড়াল। সে সিয়ামের ডান হাতটা নিজের দুই হাত দিয়ে চেপে ধরল। মাওয়ার হাতের স্পর্শে সিয়ামের আঙুলের আংটির শক্তি যেন বহুগুণ বেড়ে গেল। ওদের দু'জনের মিলিত শক্তি থেকে এক জাদুকরী সাদা আলো বিচ্ছুরিত হতে লাগলো। 

মাওয়া - সিয়াম, মনে মনে  সুরা ফালাক এবং সুরা নাস পড়ুন। আল্লাহর সাহায্যে আংটির পবিত্র আলো ওর শরীরের ভেতর থাকা উজিরের কালো ছায়াকে পুড়িয়ে ছাই করে দেবে।

Pori Rajkonnar Sathe Biye Golpo, Love Story
সিয়াম চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করল। সাথে সাথে ওর হাত থেকে তীব্র আলোর একটা স্রোত গিয়ে নিলয়কে আবৃত করে ফেলল। নিলয় যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার শরীর থেকে সেই কালো ধোঁয়াগুলো আগুনের ফুলকির মতো বের হয়ে শূন্যে মিলিয়ে যেতে লাগল।

প্রায় এক মিনিট ধরে এই লড়াই চলছিল। ঘরের ভেতরের বইপত্র, টেবিল ল্যাম্প সবকিছু বাতাসে ভাসছিল। কিন্তু মাওয়ার সুরক্ষা কবচের কারণে নিচ তলায় থাকা সিয়ামের আম্মু বা সেঁজুতি কিচ্ছু টের পেল না।

হঠাৎ এক তীব্র আলোর ঝলকানিতে নিলয় চোখ উল্টে ধপ করে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গেল। ঘরের বাতাসে ভাসতে থাকা জিনিসগুলো আবার যার যার জায়গায় নেমে এল।

সিয়াম হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তার শরীর কাঁপছে। সে দ্রুত নিলয়ের পাশে গিয়ে তার বুকে হাত দিয়ে দেখল শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে।

সিয়াম - (মাওয়ার দিকে তাকিয়ে, ভয়ে জড়সড় গলায়) মাওয়া... নিলয় ঠিক আছে তো? ও মারা যায়নি তো?

মাওয়া - (ক্লান্তভাবে দেয়ালে হেলান দিয়ে) ভয় পাবেন না সিয়াম, ও বেঁচে আছে। উজিরের কালো জাদু ওর শরীর থেকে পুরোপুরি দূর হয়ে গেছে। কিন্তু শয়তানটা জেনে গেছে আংটি কার কাছে আছে। সে এখন মানুষের জগতের অন্যদেরও এভাবে ব্যবহার করতে পারে। আপনার বন্ধুদের, এমনকি আপনার পরিবারকেও!

সিয়াম নিলয়ের ফর্সা মুখের দিকে তাকাল। যে ছেলেটা সকালে তার সাথে চা খেয়ে আড্ডা দিল, সে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কালো জাদুর স্বীকার হয়ে তাকে মারতে এসেছিল! বিপদ এখন আর শুধু পরী রাজ্যে সীমাবদ্ধ নেই। তা সরাসরি সিয়ামের শহরের জীবনে, তার চেনা বন্ধুদের মাঝে ছড়াতে শুরু করেছে।

ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। সিয়ামের ছোট বোন সেঁজুতি এসে বলল, "ভাইয়া! নিলয় ভাইয়া কি ওপরে এসেছে? আম্মু বলল তোকে আর ভাইয়াকে নুডলস দিতে। আর নিলয় ভাইয়ার জন্য চা পাঠাবে কি না জিজ্ঞেস করতে বলল।" 

সিয়াম আর মাওয়া একে অপরের দিকে তাকাল। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে নিলয়। আর দরজার ওপাশে সেঁজুতি। পরিস্থিতি এবার কোন দিকে মোড় নেবে??

(চলবে....??)

পর্ব ৪ - পড়ুন

🥀লেখক - Antor Islam Shaon


Post a Comment

0 Comments