বেস্টুর সাথে বিয়ে (পর্ব ১) — দুষ্টু সিয়ামের প্রপোজ কেলেঙ্কারি, অতঃপর... Romantic Valobasar Golpo

Bestur Sathe Biye Romantic Valobasar Golpo, Bangla love story

আজ কলেজের এক সুন্দরীরে প্রপোজ করছি। মেয়েটা দেখতে ঝাঁক্কাস। আমিতো প্রথমবার দেইখাই বাঁশ খাইছি। না মানে,,, ক্রাশ খাইছি।

সেও আমার প্রপোজালটা একসেপ্ট করে নিছে। কাল তারে নিয়া পার্কে ঘুরতে যামু। আহা কী আনন্দ আকাশে বাতাসে।

 হঠাৎ কইরা একটা কথা মনে আইতেই আমার সব আনন্দ এক খামচা মাটি হইয়া গেল।

এই নিয়া মোট উনোপঞ্চাশ সুন্দরীরে প্রপোজ করছি। সবাই একবার কইতেই আমার প্রপোজ একসেপ্ট করছে। আমার মতো কিউট পোলারে কী আর না করতে পারে?!

কিন্তু আমার পোঁড়া কপাল। আজ যদি কাউরে প্রপোজ করি তারা একসেপ্ট করলেও তার ঠিক পরেরদিনই ওই সুন্দরীর থেকে গুইনা গুইনা ২টা কইরা থাপ্পর খায় আমার অসহায় দুইটা গাল। এই কষ্ট আমি কই লুকাই।

সেই হিসাবে ৪৮ সুন্দরীর কাছে পাক্কা ৪৮×২= ৯৬ টা থাপ্পর খাইছি। আল্লাহ এইবার আমারে আর থাপ্পর খাওয়াইয়ো না প্লিজ। একটা গার্লফ্রেন্ড চাইতাছি তোমার কাছে। সুন্দরীদের কাছে আর কত থাপ্পর খামু? আমারো তো একটা প্রেকটিজ না মানে,  প্রেস্টিজ আছে নাকি?

আজ খালি আল্লাহ আল্লাহ করে দিনটা পার করছি। এইবার যানি আর থাপ্পর না খাই সেই জন্যে।

পরেরদিন সকালে___

আমি - আম্মু আজ আমার জন্যে দোয়া কইরো।

আম্মু - সিয়াম তুই প্রত্যেক দিন আমার কাছে থেকে দোয়া নেস। পরে গাল দুইটা লাল কইরা বাসায় ফিরস। প্রত্যেকদিন তরে ক্যারা এতো থাপ্পর মারে ক তো? আমার একমাত্র পোলাডারে থাপরাইয়া গাল লাল করে কার এতো বড় সাহস ক?

(এইরে এহন আম্মুরে কী কই? সুন্দরীগুলা এতো বল পায় কুনহানে? মাইরা মাইরা আমার গালডার অবস্থা যা করছে। কয়দিন পর না আব্বু আমারে ধরনায় ঝুলায়। ইশশ্! ভাবতেই ব্যাথা লাগতাছে।)

আম্মু -ঐ সিয়াম, ক তরে এমন কইরা ক্যারা থাপ্পর মারে?

আমি - আম্মু এই সিয়ামরে মারবো এমন মাইয়া এহনো ওর মায়ের পেটেই আসে নাই। তুমি ফাউ ফাউ চিন্তা করতাছো।

আম্মু - কীহ্! তোরে কোন মাইয়া মারে? কার এতোবড় সাহস হইছে?

আমি - আম্মুউ! তুমি দোয়া কইরো আমি গেলাম।

এই বইলা বাসা থিকা বাইর হইলাম। থাপ্পর খাইতে খাইতে মুখ ফসকে মেয়ে বইলা ফেলছি। আম্মু যদি একবার বুঝতে পারে আমি প্রত্যেক দিন মাইয়াদের হাতের মাইর খাই তাইলে আমার প্রেস্টিজ পাঞ্চার হইয়া যাব।

ঘরির দিকে চাইয়া দেহি ১০টা বাঁজে। মারলাম এক দৌড়। ২ মিনিটে পার্কে আইসা দেহি মুনতাহা সুন্দরী আমার আসার অপেক্ষা করতাছে। উফফ! কী সুন্দর গো!

আমিও তার কাছে আগাইয়া গেলাম। মুনতাহা মুচকি হাইসা বসা থাইকা উঠে আসলো। তারমানে আইজ আর থাপ্পর খাইতে অইব না।  আল্লাহ তোমার লাখ কোটি শুকরিয়া। 

এইসব ভাবতেছিলাম হাঠৎ কইরা আমার অসহায় গাল দুইটা লাল কইরা মুনতাহা চইলা গেল। আমি গালটা ধইরা পার্কের বেন্চে বসলাম। আমার কপালে আল্লাহ গার্লফ্রেন্ড লেখে নাই। 

- তুর থাপ্পর খাওয়ার শখ কী মিটছে?

কথাটা শুনতেই চাইয়া দেহি আমার বেস্টু জান্নাত দাঁত বের করে হাসছে।

আমি - ঐ পেত্নী তুই এখানে কী করিস?

জান্নাত - দেখতে আসলাম সত্যি বলতে তোর মতো বেহায়া ছেলে আমি আর একটাও দেখিনাই। ৪৯ টা পেত্নীর কাছে ৯৮টা থাপ্পর খাইছিস। 

তোরে কতবার বলছি এই প্রেমের কথা মাথা থেকে ঝেঁরে ফেল। কিন্তু তুইতো আমার কথা শুনবি না। সারাদিন শুধু পেত্নীদের প্রোপজ করে বেরাবি আর পরে ২টা করে থাপ্পর খাবি।

আমি - ঐ আমাকে যা বলার বল। সুন্দরীদের একদম পেত্নী বলবি না।

জান্নাত - বলব তাতে তোর কী?

আমি - আমারইতো সব।

জান্নাতব- দেখবি একদিন তুই এই পেত্নীদের হাতে থাপ্পর খেতে খেতেই মরে যাবি। 

মরে যাবি কথাটা বলেই জান্নাত নিজের মুখ হাত দিয়ে চেপে ধরল। আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখি পাগলিটা মন খারাপ করে আছে। আমি জান্নাতকে টেনে আমার পাশে বসালাম।

আমি - ঐ আমি একটা জিনিস বুঝিনা। থাপ্পর খাই আমি কিন্তু তোর কেন মন খারাপ হয়।

জান্নাত - তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন এইভাবে মেয়েদের হাতে থাপ্পর খাস সেটা দেখতে কী আমার ভালো লাগে? (মন খারাপ করে)

আমি - তো কী করব বল? কাল কলেজ ক্যাম্পাসে তোর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন মুনতাহা নিজে এসে আমাকে ডেকে নিল। মুনতাহার কথায় বুঝতে পারলাম সে আমাকে লাইক করে। 

মেয়েটা দেখতে জোস তাই প্রোপজ করে দিছি। আমার প্রোপজালটা মুনতাহা সাথে সাথে একসেপ্ট করে নিল। কিন্তু আজ যে দেখা করতে এসে থাপ্পর মারবো সেটা কী আর আমি আগে থেকে জানতাম? ওতো থাপ্পরটা আগেই মারতে পারতো যখন ওরে প্রপোজ করছিলাম?

আরে এর আবার কী হলো? হঠাৎ এতো রেগে যাওয়ার কারণ কী হতে পারে?

আমি - ঐ পেত্নী তোর আবার কী হলো?

জান্নাত - (নিশ্চুপ)...।

আমি - ওহ্ বুঝতে পারছি। মুনতাহাকে দেখতে জোস এইটা শুনে রাগ করছিস? আমিতো ভুলেই গেছিলাম মেয়েরা একে অপরকে হিংসা করে। (দুষ্টু হেসে)

জান্নাত - চিৎকার করে বলল, শালা লুচ্চা এতো থাপ্পর খেয়েও শখ মিটে না। আবার বলে ঐ পেত্নীটাকে দেখতে ওর জোস লাগে। তোরে আমি.....

আমি - আমারে তুই?

জান্নাত - তোরে তো আমি,,,,

আমি - আমারে তো তুই?

এবার জান্নাত নিজেকে কন্ট্রোল করতে পারল না। নিচে একটা ডাল পরে ছিল ঐটা নিয়ে উরাধুরা বারি।

বেস্টুর সাথে বিয়ে ভালোবাসার গল্প, Premer Golpo Bangla

আমি - ঐ পেত্নী ঐ থাম, ওমাগো এই পেত্নী তোমার পোলারে মাইরা ফেলল গো। উহ!

জান্নাত মারতে মারতে বলছে, মেয়েদের হাতে থাপ্পর খেতে খুব ভালো লাগে তোর তাইনা?! (রেগে)

আমি - অবশ্যই! মেয়েগুলা একদম পরীর মতো। ওদের হাতে থাপ্পর খাইলে ব্যথা লাগে না। আহ্ কী নরম হাতগো।

জান্নাত এবার আরও জোড়ে মারতে লাগল। পেত্নীটা আমার শরীরটারে ব্যথায় ব্যথায় ব্যথাময় করে দিছে। আর পারছি না। লাঠির বারি খেতে খেতে একসময় মাটিতে পরে গেলাম।

এদিকে জান্নাত আজ এতোটাই রেগে গেছে আমাকে মারতে মারতে শরীরে রক্ত ঝঁড়িয়ে ফেলছে তবুও থামছে না। অতঃপর আমি মাটিতে পরতেই ওর হুশ ফিরল। সাথে সাথে লাঠিটা ওর হাত থেকে পরে গেল। জান্নাত দৌড়ে আমার কাছে এসে দেখে আমার ঞ্জান নেই।

জান্নাত এবার খুব জোড়ে জোড়ে কাঁদতে লাগল। যেই জান্নাত আমার সামান্য আঘাতও সহ্য করতে পারে না। আজ সেই জান্নাত নিজে আমাকে মেরে অঞ্জান করে ফেলছে। 

এই পার্কে তেমন কেউ আসে না। যারা আসে সব বিএফ জিএফ তাও আবার বিকেলে। পার্কের পাশ দিয়ে আব্বু বাসায় যাচ্ছিল তখনই আব্বু পার্কে কারও কান্নার আওয়াজ শুনতে পেল।

আব্বু এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করছে কান্নার আওয়াজটা আসছে কোন দিক থেকে। পার্কে একটা পুকুর আছে। সেইদিকটায় একটা মেয়ে কান্না করছে। আব্বু একটু কাছে আসতেই দেখল আমি রক্তাক্ত অবস্থায় পরে আছি। 

জান্নাত আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আব্বু দৌড়ে আমাদের কাছে আসল। তারপর জান্নাতকে জিঞ্জেস করল আমার এই অবস্থা কী করে হলো? কিন্তু জান্নাত কোন কথাই বলছে না। শুধু কেঁদেই চলেছে।

এরপর আব্বু আর জান্নাত ধরাধরি করে আমাকে বাসায় নিয়ে আসল। এর প্রায় ১ ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। উহ্ সারা গাঁ ব্যথা করছে। 

চোখ খুলতেই দেখলাম আমি আমার রুমে। আর জান্নাত আমার পাশেই বসে আছে। আমার নজড় গেল জান্নাতের হাতের দিকে। কিন্তু একি! জান্নাতের হাতে ব্যন্ডেজ কেন? 

সেটাতো আমার শরীরে থাকার কথা কারণ মারটা আমি খাইছি। জান্নাত ঘোর মাখা পলকে আমার দিকে তাকিয়ে আছে। আমার যে ঞ্জান আসছে জান্নাত তা এখনোও টের পায়নি। আমার খুব জানতে ইচ্ছে করছে জান্নাতের হাতে ব্যন্ডেজ কেন? 

আমি জান্নাতকে জিঞ্জেস করলাম।

আমি - ঐ শাকচুন্নি! মার খাইছি আমি, তোর হাতে ব্যন্ডেজ কেন বলতো? 

আমার কথায় জান্নাতের ঘোর কাঁটলো।  জান্নাত তার দৃষ্টি নামিয়ে বলল,

জান্নাত - সিয়াম! স্যরি, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি তোকে এভাবে মারতে চাইনি। 

জান্নাতের দুচোখের পানি টলমল করছে।

আমি - আরে তুই এর জন্য কাঁদছিস? আমিতো কিছু মনে করিনি। তুই এইটা বল তোর হাতে ব্যন্ডেজ কেন?

জান্নাত - তোকে ওভাবে মারার পর আমার খুব খারাপ লাগছিল। তাই... এই হাতটা কেঁটে ফেলতে চেয়েছিলাম। কিন্তু আন্টির জন্য পারিনি। (ওর ডান হাতটা দেখিয়ে) 

জান্নাতের এমন বাচ্চাদের মতো কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রেগে বললাম,

আমি - তোর হাত কাঁটার খুব শখ না? যদি আমি এখন উঠে বসতে পারতাম। তোরে গলা কেঁটে মেরে ফেলতাম।

জান্নাত - দাঁড়া আমি ছুঁরি এনে দিচ্ছি। 

চলবে........

🥀লেখক - Writer Shaon Ahmed 


Post a Comment

0 Comments