বিকেলের নরম আলো তখন বুড়িগঙ্গার এক শান্ত পাড়ে এসে পড়েছে। ঢাকার কোলাহল থেকে কিছুটা দূরে জায়গাটা সিয়ামের খুব প্রিয়। যখনই তার মন খারাপ থাকে, তখন সে এখানে এসে একা একা বসে নদীর দিকে তাকিয়ে থাকে।
সিয়ামের বয়স ২১ বছর। অনার্স ২য় বর্ষে ম্যানেজমেন্ট এ পড়ে। স্বভাবটা বেশ চঞ্চল কিন্তু মনের দিক থেকে সে যথেষ্ট দায়িত্ববান ছেলে।
সিয়াম নদীর পাড়ে একটা ভাঙা নৌকার ওপর পা ঝুলিয়ে বসে আছে। বাতাসে নদীর চরের চেনা ঘ্রাণ আর ওপরে নীল আকাশ। সূর্যটা যখন ডুবু ডুবু, চারপাশটা তখন গোধূলির আলো-আঁধারিতে ছেয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল।
নদীর ধারের ঘন ঝোপঝাড়ের ওপাশ থেকে একটা মৃদু কান্নার আওয়াজ ভেসে এল। সিয়াম কিছুটা চমকে উঠলো। ওর জানা মতে এই সময় এখানে কেউ আসে না। কিন্তু ভালো করে একটু শুনতেই বুঝতে পারলো ঝোপের আড়ালে একটা মেয়ে ফুঁপিয়ে কান্না করছে।
সিয়াম দ্রুত নৌকা থেকে নেমে সাবধানে ঝোপের দিকে পা বাড়াল। না জানি মেয়েটা কোন বিপদে পড়েছে।
ও দৌড়ে ঝোপের কাছে যেতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। একটা মেয়ে আহত অবস্থায় নিচে পড়ে আছে। মেয়েটার গায়ের রঙ ফর্সা, মুখটা বেশ মিষ্টি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওর পরনে এক আসমানী রঙের জমকালো পোশাক, যা থেকে মৃদু আলো বের হচ্ছে।
তার পিঠের দিকে স্বচ্ছ ডানা আলতো করে কাঁপছে, তবে ডানার একপাশে কালচে রক্তের দাগ। মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে আর দুই হাত দিয়ে একটা উজ্জ্বল আংটি চেপে ধরে রেখেছে।সিয়াম - (হতভম্ব হয়ে, কয়েক পা পিছিয়ে) ওরে বাপরে! এটা কী জিনিস? জিন নাকি পরি? নাকি আমি ভূত দেখছি এই সন্ধ্যা বেলায়? আল্লাহ আমি কি কোনো স্বপ্ন দেখছি?
মাওয়া - (ভয়ার্ত চোখে সিয়ামের দিকে তাকিয়ে, দুর্বল গলায়) প্লিজ... ভয় পাবেন না। আমাকে একটু সাহায্য করুন। আমি... আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে।
মেয়েটার কথায় সিয়াম ওর চোখের দিকে তাকালো। তার চোখের মায়াবী চাহুনি আর অসহায় অবস্থা দেখে সিয়ামের ভেতরের ভয়টা নিমেষেই উবে গেল। সে দ্রুত মেয়েটার পাশে হাঁটু গেড়ে বসল। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে।
সিয়াম - আরে, আপনার পিঠ দিয়ে তো রক্ত পড়ছে! আপনি কি কোনো নাটকের শুটিং করছেন নাকি? কিভাবে এমন হলো? (একটু থেমে) কিন্তু এই ডানা গুলো তো নকল মনে হচ্ছে না, একদম আসল লাগছে! আপনি সত্যিকারের পরী নাকি?
মাওয়া - (ব্যথায় চোখ বন্ধ করে) আমি এখানকার কোনো মানুষ না। আমি পরী রাজ্যের রাজকন্যা, নাম জান্নাতুল মাওয়া। আচ্ছা আপনি আমার কোনো ক্ষতি করবেন না তো?
সিয়াম মাওয়ার মুখে পরী রাজকন্যার কথা শুনে অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকালো। মাওয়াকে দেখে ওর মনের ভেতর কেমন যেন দোলা দিল।
সিয়াম - আরে আপনি ভয় পাবেন না। আমি অমন ছেলে না। কিন্তু, আপনি সত্যিই পরী? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
মাওয়া - হ্যাঁ, আমি সত্যিই পরী রাজকন্যা। আমাদের রাজ্যের এক দুষ্টু জাদুকর আছে। যে শয়তানের উপাসনা করে কালো জাদু শিখেছে। এখন সে আমার আব্বুকে বন্দী করে পুরো রাজ্য দখল করতে চায়। সে আমাকেও বন্দী করতে চেয়েছিল। তাই আমি নিজের জীবন বাঁচাতে আমাদের রাজ্যের পবিত্র নূরের আংটি নিয়ে এই মানুষের জগতে পালিয়ে এসেছি।
- কিন্তু আসার পথে জাদুকরের কালো ছায়ারা আমাকে আক্রমণ করে। আমার ডানা জখম হয়ে গেছে, আমি উড়তে পারছি না।
সিয়ামের মাথায় তখন পুরোই গোলমাল লেগে গেছে। পরী? জাদুকর? নূরের আংটি? এসব তো সে ছোটবেলায় নানির মুখে গল্পে শুনেছিল। কিন্তু চোখের সামনে এই জীবন্ত পরী আর তার পিঠের ডানা দেখে অস্বীকার করারও তো কোনো উপায় নেই।
সিয়াম - আচ্ছা বুঝলাম আপনি পরী রাজকন্যা। কিন্তু এখন আমি আপনাকে কীভাবে সাহায্য করব? আমার তো কোনো জাদু ক্ষমতা নেই! চলুন আপনাকে আমাদের এলাকার ফার্মেসিতে নিয়ে যাই। স্যাভলন দিয়ে পরিস্কার করে ড্রেসিং করে দিলে ঠিক হয়ে যাবে হয়তো।
সিয়ামের কথা শুনে মাওয়া মৃদু হাসলো। যা দেখে সিয়ামের বুকের ভেতর আবারও একটা দোলা লাগলো।
মাওয়া - শুনুন, মানুষের তৈরি ওষুধে পরীদের ক্ষত সারে না। আপনি শুধু এই আংটিটা একটু ধরুন। আমার হাত অবশ হয়ে আসছে। জাদুকরের কালো ছায়ারা যেকোনো সময় এই আংটির আলো দেখে এখানে চলে আসতে পারে। আপনি আংটিটা প্লিজ একটু লুকিয়ে রাখুন।
মাওয়া তার কাঁপতে থাকা হাত থেকে জ্বলজ্বলে আংটিটা সিয়ামের দিকে বাড়িয়ে দিল। সিয়ামও কিছু না ভেবেই আংটিটা নিজের হাতে নিল। আংটিটা হাতে নিতেই এক অদ্ভুত উষ্ণতা সিয়ামের পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সে কৌতূহলবশত আংটিটা নিজের ডান হাতের আঙুলে ঢুকিয়ে দেখল।
ঠিক তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল! আংটিটা আঙুলে ঢোকার সাথে সাথেই সিয়ামের আঙুলের চামড়ার সাথে একদম মিশে গেল, যেন ওটা কোনোদিন আলাদাই ছিল না।
সিয়াম - (চমকে উঠে, হাত ঝাঁকাতে ঝাঁকাতে) এই রে! এটা কী হলো? আপনার আংটিটা তো আমার আঙুলে আটকে গেল! খুলছে না কেন? এই মাওয়া ম্যাডাম... স্যরি, রাজকন্যা মাওয়া। এটা একটু টানুন তো! এটা তো বের হচ্ছে না!
মাওয়া - (চোখ বড় বড় করে, ভয় পেয়ে) আপনি, আপনি এটা কী করলেন? এই আংটি নিজের আঙুলে পরে নিলেন কেন? এটা তো সাধারণ কোনো আংটি না! এই আংটি এখন আপনার শরীরের আত্মার সাথে জুড়ে গেছে। আপনার মৃত্যু ছাড়া এটা আর কেউ কোনোদিন খুলতে পারবে না!সিয়াম - (মাথায় হাত দিয়ে) হায় হায়! আমি তো শখ করে পরে দেখলাম! এখন আমি বাড়ি যাব কীভাবে? আম্মু যদি এই জ্বলজ্বলে আংটি দেখে, তবে তো ভাববে আমি কোনো মেয়ের গহনা চুরি করে এনেছি!
মাওয়া - (রাগ করে, মুখ ফুলিয়ে) আপনি একটা আস্ত বোকা মানুষ! এখন শুধু আপনার আম্মু নয়, ওই জাদুকর উজিরের পাঠানো কালো জিন আর ছায়ারাও আপনার পেছনে লাগবে। কারণ এই আংটির মালিক এখন আপনি। আপনাকে মারলেই কেবল ওরা আংটিটা পাবে। আর যেহেতু আংটি আপনার কাছে, তাই আমার সমস্ত জাদুকরী ক্ষমতাও এখন আপনার সুরক্ষার সাথে জড়িয়ে গেছে। আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারব না।
মাওয়া সাথে থাকবে শুনে মনের ভেতরটা অজানা সুখে ভরে গেল। ও মনে মনে বেশ খুশি হলো। যাক, আংটিটা পড়ে ভালোই হয়েছে। জাদু ক্ষমতার প্রতি তো ওর লোভ নেই। কিন্তু মাওয়াকে কাছে পাওয়ার আনন্দটাও কম না।🤩
সিয়াম - (একটু রসিকতা করার চেষ্টা করে) তার মানে দাঁড়াল, এই আংটির উসিলায় এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল! জাদুকরী আংটিও পেলাম, আবার সাথে একটা পরী রাজকন্যাও ফ্রি? মন্দ না তো!
- কিন্তু আপনার এই জখম ডানা নিয়ে আপনি এখন যাবেন কোথায়? সন্ধ্যা হয়ে গেছে, এলাকা দিয়ে মানুষজন হাঁটাচলা শুরু করবে। আপনাকে এই অবস্থায় দেখলে তো গণপিটুনি দেবে সবাই! আর তা না হলেও ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা নীরিক্ষা শুরু করে দিবে।
মাওয়া - (অভিমানী গলায়) আমি উড়তে পারছি না। আপনিই বলুন আমি এখন কী করব? মানুষের জগত সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।😔
সিয়াম কিছুক্ষণ ভাবল। সে যথেষ্ট দায়িত্ববান ছেলে, একটা মেয়েকে—সে পরী হোক আর যাই হোক—এই নির্জন নদীর পাড়ে আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাছাড়া মাওয়াকে ওর অনেক ভালো লেগেছে। ওকেকে বিপদে ফেলে রেখে যাওয়া সিয়ামের পক্ষে কখনই সম্ভব না।
সিয়াম - ঠিক আছে, শুনুন। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। আমি আপনাকে আমার রুমে লুকিয়ে রাখব। কিন্তু একটা শর্তে, আমার আম্মু, আব্বু আর ছোট বোন যেন কোনোভাবেই টের না পায়। বিশেষ করে আমার আম্মু। আম্মু যদি জানতে পারে আমি মাঝরাতে রুমের ভেতর পরী লুকিয়ে রেখেছি, তবে ঝাড়ুর বাড়ি দিয়ে আমার পিঠের চামড়া তুলে নেবে। বুঝতে পেরেছেন?
মাওয়া - (মাথা নেড়ে) ঠিক আছে, আমি চুপ করে থাকব। কিন্তু আমি হাঁটব কীভাবে? আমার পায়েও চোট লেগেছে।
সিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মাওয়ার কাছে এগিয়ে এসে বলল, "চলুন, রাজকন্যা ম্যাডাম, দয়া করে আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন।। ঢাকাইয়া পোলা সিয়ামের এতো কাছে আসার ভাগ্য সবার হয় না, আপনার হচ্ছে।"
মাওয়া প্রথমে একটু ইতস্তত করল, তার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। পরীদের রাজ্যে কোনো পুরুষ কখনো তাকে এভাবে স্পর্শ করে নি। মাওয়া নিজেই ওদের থেকে দূরে থাকতো। কিন্তু পরিস্থিতির কারণে সে বাধ্য হয়ে সিয়ামের কাধে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সিয়াম মাওয়াকে তুলে নিতেই বুঝল পরীদের ওজন মানুষের মতো এতো ভারী হয় না, একদম তুলার মতো হালকা। তবে মাওয়ার শরীরের মিষ্টি সুবাস সিয়ামের মনটাকে কেমন যেন চঞ্চল করে তুলল।
সিয়াম মেইন রোডের দিকে না গিয়ে মাওয়াকে নিয়ে সাবধানে গলির ভেতর দিয়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। মাওয়া সিয়ামের কাঁধে চিবুক রেখে ফিসফিস করে বলল—মাওয়া - সিয়াম, মানুষের জগতটা এত কোলাহলপূর্ণ কেন? চারদিকে এত গাড়ির শব্দ! আর আপনার এই বাধনটা বেশ আরামদায়ক তো!
সিয়াম - (হেসে) এটা তো মাত্র শুরু রাজকন্যা। আমার রুমে চলুন, তারপর বুঝবেন মানুষের জগতের আসল মজা। তবে তার আগে ওই ডানা দুটো একটু গুটিয়ে নিন। কেউ দেখে ফেললে কাল সকালে পত্রিকায় খবর আসবে—"রুপকথার পরী ঢাকায় আটক!"
মাওয়া একটা জাদুকরী ফুঁ দিল, আর সাথে সাথে তার পিঠের ডানা দুটো অদৃশ্য হয়ে গেল। সিয়াম মনে মনে ভাবল, যাক বাবা, একটা বড় বিপদ অন্তত কাটল। কিন্তু সে জানত না, নূরের আংটি আঙুলে পরার পর থেকে তার জীবনের সাধারণ দিনগুলো শেষ হয়ে গেছে এবং এক চরম বিপজ্জনক ও রোমাঞ্চকর ফ্যান্টাসি দুনিয়ায় সে পা রেখে ফেলেছে।



0 Comments